২৭ অক্টোবর ২০২৫
অনলাইন সংস্করণ

রাজশাহীতে অ্যালকোহলসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার : রাজশাহী নগরীর পবা থানার কয়ড়া এলাকায় অভিযান চালিয়ে অবৈধ মাদকদ্রব্য ও প্রাণঘাতী অ্যালকোহলসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৫।

র‌্যাব-৫ এর একটি আভিযানিক দল ২৬ অক্টোবর (শনিবার) গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করে। গ্রেপ্তার দুই মাদক ব্যবসায়ী হলেন- কোরবান আলী (৪০), পিতা আ. রহিম, সাং-কয়ড়া এবং মো. মোকছেদ (৫৫), পিতা মৃত ইয়াকুব, সাং-মাড়িয়া, উভয়েই পবা থানার বাসিন্দা।

আরও পড়ুনঃ   চিকিৎসার নামে অচেতন করে তরুণীকে ধর্ষণের অভিযোগ

অভিযানে র‌্যাব সদস্যরা ১০৮ বোতল (প্রায় ১০.৮ লিটার) অবৈধ অ্যালকোহল, একটি মোটরসাইকেল, একটি মোবাইল ফোন ও একটি সিমকার্ড জব্দ করে।

সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়, গ্রেপ্তার ব্যক্তিরা দীর্ঘদিন ধরে হোমিওপ্যাথিক ওষুধ বিক্রির আড়ালে শতকরা ৯০ ভাগ অ্যালকোহলযুক্ত অবৈধ মাদক বিক্রি করে আসছিল। রাজশাহী শহর ও আশপাশের এলাকায় এই মাদক বিক্রির কারণে ইতোমধ্যে প্রাণনাশের ঘটনাও ঘটেছে।

আরও পড়ুনঃ   রাজশাহীতে পুলিশের অভিযানে ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

গোপন সূত্রে তথ্য পাওয়ার পর র‌্যাব-৫ এর সিপিএসসি ইউনিট ঘটনাস্থলে অভিযান চালায়। তল্লাশির সময় ওষুধের বাক্সে লুকানো কার্টন থেকে এসব অ্যালকোহল উদ্ধার করা হয়।

র‌্যাব জানায়, গ্রেপ্তার আসামিরা পরস্পর যোগসাজশে রাজশাহী জেলার বিভিন্ন এলাকায় যুব সমাজের মাঝে প্রাণঘাতী মাদকটি বিক্রি করছিল। তাদের বিরুদ্ধে পবা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দাপ্তরিক নথিপত্রে মহামান্য ও মাননীয় লেখা যাবে না

ইউনিয়ন থেকে উপজেলা পর্যন্ত খেলার মাঠ তৈরির উদ্যোগ : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

পুঠিয়ায় সার বিতরণে স্বচ্ছতা নিশ্চিতে কঠোর নজরদারি

বানেশ্বর শিক্ষকের মৃত্যুর তদন্ত চেয়ে ক্লাস বর্জন, মহাসড়ক অবরোধ

দেশে ভালো নির্বাচনের সংস্কৃতি চালু করতে চাই : সিইসি

নগরীতে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক লিফলেট বিতরণ

হংকংয়ের সঙ্গে বিনিয়োগ সুরক্ষা চুক্তি, বাড়বে বিনিয়োগের সম্ভাবনা

নগরীতে ভ্রাম্যমাণ আদালতে নারী মাদক ব্যবসায়ীর কারাদণ্ড ও অর্থদণ্ড

কৃষকদের সৌরবিদ্যুৎ চালিত পানির পাম্প দেওয়া হবে : প্রধানমন্ত্রী

নগরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলার ৩ আসামি গ্রেপ্তার

১০

অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার : প্রধানমন্ত্রী

১১

১২ সেপ্টেম্বর শুরু হচ্ছে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান : মীর শাহে আলম

১২

গোদাগাড়ীতে অবৈধভাবে সার মজুত, সার জব্দসহ ডিলারের কারাদণ্ড

১৩

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৭

১৪

জন্ম-মৃত্যু নিবন্ধনে শার্শায় প্রথম নিজামপুর ইউনিয়ন পরিষদ

১৫

নগরীতে মাদকবিরোধী অভিযানে ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৬

চারঘাট সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা

১৭

মোহনপুরে দেশীয় তৈরী ৪৫ লিটার চোলাই মদ উদ্ধার

১৮

রামেক হাসপাতালে ডেঙ্গু রোগীর মৃত্যু

১৯

গোদাগাড়ীতে পরিত্যক্ত অবস্থায় হেরোইন উদ্ধার

২০

Design & Developed by: BD IT HOST