৩ জুলাই ২০২৪
অনলাইন সংস্করণ

তানোরে রাস্তার সরকারি গাছ কাটার অভিযোগ

সাইদ সাজু, তানোর: রাজশাহীর তানোরে প্রভাবশালী প্রভাষক ও ক্ষমতা সীন দলের নেতার বিরুদ্ধে সরকারি রাস্তার তালগাছসহ বিভিন্ন প্রজাতির বেশ কয়েকটি গাছ কাটার অভিযোগ পাওয়া গেছে। এঘটনায় বুধবার জিওল দাখিল মাদ্রাসার সুপার ও বরুজ গ্রামের বাসিন্দা আসলাম উদ্দিন বাদী হয়ে একই গ্রামের আলহাজ্ব সৈয়দ আলী মিয়ার পুত্র প্রভাষক সোহরাব আলী মিয়া, সাবেক যুবলীগ সভাপতি আব্দুল ওহাব মিয়া, বুলবুল মিয়া, মাহাবুর রহমান মুকুল মিয়া, শামসুল আলম জুয়েল মিয়া, আমিনুল ইসলাম আপেল মিয়া ও বুলবুলের পুত্র শাকিল, মৃত জাবেদ আলীর পুত্র কোরবান আলী ( কুড়্যানু) এবং রায়তান বাজে আকচা (বানিয়াপাড়া) গ্রামের মৃত নুরুল ইসলামের পুত্র নাসির উদ্দীন (ভাদু)কে বিবাদী করে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। তানোর পৌর এলাকার বুরুজ গ্রামে ঘটে রয়েছে এমন ঘটনা। এঘটনায় উভয় পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।
অভিযোগে উল্লেখ, তানোর পৌর এলাকার ১৩১ নম্বর বুরুজ মৌজার অন্তর্গত ৩৮০ নম্বর আরএস দাগে সরকারি রাস্তার নকশার প্রকৃত স্থান পরিবর্তন করে নিজের স্বার্থে অন্যপাশ দিয়ে ২০ ফিট বিশিষ্ট রাস্তা নির্মাণ করেছে। রাস্তার দুপাশে মেহগনি, ইউকালেক্টর ও তাল গাছ ছিল। যার মূল্য প্রায় ২ লাখ টাকা হবে। গাছগুলো প্রভাষক সোহরাব আলী মিয়ার নির্দেশে কাটা হয়।
সরেজমিনে দেখা যায়, কাশেম বাজার টু মোহনপুর রাস্তার বুরুজ ঘাট বেলি ব্রীজের পশ্চিম দিকে মুল রাস্তার দক্ষিণ পশ্চিম দিকে বিবাদী সোহরাব ও ওহাব মিয়াদের বাড়ি। বাড়ির পূর্ব ও দক্ষিণ দিকে পাকা রাস্তা। রাস্তার এক কর্নারে বাঁশ দিয়ে ঘিরা আছে। সেখানেই দুটি তালগাছ কাটা হয়েছে। ওই জায়গার দক্ষিণে অভিযোগ কারী আসলাম উদ্দিনের নিজস্ব জমি রয়েছে।
এবিষয়ে জানতে চাইলে প্রভাষক সোহরাব আলী মিয়া, ওহাব হোসেন লালু মিয়া ও জুয়েল মিয়া জানান, রাস্তার কোন গাছ কাটা হয়নি। আসলাম উদ্দিন জায়গা জমি মাপার জন্য আমিন এনেছিল। মাপার পর তার জমির সামনের পজিশন টি আমাদের পড়ে। মুলুত একারনে সে আমাদের নামে মিথ্যা অভিযোগ দিয়েছে। সে একজন প্রতারক। আমাদের নিজস্ব জায়গার উপরে গাছ ছিল সেগুলো কাটা হয়েছে।
অভিযোগ কারী সুপার আসলাম উদ্দিন বলেন, গত প্রায় ৩/৪ মাস আগে গাছগুলো কাটে। ওই সময় নির্বাহী অফিসারের নিকট লিখিত অভিযোগ দিয়েছিলাম। নির্বাহী অফিসার পৌর মেয়রকে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বলেছিলেন। কিন্তু পৌর মেয়র ৮ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ও প্যানেল মেয়র আরব আলীর জন্য কোন ব্যবস্থা নেয়নি। বাধ্য হয়ে বুধবার থানায় লিখিত অভিযোগ দিয়েছি।
কাউন্সিলর ও প্যানেল মেয়র আরব আলী জানান, রাস্তা টি সোহরাব ও ওহাব হোসেন লালু মিয়াদের নিজস্ব জায়গা। তারা রাস্তা করার জন্য জায়গা ছেড়ে দিয়েছে এটাই তো অনেক। রাস্তার গাছ কেটেছে সে জায়গা নাকি খাস জানতে চাইলে তিনি জানান এটা আমার জানা নেয়, তবে শুনেছি কিছু খাস থাকতে পারে।
এবিষয়ে তানোর পৌর সভার মেয়র ইমরুল হক জানান, বৃহস্পতিবার অফিসে গিয়ে ফাইল দেখে বলতে পারব বলে জানান তিনি।
তানোর থানার অফিসার ইনচার্জ ওসি আব্দুর রহিম বলেন, অভিযোগ পাওয়া গেছে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সরকারি শূন্য পদে নিয়োগ প্রক্রিয়া দ্রুত শুরু করবে সরকার : প্রধানমন্ত্রী

ক্ষুদ্র জাতিগোষ্ঠীর কল্যাণে পৃথক অধিদপ্তর গঠনের আশাবাদ স্থানীয় সরকার মন্ত্রীর

রাজশাহীতে মাহিন্দ্রা-ট্রাকের সংঘর্ষে নিহত ২

শান্তিরক্ষায় ভবিষ্যতে মিশনগুলো হতে হবে আরও দূরদর্শী ও প্রযুক্তিনির্ভর : প্রধানমন্ত্রী

বাণিজ্যমন্ত্রীর সাথে জার্মানির এশিয়া ও প্যাসিফিক বিষয়ক মহাপরিচালকের বৈঠক

গ্রামের মানুষের কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার প্রথম কৃতিত্ব শহিদ জিয়ার : স্বাস্থ্যমন্ত্রী

রাজশাহীতে হামলার ঘটনায় জড়িতদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে মানববন্ধন

মুদি দোকানির একাধিক ধর্ষণে পঞ্চম শ্রেণির ছাত্রী অন্তঃসত্ত্বা

প্রেমিকাকে ভিডিও কলে রেখে ফাঁস নিলেন রাবি শিক্ষার্থী

বিশ্বকাপে খেলা বন্ধ করার হুমকি দিয়ে রাখল ইরান

১০

নগরীর আবাসিক হোটেল-মোটেলের মালিক-প্রতিনিধিদের সঙ্গে আরএমপির মতবিনিময়

১১

বাঘায় ব্র্যাকের উদ্যোগে প্রান্তিক কৃষকের মাঝে ধান বীজ বিতরণ

১২

গর্ভবতী মায়েদের ভাতা কর্মসূচির বিশেষ ক্যাম্পেইন পরিদর্শনে রাসিক প্রশাসক

১৩

ডেঙ্গু প্রতিরোধে রাসিকের বিশেষ কার্যক্রম শুরু

১৪

লালপুরে রাতের আঁধারে ৯শ পেঁপে গাছ কেটে দিয়েছে দুর্বৃত্তরা

১৫

বাঘায় ইসলামী ব্যাংকের সামনে সচেতন গ্রাহক ফোরামের মানববন্ধন অনুষ্ঠিত

১৬

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৭

১৭

নগরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলার ১ আসামি গ্রেপ্তার

১৮

রাজশাহীতে তথ্য অধিকার আইন বাস্তবায়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

১৯

নগরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলার আসমি গ্রেপ্তার

২০

Design & Developed by: BD IT HOST