১ জুলাই ২০২৪
অনলাইন সংস্করণ

বর্ণাঢ্য আয়োজনে রাজশাহী মেডিকেল কলেজের ৬৬তম ডে অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার: বর্ণাঢ্য আয়োজনে রাজশাহী মেডিকেল কলেজের ৬৬তম ডে অনুষ্ঠিত হয়েছে। নানা আয়োজনের মধ্যে দিনব্যাপী সকালে জাতীয় পতাকা উত্তোলন, বেলুন ফেস্টুন উড়ানো, বর্ণাঢ্য র‌্যালি, কেককাটা, আলোচনা ও স্মৃতিচারণ, মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সোমবার দুপুরে মেডিকেল কলেজ অডিটোরিয়ামে এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও স্মৃতিচারণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন।
প্রধান অতিথির বক্তব্যে মেয়র বলেন, স্বাস্থ্যসেবায় রাজশাহী মেডিকেল কলেজটি দেশের অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে অনন্য। প্রায় ১৫ হাজার ডাক্তার এ প্রতিষ্ঠান থেকে শিক্ষা লাভ করেছে তারা আজ স্ব স্ব মহিমায় স্বাক্ষর রেখে চলেছেন। সেবার মানের দিক থেকে দেশ সেরা রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল এ সুনাম রাখতে হবে।
তিনি বলেন, চিকিৎসা এমন এটি পেশা যা মানুষকে নতুন জীবনদান করে ফলে মানুষ তা বহুকাল মনে রাখে। মানুষের সেবাই নিয়োজিতের মাধ্যমে এ পেশাই সম্মানিত হওয়া যায়। তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় এ নগরীর উন্নয়নে কাজ করে যাচ্ছি। শিশু হাসপাতাল চালুর উদ্যোগ গ্রহণ করা হবে। এ হাসপাতালের পরিচালনা পর্যদের সভাপতি হিসেবে এটির উন্নয়নে আরও কাজ করতে চাই। এ বিষয়ে আপনাদের সহযোগিতা কামনা করছি।
রামেক অধ্যক্ষ অধ্যাপক ডাঃ নওশাদ আলীর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রামেকের প্রাক্তন কৃতি শিক্ষার্থী বগুড়া-৭ সংসদ সদস্য অধ্যাপক ডাঃ মোস্তফা আলম নান্নু, নাটোর-৪ আসনের সংসদ সদস্য ডাঃ সিদ্দিকুর রহমান পাটোয়ারী, সিরাজগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ডাঃ আবদুল আজিজ, মেহেরপুর-২ আসনের সংসদ সদস্য ডাঃ এএসএম নাজমুল হক সাগর।
রামেক আরএমসি ডে-২০২৪ উদযাপন কমিটির আয়োজনে আরও বক্তব্য রাখেন রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এফএম শামীম আহমেদ, সাবেক পরিচালক অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল জামিলুর রহমান, বিএমএ রাজশাহী জেলা সভাপতি অধ্যাপক ডাঃ এবিসিদ্দিকী, বীর মুক্তিযোদ্ধা ডাঃ এম এ মান্নান, তবিবুর রহমান শেখ, অধ্যাপক ডা: খলিলুর রহমান, কুষ্টিয়া মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক মাহবুবুর রহমান খান বাদশাহ, কুষ্টিয়া বিএমএর সভাপতি অধ্যাপক মোস্তানজিদ, আরএমসি ডে-২০২৪ উদযাপন কমিটির আহ্বায়ক রামেক উপাধ্যক্ষ অধ্যাপক ডাঃ মু. হাবিবুল্লাহ সরকার, কমিটির সদস্য সচিব অধ্যাপক ডাঃ মোহাম্মদ হাসান তারিকের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাচিপ ও বিএমএ নেতৃবৃন্দ বক্তব্য দেন। অনুষ্ঠানে রাজশাহী মেডিকেল কলেজের প্রতিষ্ঠাকাল থেকে অদ্যবধি বিভিন্ন ব্যাচের প্রায় সহস্রাধিক ডাক্তার উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিয়ামতপুরে পোনামাছ অবমুক্তকরণ কার্যক্রমের শুভ উদ্বোধন

মোহনগঞ্জ হাসপাতালে জনবল ও সরঞ্জাম সংকটে সেবা ব্যাহত: চরম ভোগান্তিতে হাওরাঞ্চলের লাখো রোগী

রাজশাহীতে ডেইলি টাইমস অব বাংলাদেশ-এর প্রতিষ্ঠাবার্ষিকীতে বক্তারা, জনস্বার্থে বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতার বিকল্প নেই

রায়পুরে জিপিএ-৫ ও ট্যালেন্টপুল কৃতীশিক্ষার্থীদের সংবর্ধনা

শিক্ষার্থীদের মাদক থেকে দূরে রাখতে জয়পুরহাটে সচেতনতামূলক সেমিনার

নিয়ামতপুরে ৮ মাসে ২০০ জনের আত্মহত্যার চেষ্টা

রাজশাহী কলেজের কমনরুম সংস্কারসহ পাঁচ দফা দাবিতে ছাত্রদলের স্মারকলিপি

মেধাবীদের সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী

ভেজালমুক্ত পণ্য নিশ্চিত করতে শক্তিশালী হচ্ছে ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর : বাণিজ্যমন্ত্রী

নরওয়ের সাথে স্থানীয় সরকারে কারিগরি সহযোগিতা বাড়ানোর প্রত্যাশা এলজিআরডি মন্ত্রীর

১০

পাহাড়ি অঞ্চলের সামগ্রিক অগ্রগতি প্রধানমন্ত্রী নিজে তদারকি করছেন : পার্বত্যমন্ত্রী

১১

সৌদির এফ-১৫ যুদ্ধবিমানের ধ্বংসাবশেষের ভিডিও প্রকাশ হুথিদের

১২

মানিকছড়ি ও লক্ষ্মীছড়ি বিদ্যুৎ অফিসে অনিয়মের পাহাড়: চরম ভোগান্তিতে সাধারণ গ্রাহক

১৩

জমি উদ্ধারসহ ৬ দফা দাবিতে কলমাকান্দায় শিক্ষার্থীদের ইউএনও কার্যালয় ঘেরাও

১৪

ব্রিটিশ হাইকমিশনারের আমন্ত্রণে নৈশভোজে রাসিক প্রশাসক

১৫

বাঘায় স্বামীর হাঁসুয়ার কোপে স্ত্রী খুনের অভিযোগ

১৬

রাজশাহীতে বিভাগীয় শিশুশ্রম কল্যাণ পরিষদের ২১তম সভা অনুষ্ঠিত

১৭

রাষ্ট্রপতির সাথে রুয়েট উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

১৮

বন্যার্তদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করলেন রাসিক প্রশাসক রিটন

১৯

গোদাগাড়ীতে উপজেলা প্রশাসন ও রক্ষাগোলা সমন্বয় কমিটির মতবিনিময় সভা

২০

Design & Developed by: BD IT HOST