৩০ জুন ২০২৪
অনলাইন সংস্করণ

দুই স্ত্রী নিয়ে সংসার, গৃহকর্মীকে ধর্ষণের অভিযোগ আরমানের বিরুদ্ধে

অনলাইন ডেস্ক : দীর্ঘদিন ধরেই দুই স্ত্রীকে নিয়ে একত্রে সংসার করছেন ভারতীয় ইউটিউবার আরমান মালিক। স্ত্রীদের নিয়ে বিভিন্ন ভিডিও তৈরি করে নেটদুনিয়ায় পরিচিতি পেয়েছেন তিনি।

যে কারণে ‘বিগ বস’-এর এবারের আসরে ডাক পেয়েছেন এই যুবক ও তার দুই স্ত্রী। তিনজনই অংশ নিয়েছেন আলোচিত এই রিয়্যালিটি শোতে। প্রতিযোগীতায় তাদের অংশগ্রহণের পর থেকেই নানা বিতর্ক ও প্রশ্নের সৃষ্টি হয়েছে।

কীভাবে দুই স্ত্রী পায়েল মালিক ও কৃতিকা মালিকের সঙ্গে সহাবস্থান করেন আরমান, তা নিয়ে উঠছে প্রশ্ন। সামাজিক যোগাযোগ মাধ্যমে বহুগামিতা নিয়েও চলছে আলোচনা। এর মধ্যে আরমানের আরও একটি খবর প্রকাশ্যে এসেছে, যা নতুন করে বিতর্ক তৈরি করেছে।

আরও পড়ুনঃ   সানি দেওলের সঙ্গে কাজের অদ্ভুত অভিজ্ঞতা শোনালেন প্রিয়াঙ্কা

আরমানের বিরুদ্ধে বাড়ির গৃহকর্মীকে ধর্ষণের অভিযোগ এনেছিলেন তার দ্বিতীয় স্ত্রী কৃতিকা। এই অভিযোগ শুনে নাকি আত্মঘাতী হওয়ারও চেষ্টা করেছিলেন আরমান।

কয়েক বছর আগের ঘটনা। একটি হোটেলে দ্বিতীয় স্ত্রীর সঙ্গে গিয়ে ওঠেন আরমান। সেই সময় কৃতিকার সঙ্গে কথা কাটাকাটি শুরু হয় ইউটিউবারের। কৃতিকা দাবি করেন, আরমান তার বাড়ির গৃহকর্মীকে ধর্ষণ করেছেন। এই শুনে ৬ তলা ভবন থেকে লাফানোর চেষ্টা করেছিলেন আরমান।

ঘটনা শুনে হোটেলে পৌঁছে যান প্রথম স্ত্রী পায়েলও। স্থানীয় লোকজনও ভিড় করেন হোটেলের পাশে। ৬ তলা থেকে লাফানোর হুমকি দিতে থাকেন আরমান। ঘটনাস্থলে পুলিশ পৌঁছায় ও পরিস্থিতি সামাল দেয়।

পুলিশি জিজ্ঞাসাবাদে আরমান জানান, পায়েলই প্রথম গৃহকর্মীকে ধর্ষণের অভিযোগ আনেন। ইউটিউবার দাবি করেন, পায়েল এবং তার দুই বোন নিশা ও সঙ্গীতা তার জীবন দুর্বিষহ করে তুলেছেন। ধর্ষণের অভিযোগও অস্বীকার করেছিলেন তিনি।

আরও পড়ুনঃ   শাকিব কাজ করলে টালিউড বেশি লাভবান হবে : পায়েল

জানা যায়, আরমান মালিক ১৭ বছর বয়সে প্রথম বিয়ে করেন। ২০১১ সালে তার বিয়ে হয়েছিল পায়েলের সঙ্গে। জন্ম হয়েছিল তাদের প্রথম সন্তান চিরায়ু মালিকের। এরপর স্ত্রী পায়েলের বান্ধবী কৃতিকাকেও বিয়ে করেন আরমান। সেটাও পায়েলকে ডিভোর্স না দিয়েই।

২০১৮ সালে বিয়ে হয়েছিল কৃতিকা আর আরমানের। এরপর থেকে দুই স্ত্রীকে নিয়েই সুখে সংসার করছেন এই যুবক। তাদেরকে নিয়ে নিয়মিত ভিডিও তৈরি করে আপলোড করছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। বর্তমানে তাদের তিনজনের সংসারে রয়েছে ৪টি সন্তান। -সূত্র: আনন্দবাজার

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিয়ামতপুরে বেড়াতে এসে সাপের কামড়ে শিশুর মৃত্যু

১

সমৃদ্ধ, স্বনির্ভর ও কল্যাণমুখী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী

২

বোয়িংয়ের নতুন উড়োজাহাজ কিনছে বাংলাদেশ, উচ্ছ্বসিত ট্রাম্প

৩

সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধিজনিত অস্তিত্বের সংকট মোকাবিলায় উচ্চপর্যায়ের বৈঠকে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী

৪

নগরীর বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন পরিচালনা কমিটির সদস্যবৃন্দের সাথে রাসিক প্রশাসকের সাক্ষাৎ

৫

চারঘাটে ২০০ বোতল ফেয়ারডিলসহ এক মাদক কারবারি গ্রেপ্তার

৬

ভবানীগঞ্জ পৌরসভার মাস্টার প্ল্যান প্রণয়নে পরামর্শ সভা অনুষ্ঠিত

৭

শিক্ষার মানোন্নয়নে ছাড় নয়, কঠোর অবস্থানে সরকার : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী

৮

অনুসন্ধান ও উদ্ধারকাজের আধুনিক রোবোটিক্স নিয়ে সেরা গবেষণার স্বীকৃতি পেল রুয়েট

৯

মাদকের বিরুদ্ধে কঠোর থেকে কঠোরতর হতে হবে : পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী

১০

স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে ব্রিটিশ হাইকমিশন ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের যৌথ প্রতিনিধিদলের সাক্ষাৎ

১১

অবৈধ যান, ঝরছে প্রাণ

১২

দালাল আখ্যা দিয়ে গ্রেপ্তারের প্রতিবাদে ফারিয়ার মানববন্ধন ও স্মারক লিপি প্রদান

১৩

ঢাকার চারপাশের নদী দূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও কার্যকর পদক্ষেপ নিতে হবে : পানিসম্পদ মন্ত্রী

১৪

কুমিল্লায় কিশোর গ্যাং সন্দেহে এক রাতেই আটক ৬২৪

১৫

বেকারত্ব দূরীকরণে উদ্যোক্তাদের পাশে থেকে সহযোগিতা করা হবে : রাসিক প্রশাসক

১৬

প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে গেটস ফাউন্ডেশনের সিইও মার্ক সুজম্যানের বৈঠক

১৭

ভাঙ্গা টোলপ্লাজায় ১২০ বোতল ফেনসিডিল জব্দ, শিশুসহ আটক ৩

১৮

মানিকছড়িতে ভুয়া চিকিৎসক ও অনুমোদনহীন চক্ষু ক্যাম্প পরিচালনা: ৫ জনকে জরিমানা

১৯

রামেকে রোগী ধরার অভিযোগে দালাল চক্রের ৭ সদস্যের কারাদণ্ড

২০

Design & Developed by: BD IT HOST