২৭ জুন ২০২৪
অনলাইন সংস্করণ

পলাতক কিশোর গ্যাঙের সদস্য গ্রেফতার

স্টাফ রিপোর্টার : র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৫) একটি আভিযানিক দল বুধবার (২৬ জুন) সন্ধ্যা ৭ টায় নগরীর বোয়ালিয়া থানার নিউমার্কেট ষষ্ঠীতলায় অভিযান চালিয়ে মামলার ঘটনার সাথে জড়িত তদন্তেপ্রাপ্ত পলাতক এক আসামীকে গ্রেফতার করেছে। খবর বিজ্ঞপ্তির।
আসামী মতিহার থানার সাতবাড়িয়ার সাজ্জাদের ছেলে সাকিব খান (২২)।
বিজ্ঞপ্তি সূত্রে জানা যায় যে, ১৮ জুন ২০২৪ রাত অনুমান ৮ টার দিকে ভিকটিম মো. জয়’কে মতিহার থানার চর সাতবাড়ীয়া নামক এলাকায় একা পেয়ে কয়েকজন কিশোর গ্যাং সদস্য পথরোধ করে গালিগালাজ শুরু করে।

আরও পড়ুনঃ   চারঘাটে ভেজাল গুড় ও অস্বাস্থ্যকর বেকারির বিরুদ্ধে অভিযান, জরিমানা

ভিকটিম প্রতিবাদ করলে ধৃত আসামিসহ অপর আসামিগণ দেশীয় ধরালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে রক্তাক্ত জখম করে এবং লাঠি ও বাঁশ দিয়েও আঘাত করে। পরবর্তীতে ভিকটিমের মা বাদী হয়ে মতিহার থানায় একটি মামলা দায়ের করেন। উক্ত মামলায় কয়েকজন আসামি গ্রেফতার হলেও আরো কয়েকজন আসামি পালাতে সক্ষম হয়।

পুলিশ ও অন্যান্য আইন-শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি র‌্যাব উক্ত ঘটনার ছায়া তদন্ত শুরু করে এবং আসামিদের সনাক্ত করে গ্রেফতার করার জন্য গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করে। ২৬/০৬/২৪ তারিখ ১৯০০ ঘটিকায়

আরও পড়ুনঃ   নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৪ ও মাদকদ্রব্য উদ্ধার

নগরীর বোয়ালিয়া থানাধীন নিউমার্কেট ষষ্ঠী তলা নামক এলাকায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে একটি চৌকস আভিযানিক দল অভিযান পরিচালনা করে উক্ত আসামীকে গ্রেফতার করতে সক্ষম হয়।

উক্ত ঘটনায় সংশ্লিষ্ট অন্যান্য পলাতক আসামিদের গ্রেফতারে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে।
মামলার ঘটনার সহিত জড়িত তদন্তেপ্রাপ্ত পলাতক আসামীকে মতিহার থানায় হস্তান্তর করা হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গণভোটের রায় বাস্তবায়ন না করে বিএনপি জনগণের সঙ্গে প্রতারণা করছে

আলীকদমে তামাক চাষ নিরুৎসাহিতকরণে উদ্বুদ্ধকরণ সভা

মানিকছড়িতে বাটনাতলী ও যোগ্যাছোলা ইউনিয়ন ছাত্রদলের মতবিনিময় সভা অনুষ্ঠিত

দুর্নীতি সমাজে আছে, প্রতিরোধে সবাইকে কাজ করতে হবে

গোমস্তাপুরে পুলিশের সাঁড়াশি অভিযান, আটক ৩ আওয়ামী নেতা

নাটোরে দুর্ঘটনা কবলিত সিএনজি থেকে প্রায় ৩৪ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ৪

খাদ্য পরীক্ষার সক্ষমতা বাড়ানোর সর্বোচ্চ প্রচেষ্টা চালাতে হবে : খাদ্যমন্ত্রী

রাজশাহী রেঞ্জে এর ডিআইজির সঙ্গে বাঘা উপজেলা প্রসাশনের মতবিনিময় সভা

বাগমারা প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে নবাগত উপজেলা নির্বাহী অফিসারের মতবিনিময়

বাগমারায় ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা ও সচেতনতামূলক কর্মসূচি

১০

৮ থেকে ২৯ অক্টোবর পর্যন্ত ২২ দিন সারাদেশে ইলিশ আহরণ নিষিদ্ধ

১১

ঢাকা মহানগরীর যানজট নিরসনে ১৫ দিন পরপর অনুষ্ঠিত হবে সমন্বয় সভা : স্বরাষ্ট্রমন্ত্রী

১২

স্থানীয় সরকার শক্তিশালী করতে ইউএনডিপি’র সাথে যৌথ উদ্যোগের প্রত্যাশা এলজিআরডি মন্ত্রীর

১৩

গোদাগাড়ীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের মাঝে সরকারি সহায়তা বিতরণ

১৪

সাংবাদিক জিয়ার ওপর হামলার ঘটনায় আরইউজের নিন্দা

১৫

রাজশাহী কাটাখালীর আলিফ ট্রেডার্স বেকারীকে জরিমানা

১৬

বিশেষ ট্রাইব্যুনালে সাগর-রুনি হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

১৭

পদ্মায় পানি বৃদ্ধি, বাঘায় চরে ৪ হাজার মানুষ পানিবন্দি

১৮

নগরীতে সাইবার প্রতারক গ্রেফতার

১৯

প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় কক্সবাজার সমুদ্রসৈকতে পরিচ্ছন্নতা অভিযান

২০

Design & Developed by: BD IT HOST