২৫ জুন ২০২৪
অনলাইন সংস্করণ

চাঁদের অদেখা অঞ্চল থেকে মাটি নিয়ে এলো চীন

অনলাইন ডেস্ক : এই ক্যাপসুলে করে চাঁদের দূরবর্তী অঞ্চল থেকে মাটি ও পাথর নিয়ে আসা হয়েছে।
চাঁদের দূরবর্তী অঞ্চল থেকে মাটি নিয়ে এসেছে চীন। পৃথিবীর ইতিহাসে একমাত্র দেশ হিসেবে এমন অন্যান্য কীর্তি গড়েছে দেশটি। যেখান থেকে মাটির নমুনা আনা হয়েছে সেটি পৃথিবী থেকে দেখা যায় না।

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান জানিয়েছে, মঙ্গলবার (২৫ জুন) মাটি নিয়ে আসা ক্যাপসুলটি মঙ্গোলিয়ার প্রত্যন্ত অঞ্চল সিজিওয়াং ব্যানারে অবতরণ করে।

চাঁদের অদেখা অঞ্চল থেকে মাটি আনতে চেং-৬ নামের একটি মনুষ্যবিহীন মহাকাশযান গত ৩ মে দক্ষিণ চীন থেকে রওনা দেয়। এরপর ২ জুন এটি সফলভাবে চাঁদে অবতরণ করে। যেখানে এটি অবতরণ করে সেটি পৃথিবী থেকে কখনো দেখা যায় না। চাঁদ পৃথিবীকে শুধুমাত্র এটির একটি পাশই দেখায়।

আরও পড়ুনঃ   পাম বন্ডি ট্রাম্প প্রশাসনের নতুন অ্যাটর্নি জেনারেল

মহাকর্ষীয় প্রবাহবদ্ধতার কারণে চাঁদ যে সময়কালে পৃথিবীকে প্রদক্ষিণ করে ঠিক সেই এটি তার নিজ অক্ষের ওপর ঘুরতে থাকে। এরফলে চাঁদ পৃথিবীর দিকে একই মুখ ঘুরিয়ে রাখে।

চীনে মহাকাশ সংস্থার চেং-৬ মিশনের ল্যান্ডারটি দুই দিন সময় নিয়ে চাঁদের সবচেয়ে পুরোনো এবং বড় গর্ত থেকে মাটি ও পাথর সংগ্রহ করে। এসব মাটি সংগ্রহ করতে ব্যবহার করা হয় ল্যান্ডারটিতে থাকা রোবটের হাত ও ড্রিল মেশিন।

আরও পড়ুনঃ   ১০ দাবিতে ৮ দিন ধরে অনশনে পশ্চিমবঙ্গের জুনিয়র চিকিৎসকরা

এরপর চাঁদের পৃষ্ঠতল থেকে ল্যান্ডারটিকে অরবিটারের সঙ্গে আবারও সংযুক্ত করা হয়। সবকিছু সম্পন্ন হওয়ার পর পৃথিবীর দিকে নিয়ে আসা হয় এটিকে।

লিস্টার বিশ্ববিদ্যালয়ের জ্যোতির্পদার্থবিদ্যা ও মহাকাশ বিজ্ঞানের প্রভাষক মার্টিন বার্সট্রো বলেছেন, “এটি চীনের জন্য একটি বড় অর্জন। চাঁদ থেকে যে কোনো নমুনা সংগ্রহ খুবই কঠিন। দূরবর্তী অঞ্চল থেকে এটি আরও কঠিন। যেখানে যোগাযোগ ব্যবস্থা খুবই কঠিন।”

যুক্তরাষ্ট্র, চীন এবং সাবেক সোভিয়েত ইউনিয়ন (বর্তমান রাশিয়া) চাঁদের নিকটবর্তী অঞ্চল থেকে মাটি ও পাথরের নমুনা সংগ্রহ করেছে। কিন্তু চীনই প্রথম দূরবর্তী অঞ্চল থেকে মাটি নিয়ে আসল।-সূত্র: দ্য গার্ডিয়ান

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বস্তুনিষ্ঠ সাংবাদিকতা নিশ্চিতের আহ্বান তথ্য ও সম্প্রচারমন্ত্রীর

রাজপাড়া থানা জামায়াতের উদ্যোগে ‘৩৬ জুলাই স্মরণে’ সমাবেশ ও র‍্যালি অনুষ্ঠিত

দলীয় রাজনীতি ও সাংবাদিকতা: স্বার্থের সংঘাতে বিশ্বাসযোগ্যতার সংকট

সেমিকন্ডাক্টর শিল্পই হতে পারে বাংলাদেশের নতুন অর্থনৈতিক সম্ভাবনাময় খাত : প্রধানমন্ত্রী

শুধু গাছ লাগালেই হবে না, বেড়ে ওঠা পর্যন্ত যত্ন নিতে হবে : ভূমিমন্ত্রী

মাদকের বিরুদ্ধে লড়াই : প্রযুক্তিনির্ভর অপরাধ দমনে কঠোর আইন

শিক্ষামন্ত্রীর পদত্যাগ না হলে আলোচনা নয়, সিজেপির কড়া হুঁশিয়ারি

পারস্পরিক শ্রদ্ধা, সম্প্রীতি ও মানবপ্রেমই প্রকৃত ধর্মচর্চার শিক্ষা : তথ্য ও সম্প্রচার মন্ত্রী

সরকার জুলাই সনদের প্রতিটি অক্ষর বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করায় স্পিকারকে ফুলেল শুভেচ্ছা

১০

সরকার স্বাস্থ্য ও শিক্ষা খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার প্রদান করেছে : ভূমিমন্ত্রী

১১

সন্তানদের হাতে প্রয়োজন ছাড়া স্মার্টফোন না দিয়ে বই পড়া ও সৃজনশীল কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে হবে : বিভাগীয় কমিশনার

১২

রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন স্পিকার

১৩

অপরাধ দমনে সমন্বয় জোরদারের আহ্বান আরএমপি কমিশনারের

১৪

পুঠিয়ায় তিন ফসলি জমি পুকুর খননের হিড়িক, অভিযানে ৪ এস্কেভেটর অকেজো

১৫

নগরীতে ওয়ার্ড পর্যায়ে ড্রেনের কাদামাটি অপসারণ কার্যক্রম অব্যাহত

১৬

রাসিক প্রশাসকের সাথে রুয়েট শিক্ষার্থীদের সাক্ষাৎ

১৭

নগরীতে হেরোইনসহ গ্রেপ্তার আসামির যাবজ্জীবন কারাদণ্ড ও অর্থদন্ড

১৮

রাসিক প্রশাসকের সঙ্গে কারা প্রশিক্ষণ কেন্দ্রের কমান্ড্যান্টের সাক্ষাৎ

১৯

রাজশাহীতে অনুমোদনহীন দই-মিষ্টি বিক্রেতাকে জরিমানা

২০

Design & Developed by: BD IT HOST