২ জুন ২০২৪
অনলাইন সংস্করণ

হামাস রাজি হলে ইসরায়েল যুদ্ধবিরতিতে সম্মত হবে: যুক্তরাষ্ট্র

অনলাইন ডেস্ক : হামাস যদি যুক্তরাষ্ট্রের দেওয়া যুদ্ধবিরতির প্রস্তাবে রাজি হয় তাহলে ইসরায়েলও রাজি হবে। আজ রোববার (২ জুন) এমন দাবি করেছেন হোয়াইট হাউজের জাতীয় নিরাপত্তা পরামর্শক জন কিরবি।

গত শুক্রবার মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন তিন ধাপের একটি যুদ্ধবিরতির প্রস্তাব উত্থাপন করেন। এতে গাজায় সব ধরনের হামলা বন্ধ এবং সব জিম্মির মুক্তির কথা বলা হয়।

এ ব্যাপারে কিরবি বলেছেন, “(বাইডেনের ঘোষিত) প্রস্তাবটি ছিল ইসরায়েলের প্রস্তাব। আমাদের আশা— ইসরায়েলের এই প্রস্তাবটি যেটি হামাসের কাছে পাঠানো হয়েছে— তারা যদি রাজি হয় তাহলে ইসরায়েল বলবে আমরাও রাজি আছি।”

আরও পড়ুনঃ   ত্রিপুরায় নারী-শিশুসহ ১৩ বাংলাদেশি আটক

বাইডেন প্রস্তাব দেওয়ার পরপরই হামাস জানায় তারা এই প্রস্তাবে ইতিবাচক আছে। তবে দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু জানিয়েছেন, হামাসকে নির্মূল না করা পর্যন্ত তারা গাজায় যুদ্ধ বন্ধ করবেন না।

যদিও ইসরায়েলি এক কর্মকর্তা মার্কিন সংবাদমাধ্যম সিবিএস নিউজকে জানিয়েছেন, বাইডেন যে প্রস্তাব দিয়েছেন সেটি প্রধানমন্ত্রী নেতানিয়াহু এবং যুদ্ধকালীন মন্ত্রীসভা অনুমোদন দিয়েছে। তবে গাজা থেকে সব জিম্মিকে মুক্ত এবং হামাসের সামরিক ও প্রশাসনিক কাঠামো ধ্বংস করার আগে নেতানিয়াহু কোনো স্থায়ী যুদ্ধবিরতিতে রাজি হবেন না বলে জানিয়েছেন।

আরও পড়ুনঃ   ভারতে ১০ মাসের শিশুকে ধর্ষণ

প্রায় ৮ মাস ধরে হামাস ও ইসরায়েলের মধ্যে চলা এ যুদ্ধে এখন পর্যন্ত ৩৬ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। যারা বেঁচে আছেন তারা দুর্ভিক্ষসহ অন্যান্য সমস্যায় পড়েছেন। এ কারণে এখন যুদ্ধবিরতির প্রতি জোর দিচ্ছে বিশ্বের সব দেশ।-সূত্র: আলজাজিরা

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুই হাত হারিয়েও থামেনি, মুখ দিয়ে লিখে দাখিল পাশ করলো রিয়াদ

রাজশাহীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্বশুর ও পুত্রবধূর মৃত্যু

নগরীতে মাদকবিরোধী বিশেষ টিমের পৃথক অভিযানে ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

নগরীতে বিশেষ টিমের পৃথক অভিযানে ৩ অনলাইন জুয়াড়ি গ্রেপ্তার

রাজশাহীর নতুন পুলিশ সুপার মামুন অর রশিদ

আফগানিস্তানে ২৪ লাখ মেয়ের স্কুল-শিক্ষায় বাধা

যুবদের কর্মসংস্থান হলে সামাজিক অপরাধ কমে আসবে : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

খেলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করছে সরকার : মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী

একযোগে পুলিশের ৪৯ পরিদর্শককে বাধ্যতামূলক অবসর

সীতাকুণ্ডে শিপ ইয়ার্ডে ‘বিষাক্ত গ্যাসে’ ৬ শ্রমিকের মৃত্যু

১০

আগামী ২৬ আগস্ট পবিত্র ঈদে মিলাদুন্নবি

১১

রাজশাহী বিভাগের সব জেলা ও মহানগর নেতাদের সঙ্গে বৈঠক প্রধানমন্ত্রীর

১২

মিডিল চরে যাতায়াতকারীদের নিরাপত্তায় লাইফ জ্যাকেট প্রদান

১৩

নগরীতে চুরি হওয়া যাত্রীবাহী বাস চাঁপাইনবাবগঞ্জ থেকে উদ্ধার

১৪

পানি সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির ১ম বৈঠক অনুষ্ঠিত

১৫

মান্দায় ভ্রাম্যমাণ আদালতে তিন মামলায় ৬ হাজার টাকা জরিমানা

১৬

নগরীতে ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর কারাদণ্ড ও জরিমানা

১৭

নগরীতে পুলিশের মাদকবিরোধী অভিযানে নারীসহ ৭ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৮

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২০

১৯

রাষ্ট্রপতি নির্বাচন : মির্জা ফখরুলের পক্ষে মনোনয়নপত্র জমা দিয়েছে বিএনপি

২০

Design & Developed by: BD IT HOST