২ সেপ্টেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ

এমবাপেকে অপহরণের পরিকল্পনা!

অনলাইন ডেস্ক : ফুটবল মাঠের বাইরেও কিলিয়ান এমবাপেকে ঘিরে সামনে এলো উদ্বেগজনক এক তথ্য। ফরাসি সংবাদমাধ্যম লা পারিজিয়েন-এর প্রতিবেদন অনুযায়ী, ১৮ বছর বয়সী এক তরুণের নেতৃত্বে পরিচালিত একটি কথিত অপরাধ চক্রের সম্ভাব্য টার্গেটের তালিকায় ছিলেন রিয়াল মাদ্রিদের এই ফরাসি তারকা।

ফুটবলার, র‍্যাপার ও বিত্তশালী ব্যক্তিদের অপহরণ এবং হামলার পরিকল্পনা করছিল চক্রটি। তদন্তকারীদের ধারণা, কারাগারে বসেই স্ন্যাপচ্যাটের মাধ্যমে এই নেটওয়ার্কের কার্যক্রম পরিচালনা করছিল ১৮ বছর বয়সী ফরাসি-সুইস তরুণ ক্লিমেন্ট এল.।

আরও পড়ুনঃ   ৮০০ বিক্ষোভকারীর ফাঁসির দণ্ড কার্যকর স্থগিত করল ইরান

সশস্ত্র ডাকাতি ও মানবপাচার-সংক্রান্ত অপরাধে বর্তমানে ভিলপেন্ট কারাগারে সাজা ভোগ করছেন ক্লিমেন্ট। তদন্তকারীদের সন্দেহ, ‘লেস্টার জেড.’ ছদ্মনামে স্ন্যাপচ্যাট ব্যবহার করে কারাগার থেকেই তিনি অপরাধমূলক কর্মকাণ্ড সমন্বয় করছিলেন।

গত এপ্রিলে নুই-সুর-সেন এলাকায় এক ঘড়ি ব্যবসায়ীর ওপর হামলার তদন্ত করতে গিয়ে এই কথিত নেটওয়ার্কের সন্ধান পায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এরপর সন্দেহভাজনের সঙ্গে যুক্ত কয়েকটি ফোন পরীক্ষা করে সম্ভাব্য টার্গেট হিসেবে চিহ্নিত বিভিন্ন ব্যক্তির ঠিকানা ও ব্যক্তিগত তথ্য পাওয়ার দাবি করেছে তদন্তকারীরা।

আরও পড়ুনঃ   জাতিসংঘ প্রতিনিধিদলের বাংলাদেশ সফর স্থগিত

তালিকায় ছিলেন গায়ক, ফুটবলার ও বিত্তশালী ব্যবসায়ীরা। প্যারিসের ১৯তম অ্যারোঁদিসমঁর এক চীনা ব্যবসায়ী, এক গহনা ব্যবসায়ী এবং ভাল-দোয়াজ বিভাগের এক তুর্কি পাইকারি বিক্রেতার নামও সেখানে ছিল বলে জানিয়েছে লা পারিজিয়েন।

তবে তদন্তে উঠে আসা নামগুলোর মধ্যে সবচেয়ে আলোচিত এমবাপে। সংবাদমাধ্যমটির উদ্ধৃত একটি বিচারিক সূত্রের দাবি, সন্দেহভাজন ব্যক্তি ‘এক র‍্যাপার এবং ফুটবলার কিলিয়ান এমবাপেকেও টার্গেট করতে চেয়েছিল।’

এইচজেএস

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাটোরে হোমিও চিকিৎসককে কুপিয়ে হত্যা

এমবাপেকে অপহরণের পরিকল্পনা!

পবার চক জামিরায় জেলা তথ্য অফিসের নারী সমাবেশ

জলাবদ্ধতা নিরসনে ড্রেনের ময়লা আবর্জনা অপসারণ কার্যক্রম পরিদর্শন করলেন রাসিক প্রশাসক

নগরীতে পুলিশের মাদকবিরোধী অভিযানে ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৬

নগরীতে মাদকবিরোধী বিশেষ টিমের অভিযানে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

ক্যাটরিনাকে ‘বুড়ি’ বলে কটাক্ষ নেটিজেনদের

এক বছর ধরে পর্দায় নেই, কী করছেন মন্দিরা?

স্বাস্থ্যমন্ত্রীর সাথে ফিলিপাইন রাষ্ট্রদূতের সাক্ষাৎ

১০

জয়েন্ট ফ্যামেলি প্রোপার্টিজ লিমিটেড ও হোটেল হকস ইন এর বিরোধ নিষ্পত্তি

১১

ভিয়েতনামে ঘুষ গ্রহণের অভিযোগে মন্ত্রী গ্রেপ্তার

১২

হরমুজে সৌদি জাহাজে হামলায় দুই নাবিক নিহত

১৩

জ্বালানি সংকট মোকাবিলায় বাড়ছে এলএনজি আমদানি ও সরবরাহ: প্রধানমন্ত্রী

১৪

রাজশাহী বিভাগে সারের কোনো ঘাটতি নেই : বিভাগীয় কমিশনার

১৫

স্কাউটিং জনসেবার মনোভাব ও নেতৃত্বের গুণাবলি তৈরির মাধ্যমে দেশের জন্য আত্মত্যাগ করতে শেখায় : শিক্ষামন্ত্রী

১৬

জলবায়ু সংকট মোকাবিলায় আজকের পদক্ষেপই আগামীর নিরাপত্তা : পরিবেশমন্ত্রী

১৭

এআই বিচারব্যবস্থার সামনে নতুন চ্যালেঞ্জ তৈরি করছে : আইনমন্ত্রী

১৮

স্পীকারের সাথে ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর সাক্ষাৎ

১৯

সফর শেষে ঢাকা ত্যাগ করলেন আইপিইউ মহাসচিব অ্যান্ডা ফিলিপ

২০

Design & Developed by: BD IT HOST