১৮ জুন ২০২৬
অনলাইন সংস্করণ

পাবলিক প্রসিকিউটরদের সঙ্গে আরএমপি পুলিশ কমিশনারের মতবিনিময় সভা

সভায় সভাপতিত্ব করেন আরএমপির পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির।ছবি : আরএমপি

স্টাফ রিপোর্টার : রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) সদর দপ্তরের সভাকক্ষে আজ বৃহস্পতিবার (১৮ জুন) রাজশাহী জেলা ও মহানগর আদালতে কর্মরত বিজ্ঞ পাবলিক প্রসিকিউটর (পিপি) গণের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন আরএমপির পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির।

সভায় অপরাধ দমন, মামলা তদন্তের মানোন্নয়ন এবং বিচারপ্রার্থীদের জন্য ন্যায়বিচার নিশ্চিতকরণে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বিশেষ করে, একই মামলার বিচার একাধিক আদালতে চলমান থাকলে পৃথক পৃথক জব্দ তালিকা প্রস্তুত, মাদক মামলার জব্দ তালিকা প্রণয়নে অধিকতর সতর্কতা অবলম্বন, চার্জশিট ত্রুটিমুক্তভাবে প্রস্তুতকরণ এবং তদন্তগত ত্রুটির কারণে মামলার রায় যাতে ব্যাহত না হয় সে বিষয়ে প্রয়োজনীয় করণীয় নিয়ে ফলপ্রসূ মতবিনিময় হয়।

আরও পড়ুনঃ   বরেন্দ্র সভ্যতার ইতিহাস ধারণ করে শিক্ষার্থীদের সুনাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বান ভূমিমন্ত্রীর

এছাড়াও সাধারণ জনগণ যেন ন্যায়বিচার প্রাপ্তির ক্ষেত্রে কোনো ধরনের হয়রানির শিকার না হন এবং আদালত প্রাঙ্গণে বিচারপ্রার্থীরা যেন নিরাপদ ও স্বস্তিদায়ক পরিবেশে বিচার কার্যক্রমে অংশগ্রহণ করতে পারেন, সে লক্ষ্যে আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও সুদৃঢ় করার বিষয়ে আলোচনা করা হয়।

আরও পড়ুনঃ   রাজনীতিকে কৃত্রিমভাবে সংসদের বাইরে নিয়ে যাওয়ার প্রবণতা কাজ করছে : তথ্যমন্ত্রী

সভায় উপস্থিত পাবলিক প্রসিকিউটরগণ বিচার কার্যক্রমকে আরও গতিশীল, কার্যকর ও জনবান্ধব করতে তাঁদের মতামত ও পরামর্শ তুলে ধরেন। পুলিশ কমিশনার বিচার ব্যবস্থার সঙ্গে সংশ্লিষ্ট সকল অংশীজনের সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে জনগণের প্রত্যাশিত সেবা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।

সভাটি অত্যন্ত আন্তরিক ও ফলপ্রসূ পরিবেশে অনুষ্ঠিত হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নগরীতে ছাত্রীকে ইভটিজিং ও হয়রানির ঘটনায় ১ ঘণ্টার মধ্যে কিশোর গ্যাংয়ের ৩ সদস্য গ্রেপ্তার 

নাটোরর সিংড়ায় ৪ কেজি ৭০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব

আই.এইচ.টি ৫০ বছর পূর্তি উদযাপন উপলক্ষে সাধারণ সভা

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২০

দুই হাত হারিয়েও থামেনি, মুখ দিয়ে লিখে দাখিল পাশ করলো রিয়াদ

রাজশাহীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্বশুর ও পুত্রবধূর মৃত্যু

নগরীতে মাদকবিরোধী বিশেষ টিমের পৃথক অভিযানে ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

নগরীতে বিশেষ টিমের পৃথক অভিযানে ৩ অনলাইন জুয়াড়ি গ্রেপ্তার

রাজশাহীর নতুন পুলিশ সুপার মামুন অর রশিদ

আফগানিস্তানে ২৪ লাখ মেয়ের স্কুল-শিক্ষায় বাধা

১০

যুবদের কর্মসংস্থান হলে সামাজিক অপরাধ কমে আসবে : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

১১

খেলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করছে সরকার : মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী

১২

একযোগে পুলিশের ৪৯ পরিদর্শককে বাধ্যতামূলক অবসর

১৩

সীতাকুণ্ডে শিপ ইয়ার্ডে ‘বিষাক্ত গ্যাসে’ ৬ শ্রমিকের মৃত্যু

১৪

আগামী ২৬ আগস্ট পবিত্র ঈদে মিলাদুন্নবি

১৫

রাজশাহী বিভাগের সব জেলা ও মহানগর নেতাদের সঙ্গে বৈঠক প্রধানমন্ত্রীর

১৬

মিডিল চরে যাতায়াতকারীদের নিরাপত্তায় লাইফ জ্যাকেট প্রদান

১৭

নগরীতে চুরি হওয়া যাত্রীবাহী বাস চাঁপাইনবাবগঞ্জ থেকে উদ্ধার

১৮

পানি সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির ১ম বৈঠক অনুষ্ঠিত

১৯

মান্দায় ভ্রাম্যমাণ আদালতে তিন মামলায় ৬ হাজার টাকা জরিমানা

২০

Design & Developed by: BD IT HOST