২ জুন ২০২৬
অনলাইন সংস্করণ

গোদাগাড়ীতে এমপি মুজিবুর রহমানের উদ্যোগে ৪০০ অসহায় মানুষের মাঝে নগদ অর্থ বিতরণ

মঙ্গলবার (২ জুন) সকাল ১১টায় উপজেলা পরিষদ হলরুমে গোদাগাড়ী বিভিন্ন এলাকার অসহায় মানুষের হাতে এই ঈদ উপহার তুলে দেন।

মুক্তার হোসেন, গোদাগাড়ী : প্রধানমন্ত্রীর কার্যালয়ের ত্রাণ তহবিল থেকে বরাদ্দকৃত পবিত্র ঈদুল আযহা উপলক্ষে রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় দুস্থ ও অসহায় ৪০০ জন সুবিধাবঞ্চিত মানুষের মাঝে নগদ ৫ লক্ষ টাকা বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (২ জুন) সকাল ১১টায় উপজেলা পরিষদ হলরুমে গোদাগাড়ী বিভিন্ন এলাকার অসহায় মানুষের হাতে এই ঈদ উপহার তুলে দেওয়া হয়। প্রধান অতিথি উপস্থিত থেকে নগদ অর্থ বিতরণ করেন রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমীর অধ্যাপক মুজিবুর রহমান এমপি। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন,সমাজের বিত্তবানদের অসহায় ও দুস্থ মানুষের পাশে এগিয়ে আসতে হবে।”

আরও পড়ুনঃ   দলের নেতা-কর্মীদের সতর্ক করলেন বিএনপি নেতা শামসুজ্জামান দুদু

গোদাগাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) ইসরাত জাহানের সভাপতিত্বে। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী জেলা আমীর অধ্যাপক আব্দুল খালেক, জেলা সহকারী সেক্রেটারি সহকারী অধ্যাপক কামরুজ্জামান, জেলা শিক্ষক ফেডারেশনের সভাপতি ড.ওবায়দুল্লাহ, গোদাগাড়ী উপজেলা আমীর মাষ্টার নুমায়ন আলী এবং পৌর আমীর আনারুল ইসলাম।

আরও পড়ুনঃ   তারুণ্যের শক্তিকে কাজে লাগিয়েই তরুণরা হবে স্বনির্ভর- আবুল কালাম আজাদ

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নিলুফার ইয়াসমিন, উপজেলা কৃষি কর্মকর্তা মরিয়ম আহমেদ এবং গোদাগাড়ী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিকুর রহমান। গোদাগাড়ী পৌরসভার সেক্রেটারি মোঃ শওকত আলীর সঞ্চালনায় অনুষ্ঠানে স্থানীয় রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এই আর্থিক সহায়তা পেয়ে অসহায় পরিবারগুলোর মাঝে আনন্দ ও সন্তোষ প্রকাশ করতে দেখা গেছে।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সৌদিতে হুথিদের হামলার নিন্দায় জাতিসংঘের নিরাপত্তা পরিষদ

১

পরিকল্পনা কমিশনের সদস্যের সাথে রাসিক প্রশাসকের সাক্ষাৎ ও মতবিনিময়

২

জনপ্রশাসন ও খাদ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর সঙ্গে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ ও ফুলেল শুভেচ্ছা বিনিময়

৩

রামগতিতে সংযোগ সড়ক ভেঙে বিচ্ছিন্ন জনপদ

৪

রাজশাহীতে ৬১ কেজি গাঁজাসহ আটক ৩

৫

শাপলা সৃজনমঞ্চ নজরুল উৎসব এর উদ্বোধন করলেন রাসিক প্রশাসক

৬

ভাঙ্গায় ডাকাতির প্রস্তুতিকালে গ্রেপ্তার ৮, ডাকাতির সরঞ্জাম উদ্ধার

৭

রাজপথেই ষড়যন্ত্রকারীদের মোকাবিলা করা হবে: এ্যানি

৮

রাজশাহী জেলা পুলিশের অভিযানে ৪০০ পিছ ইয়াবা উদ্ধারসহ গ্রেফতার ২

৯

নগরীতে স্বর্ণের বারসহ ২ চোরাচালানকারী গ্রেফতার

১০

নগরীতে মাদকবিরোধী বিশেষ টিমের পৃথক অভিযানে নারীসহ ২ মাদক ব্যবসায়ী ও ২ মাদকসেবীকে গ্রেফতার

১১

চারঘাটে ৩৬০ বোতল ভারতীয় মনোড্রিলসহ আটক ১

১২

গ্যাস সরবরাহ স্বাভাবিক হচ্ছে : পেট্রোবাংলা

১৩

সিরাজগঞ্জে দাঁড়িয়ে থাকা ট্রাকে অটোরিকশার ধাক্কা, নিহত ২

১৪

নিয়ামতপুরে বেড়াতে এসে সাপের কামড়ে শিশুর মৃত্যু

১৫

সমৃদ্ধ, স্বনির্ভর ও কল্যাণমুখী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী

১৬

বোয়িংয়ের নতুন উড়োজাহাজ কিনছে বাংলাদেশ, উচ্ছ্বসিত ট্রাম্প

১৭

সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধিজনিত অস্তিত্বের সংকট মোকাবিলায় উচ্চপর্যায়ের বৈঠকে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী

১৮

নগরীর বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন পরিচালনা কমিটির সদস্যবৃন্দের সাথে রাসিক প্রশাসকের সাক্ষাৎ

১৯

চারঘাটে ২০০ বোতল ফেয়ারডিলসহ এক মাদক কারবারি গ্রেপ্তার

২০

Design & Developed by: BD IT HOST