১৫ এপ্রিল ২০২৬
অনলাইন সংস্করণ

নিয়ামতপুরে দুই দিনব্যাপী জাতীয় বিজ্ঞান মেলার উদ্বোধন

বুধবার সকালে বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন উপলক্ষ্যে উপজেলা প্রশাসনের আয়োজনে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।

নিয়ামতপুর(নওগাঁ) প্রতিনিধি : বরেন্দ্র অঞ্চলে ভূগর্ভস্থ পানির স্তর দিন দিন নেমে যাচ্ছে। বৃদ্ধি পাচ্ছে পানির সংকট। তাই বৃষ্টির পানি বিশেষ পদ্ধতিতে একটি ট্যাংকিতে কিভাবে সংরক্ষণ করে দৈনন্দিন কাজে ব্যবহার যায় সেটাই দেখাচ্ছিল দামপুরা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা।

অন্যদিকে নিয়ামতপুর সরকারি বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা যানবাহন, কলকারখানা, ইটের ভাটার ধোঁয়ায় দূষিত বায়ুকে কিভাবে পরিশুদ্ধ করা যায় সেটার মডেল উপস্থাপন করছিল।

এরকম নানা বিজ্ঞানভিত্তিক উদ্ভাবনী প্রকল্প নিয়ে নওগাঁর নিয়ামতপুরে উপজেলা পর্যায়ে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে ৪৭তম বিজ্ঞান মেলা-২০২৬ শুরু হয়েছে। মেলা চলবে দুই দিনব্যাপী। এবারে এই মেলার প্রতিপাদ্য ‘উদ্ভাবননির্ভর বাংলাদেশ গঠনে বিজ্ঞান ও প্রযুক্তি’।

আরও পড়ুনঃ   স্কুলের অদূরে ইটভাটা, স্বাস্থ্যঝুঁকিতে শিক্ষার্থীরা

বুধবার (১৫ এপ্রিল) সকালে বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন উপলক্ষ্যে উপজেলা প্রশাসনের আয়োজনে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি উপজেলা চত্বর থেকে বের হয়ে পরে উপজেলা পরিষদ স্হায়ী মঞ্চে এসে শেষ হয়। সেখানে বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুর্শিদা খাতুন।

এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রেজাউল করিম, কৃষি কর্মকর্তা রফিকুল ইসলাম, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক পারভেজ আনোয়ার প্রমুখ। এছাড়াও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

আরও পড়ুনঃ   সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্কুল ফিডিং কর্মসূচি’র উদ্বোধন করেছেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা

ইউএনও মুর্শিদা খাতুন বলেন, ‘বিজ্ঞানের যুগে শিক্ষার্থীদের তাল মিলিয়ে এগিয়ে যেতে হবে। নতুন নতুন আবিষ্কারে মনোযোগ দিতে হবে যাতে জাতি উপকৃত হয়।’

মেলায় উপজেলার মাধ্যমিক বিদ্যালয়, কলেজ ও মাদ্রাসার ১৯টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বিজ্ঞানভিত্তিক নিজেদের উদ্ভাবনী প্রকল্প নিয়ে স্টল দিয়েছে। ইউএনও স্টলগুলো পরিদর্শন করেন। বৃহস্পতিবার পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নগরীতে ভ্রাম্যমাণ আদালতে মাদক সেবীর কারাদণ্ড ও অর্থদণ্ড

গোদাগাড়ীতে ডেঙ্গুসহ রোগ প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযানের উদ্বোধন

পুঠিয়ায় ভয়াবহ আগুনে পুড়ল বসতবাড়ি, গরু-ছাগলের মৃত্যু

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২২

নগরীতে মাদকবিরোধী অভিযানে নারীসহ ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

উপকূলীয় ও দুর্গম অঞ্চলের জন্য সৌরবিদ্যুৎ চালিত থ্রি-হুইলার অ্যাম্বুলেন্স উদ্ভাবন

বাংলাদেশ-যুক্তরাজ্য সহযোগিতা আরো বিস্তৃত করার প্রত্যাশা স্থানীয় সরকার মন্ত্রীর

আত্মহত্যার হার শূন্যের কোটায় নামিয়ে আনতে চায় সরকার : স্বাস্থ্যমন্ত্রী

রাজশাহীর জুয়েলার্সে চুরির ঘটনায় গ্রেফতার ৮, স্বর্ণ ও টাকা উদ্ধার

দাপ্তরিক নথিপত্রে মহামান্য ও মাননীয় লেখা যাবে না

১০

ইউনিয়ন থেকে উপজেলা পর্যন্ত খেলার মাঠ তৈরির উদ্যোগ : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

১১

পুঠিয়ায় সার বিতরণে স্বচ্ছতা নিশ্চিতে কঠোর নজরদারি

১২

বানেশ্বর শিক্ষকের মৃত্যুর তদন্ত চেয়ে ক্লাস বর্জন, মহাসড়ক অবরোধ

১৩

দেশে ভালো নির্বাচনের সংস্কৃতি চালু করতে চাই : সিইসি

১৪

নগরীতে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক লিফলেট বিতরণ

১৫

হংকংয়ের সঙ্গে বিনিয়োগ সুরক্ষা চুক্তি, বাড়বে বিনিয়োগের সম্ভাবনা

১৬

নগরীতে ভ্রাম্যমাণ আদালতে নারী মাদক ব্যবসায়ীর কারাদণ্ড ও অর্থদণ্ড

১৭

কৃষকদের সৌরবিদ্যুৎ চালিত পানির পাম্প দেওয়া হবে : প্রধানমন্ত্রী

১৮

নগরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলার ৩ আসামি গ্রেপ্তার

১৯

অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার : প্রধানমন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST