১ এপ্রিল ২০২৬
অনলাইন সংস্করণ

ভালবাসার টানে একই ট্রাকে, সীমান্ত পেরিয়ে বেনাপোলে ভারতীয় দম্পতি

মনির হোসেন, বেনাপোর প্রতিনিধি : ভালবাসার টানে একসঙ্গে পথচলা শুরু। সেই পথচলাই এখন তাদের পেশা, জীবন আর স্বপ্নের সঙ্গী। ভালবেসে বিয়ে করা এক ভারতীয় ট্রাক ডাবলু বি-৯১-৭২৩৩ চালক ও তার সহকারী (হেল্পার) স্ত্রী , রপ্তানি (আমদানি) পণ্যবোঝাই ট্রাক নিয়ে ভারতের ঝাড়খণ্ড থেকে দীর্ঘ পথ পাড়ি দিয়ে নিরাপদে ৩০ মার্চ বেনাপোল স্থলবন্দরে পৌঁছেছেন। সীমান্ত বন্দরে এসে তাদের এই ব্যতিক্রমী প্রেম ও সংগ্রামের গল্প ছড়িয়ে পড়ে সবার মুখে মুখে।

জানা গেছে, ভারতের ঝাড়খণ্ড রাজ্যের বাসিন্দা ওই দম্পতি কয়েক বছর ধরে একই পরিবহন প্রতিষ্ঠানে কাজ করতেন। কাজ করতে করতেই পরিচয়, সেখান থেকে বন্ধুত্ব, আর সেই বন্ধুত্ব একসময় রূপ নেয় ভালবাসায়। পরিবারের সম্মতিতে সম্প্রতি তারা বিবাহবন্ধনে আবদ্ধ হন। বিয়ের পর আলাদা পথে নয়, জীবনের মতো পেশার পথও বেছে নিয়েছেন একসঙ্গে।

আরও পড়ুনঃ   ইন্টারনেট বন্ধ নিয়ে জাতির সঙ্গে মিথ্যাচার ও প্রতারণা করেছেন পলক

স্বামী ট্রাক চালান, আর স্ত্রী সহকারী হিসেবে পাশে বসে পথ দেখান, কাগজপত্র দেখাশোনা করেন, কখনও দীর্ঘ পথে ক্লান্ত স্বামীকে চা বানিয়ে দেন, আবার কখনও গাড়ির ছোটখাটো কাজেও সাহায্য করেন। তাদের ভাষায়, “একসঙ্গে থাকলে পথের কষ্টও কষ্ট মনে হয় না।”

আরও পড়ুনঃ   অবৈধ মাটি খননে অভিযান: বাগমারায় ৪ এক্সকাভেটর অকেজো

বেনাপোল বন্দরে পৌঁছালে কৌতূহলী শ্রমিক, চালক ও কর্মকর্তাদের মধ্যে তাদের নিয়ে বেশ আগ্রহ দেখা যায়। অনেকেই তাদের সাহসী সিদ্ধান্ত ও ভালবাসার এই ব্যতিক্রমী গল্পের প্রশংসা করেন।

স্থানীয় এক ট্রাকচালক বলেন, “আমরা তো অনেক বছর ধরে গাড়ি চালাই, কিন্তু স্বামী-স্ত্রী একসঙ্গে ট্রাকে কাজ করছে—এটা সত্যিই ব্যতিক্রম। তাদের ভালবাসা দেখলে ভালো লাগে।”

ভালবাসা যে শুধু গল্প-উপন্যাসে নয়, বাস্তব জীবনেও কাঁধে কাঁধ মিলিয়ে পথ চলার নাম—বেনাপোলে আসা এই ভারতীয় ট্রাকচালক দম্পতি যেন তারই এক জীবন্ত উদাহরণ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তীব্র তাপে পুড়ছে রাজশাহী

মোবাইল ইউনিটে গ্রামেই হবে হৃদরোগের জটিল চিকিৎসা : স্বাস্থ্য প্রতিমন্ত্রী

চিকিৎসকদের নিরাপত্তায় ৫০০ হাসপাতালে মোতায়েন হচ্ছে ১০ জন করে আনসার : স্বাস্থ্যমন্ত্রী

হরমুজে তিনটি জাহাজে হামলা, দুটি জব্দ করার দাবি আইআরজিসির

বাঘায় সড়ক সংস্কারসহ বিভিন্ন দাবিতে মানববন্ধন

বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

পুঠিয়ার বানেশ্বরে ইটভাটার তাপ-ধোঁয়ায় ফসলের ব্যাপক ক্ষতি কৃষক দিশেহারা

নগরীরতে বাস ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে গৃহবধূ নিহত, আহত ২

মালিক সমিতির দ্বন্দ্বে রাজশাহী-ঢাকা বাস চলাচল বন্ধ

রাজশাহীতে তেল নিতে গিয়ে দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে হিটস্ট্রোকে বৃদ্ধের মৃত্যু

১০

রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক-এ ফায়ার ড্রিল অনুষ্ঠিত

১১

রাজশাহীতে বৈচিত্রকৃত পাটপণ্য উৎপাদন ও মান নিয়ন্ত্রণ বিষয়ক প্রশিক্ষণ

১২

চারঘাট হতে অ্যামোনেশনসহ বিদেশি ওয়ান শুটার গান উদ্ধার

১৩

জলমহাল কোনো ব্যক্তিগত সম্পত্তি নয়, এটি জনগণের : ভূমিমন্ত্রী

১৪

শহর ঘুরে দেখুন, জনগণের কাছে যান -স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

১৫

বোরো মৌসুমে ১৮ লাখ মেট্রিক টন ধান ও চাল কিনবে সরকার

১৬

নিরাপত্তার আশ্বাসে রামেকে কাজে ফিরলেন ইন্টার্ন চিকিৎসকরা

১৭

নতুন যুগের চ্যালেঞ্জ মোকাবিলায় রোডম্যাপ তৈরিতে ইউনেস্কোর সহায়তা কামনা তথ্যমন্ত্রীর

১৮

যুদ্ধবিরতির মেয়াদ বাড়াতে যুক্তরাষ্ট্র-ইরানের প্রতি পাকিস্তানের আহ্বান

১৯

সীমান্তে বিজিবির পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য জব্দ

২০

Design & Developed by: BD IT HOST