১৫ মে ২০২৪
অনলাইন সংস্করণ

ক্ষুদে ডাক্তার কর্তৃক স্বাস্থ্য পরীক্ষা ও কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ উপলক্ষ্যে রাসিকের এডভোকেসী সভা অনুষ্ঠিত

সংবাদ বিজ্ঞপ্তি : ফাইলোরিয়াসিস নির্মূল কার্যক্রমের আওতায় বিদ্যালয় পর্যায়ে ক্ষুদে ডাক্তার কর্তৃক শিক্ষার্থীদের স্বাস্থ্য পরীক্ষা ১৫-২১ মে ও ২৯তম জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ ২৩-২৯ মে ২০২৪ পালিত হবে। রাজশাহী মহানগরীতে এ কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করতে রাজশাহী সিটি কর্পোরেশনের উদ্যোগে কেন্দ্রীয় এডভোকেসী সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুর সাড়ে ১২টায় নগর ভবনের সিটি হল সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় জানানো হয়, প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের সকল শিক্ষা প্রতিষ্ঠান ও বর্হিভূত ৫-১৬ বছরের সম্ভাব্য লক্ষ্যমাত্রা ১ লাখ ১৫ হাজার ৫০০জন শিশুকে কৃমিনাশক ট্যাবলেট খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

আরও পড়ুনঃ   পুঠিয়ায় সাংবাদিকের উপরে হামলা

রাসিকের শিক্ষা, স্বাস্থ্য পরিবার পরিকল্পনা এবং স্বাস্থ্যরক্ষা ব্যবস্থা স্থায়ী কমিটির সভাপতি ও ১৯নং ওয়ার্ড কাউন্সিলর তৌহিদুল হক সুমনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় স্বাগত বক্তব্য রাখেন রাসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ এফএএম আঞ্জুমান আরা বেগম।

সভাপতির বক্তব্যে তৌহিদুল হক সুমন বলেন, স্বাস্থ্যসেবায় রাসিকের রয়েছে উল্লেখ্যযোগ্য সাফল্য। মাননীয় মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটনের নির্দেশনায় নগরীর উন্নয়ন, সেবাসহ সকল কাজ এগিয়ে চলেছে। যার ফলে রাজশাহী সিটি কর্পোরেশন নানাক্ষেত্রে সুনাম অর্জিত হয়েছে। সাফল্যের এ ধারা অব্যাহত রাখতে হবে। স্বাস্থ্যসেবা কার্যক্রমকে আরও যুগোপযোগী করতে স্বাস্থ্যকর্মীদের ট্যাব প্রদান করা হয়েছে। প্রত্যেককে নিজ নিজ দায়িত্ব সঠিকভাবে পালন করতে নির্দেশনা প্রদান করেন তিনি। সভায় মাঠ পর্যায়ে কাজ সম্পাদনে স্বাস্থ্যকর্মীদের প্রত্যেককে ১টা ছাতা প্রদান করা হয়।

আরও পড়ুনঃ   নতুন তথ্য উপদেষ্টা হলেন মাহফুজ আলম

সভায় স্বাস্থ্য স্থায়ী কমিটির সদস্য ও সংরক্ষিত আসনের কাউন্সিলর আলফাতুন নেসা, থানা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ মিজানুর রহমান, থানা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ জাহিদ হাসান, সিটি হাসপাতালের ইনচার্জ ও আবাসিক চিকিৎসক ডাঃ তারিকুল ইসলাম বনি, ডাঃ তামান্না বাসার, ডাঃ মোঃ নাসরুল্লাহ দেওয়ান, জন্ম-মৃত্যু নিবন্ধন কর্মকর্তা নাজমা খাতুন, শিক্ষা, স্বাস্থ্য কর্মকর্তা মোঃ দুলাল হোসেন,বিভিন্ন ওয়ার্ডের টীম লিডার ও স্বাস্থ্যকর্মীরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জনগণের অর্থ বিদেশে পাচার হতে দেওয়া হবে না : প্রধানমন্ত্রী

বাজারে চালের দাম ও সরবরাহ পরিস্থিতি বর্তমানে যথেষ্ট স্থিতিশীল : বাণিজ্যমন্ত্রী

নগরীতে পথহারা দুই মাদ্রাসা ছাত্র উদ্ধার; পরিবারের নিকট হস্তান্তর

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২০

রাসিকের স্বাস্থ্যকর্মীদের মাঝে রেড ক্রিসেন্টের ব্যাগ বিতরণ

নিয়ামতপুরে ঘাসফুল এনজিওর বৃক্ষরোপণ ও বিতরণ

বানেশ্বরে ট্রাক-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুই ভাই নিহত আহত ২

তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সাথে ইউরোপিয় ইউনিয়নের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

রুয়েটে ফায়ার সেফটি এডুকেশন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

রাজশাহীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ২

১০

রুয়েটের সিন্ডিকেট সভা অনুষ্ঠিত

১১

জেলা পরিষদ প্রশাসককে কমেলা হক ডিগ্রি কলেজের ফুলেল শুভেচ্ছা

১২

রাজশাহী কোর্ট একাডেমিতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন রাসিক প্রশাসক

১৩

নগরীতে পৈতৃক সম্পত্তির বিরোধে হত্যাচেষ্টার অভিযোগ, হাসপাতালে আহত বয়েজ উদ্দিন

১৪

বিশ্ব তামাকমুক্ত দিবসের দাবি : ধূমপায়ীদের চাকুরিতে অযোগ্য বিবেচনার

১৫

সিলেট পৌঁছেছেন প্রধানমন্ত্রী

১৬

মৌলভীবাজারের পথে প্রধানমন্ত্রী

১৭

বিশ্বকাপে প্রথম হ্যাটট্রিক মেসির, আর্জেন্টিনার উড়ন্ত সূচনা

১৮

আর্জেন্টিনা-আলজেরিয়া ম্যাচে জিতবে কে? কী বলছে সুপার কম্পিউটার?

১৯

মন চাইলেই বৈশ্বিক জ্বালানি পথ বন্ধ করতে পারে ইরান

২০

Design & Developed by: BD IT HOST