১০ মার্চ ২০২৬
অনলাইন সংস্করণ

নগরীতে ছিনতাইকারী চক্রের ২ সদস্য গ্রেপ্তার

ছবি- ছিনতাইকারী চক্রের দুই সদস্য।

স্টাফ রিপোর্টার : রাজশাহী নগরীতে গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে ছিনতাইকারী চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ছিনতাই কাজে ব্যবহৃত দেশীয় অস্ত্র, মাদক ও একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃত আসামিরা হলেন, চন্দ্রিমা থানার মেহেরচন্ডি (কড়ইতলা) এলাকার মো: রজব আলীর ছেলে মো: সজল হোসেন (২৬) এবং শাকিল হোসেন (২৪)।

সংবাদ বিজ্ঞপ্তিতে পুলিশ জানায়, ৯ মার্চ দিবাগত রাত আনুমানিক পৌনে ১টার দিকে মহানগর ডিবি পুলিশ চন্দ্রিমা থানার মেহেরচন্ডি (কড়ইতলা) এলাকায় একটি অভিযান পরিচালনা করে। অভিযানে আসামি সজল ও শাকিলকে তাদের নিজ বসতবাড়ি থেকে আটক করা হয়। পরবর্তীতে তাদের বসতঘর তল্লাশি করে ছিনতাই কাজে ব্যবহৃত একটি এক প্রান্ত ধারালো আনুমানিক ২ ফুট ৮ ইঞ্চি লম্বা দেশীয় সামুরাই অস্ত্র, লোহার তৈরি দুই প্রান্ত ধারালো দুইটি দেশীয় চাইনিজ কুড়াল, ১০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট এবং মাদক পরিবহনে ব্যবহৃত বৈধ কাগজপত্রবিহীন একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।

আরও পড়ুনঃ   মহান মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে দেশকে এগিয়ে নিতে হবে : ডেপুটি স্পীকার

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেপ্তারকৃত আসামিরা পেশাদার ছিনতাইকারী ও মাদক ব্যবসায়ী। তাদের মধ্যে গ্রেপ্তারকৃত আসামি সজলের বিরুদ্ধে আরএমপির চন্দ্রিমা থানায় ১টি ছিনতাই মামলা, ১টি পেনাল কোডে মামলা এবং ১টি মাদক মামলা চলমান রয়েছে। এছাড়া অপর আসামি শাকিলের বিরুদ্ধে একই থানায় ২টি মাদক মামলা ও ১টি পেনাল কোডে মামলা চলমান রয়েছে।

আরও পড়ুনঃ   কবি নজরুলের পাশেই সমাহিত হবেন হাদি— ইনকিলাব মঞ্চ

গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় অস্ত্র ও মাদক আইনে মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে মাদ্রাসায় আগুন, শিক্ষককে পুলিশে সোপর্দ

১

তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি

২

বান্দরবানে তাবলিগি মারকাজ মসজিদের প্রস্তাবিত স্থান পরিদর্শন করলেন পার্বত্য মন্ত্রী সাচিং প্রু

৩

জুলাই স্মৃতিস্তম্ভের উদ্বোধন অনুষ্ঠান নিয়ে বিরোধী দল ধোঁকাবাজি করেছে : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

৪

সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত শাহেদের দাফন সম্পন্ন

৫

নাটোরে যাত্রীবাহী দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, নিহত ১

৬

বাগমারায় দুই বছরের অচল অ্যাম্বুলেন্স সচল করে হস্তান্তর করলেন বিএনপি নেতা কামাল হোসেন

৭

এখন প্রেমপত্র আসে না, আসে শুধু তালাকপত্র

৮

নগরীতে মাদকবিরোধী অভিযানে ২ মাদকসেবী গ্রেপ্তার

৯

দুর্নীতিমুক্ত সমাজ গড়তে শিক্ষকদের ভূমিকা রাখতে হবে : এমপি মিলন

১০

দুই যাত্রীর টাকা ছিনতাইয়ের অভিযোগে আরএনবি সিপাহী বরখাস্ত

১১

রামেকে ভর্তির কয়েক ঘণ্টার মধ্যেই ডেঙ্গুতে প্রাণ গেল কলেজছাত্রের

১২

হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু

১৩

এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় নেওয়া রাবি শিক্ষার্থীর মৃত্যু

১৪

বগুড়াকে দেশের অন্যতম প্রধান অর্থনৈতিক কেন্দ্রে পরিণত করা হবে: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

১৫

ধর্মীয় সম্প্রীতি বজায় রাখতে আন্তরিকভাবে কাজ করছে সরকার: শিক্ষা মন্ত্রী

১৬

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম স্থানীয় সরকার নির্বাচনে হস্তক্ষেপ করবে না সরকার

১৭

জীবন সাজাতে ও জীবন বাঁচাতে বৃক্ষের বিকল্প নেই: আসাদুল হাবিব দুলু

১৮

নকশিকাঁথায় ১৯২ নারীর ভাগ্যবদল, সুমির সেই আয়ে জ্বলছে ১২৭ শিশুর শিক্ষার আলো

১৯

প্রধানমন্ত্রীর ছবি নিয়ে ‘স্নাইপার’ মন্তব্য, বাবা-ছেলে ডিবি হেফাজতে

২০

Design & Developed by: BD IT HOST