২৩ অক্টোবর ২০২৬
অনলাইন সংস্করণ

দুই যাত্রীর টাকা ছিনতাইয়ের অভিযোগে আরএনবি সিপাহী বরখাস্ত

ছবি : সংগৃহীত

স্টাফ রিপোর্টার : রাজশাহী রেলওয়ে স্টেশনে রাত কাটাতে আসা দুই যাত্রীর কাছ থেকে ১০ হাজার ৬০০ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে রেলওয়ে নিরাপত্তা বাহিনীর (আরএনবি) এক সিপাহীর বিরুদ্ধে। এ ঘটনায় অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ায় অভিযুক্ত সিপাহী আমিনুল ইসলাম পলাশকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তবে ঘটনার পর থেকে তিনি পলাতক রয়েছেন।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) রাতে তাঁকে সাময়িক বরখাস্ত করা হয়। শুক্রবার (২৩ অক্টোবর) বিকেলে বিষয়টি নিশ্চিত করেন আরএনবির পশ্চিমাঞ্চল জোনের চিফ কমান্ড্যান্ট মোহা. আশাবুল ইসলাম।

অভিযোগ সূত্রে জানা গেছে, ভুক্তভোগী দুই যাত্রীর একজন রুবেল (২৫)। তাঁর বাড়ি কুমিল্লার মুরাদনগর উপজেলার সরকারপাড়া গ্রামে। অপর যাত্রী মো. অলিউল্লাহর বাড়ি নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানার চর চকপাড়া গ্রামে।

গত বুধবার (২১ অক্টোবর) রাতে কুষ্টিয়া থেকে সাগরদাঁড়ি এক্সপ্রেস ট্রেনে রাজশাহী রেলওয়ে স্টেশনে পৌঁছান তাঁরা। রাত বেশি হওয়ায় অন্য কোথাও না গিয়ে স্টেশনের প্ল্যাটফর্মেই রাত কাটানোর সিদ্ধান্ত নেন। সেখানে বসে খাবার খাচ্ছিলেন দুজন।

আরও পড়ুনঃ   রুয়েটে ফায়ার সেফটি এডুকেশন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

এ সময় তাঁদের কাছে যান আরএনবির সিপাহী আমিনুল ইসলাম পলাশ ও তাঁর সঙ্গে থাকা আরও দুজন। অভিযোগ, ওই তিনজন দুই যাত্রীকে থানায় নিয়ে যাওয়ার কথা বলে ভয়ভীতি দেখান। একপর্যায়ে তাঁদের কাছ থেকে ১০ হাজার ৬০০ টাকা নিয়ে চলে যান তাঁরা।

ঘটনার দিন রাতেই আরএনবির রাজশাহী স্টেশন চৌকির ইনচার্জের কাছে লিখিত অভিযোগ দেন ভুক্তভোগী দুই যাত্রী। অভিযোগের পরদিন বৃহস্পতিবার সকালে অভিযুক্ত সিপাহী তাঁদের সঙ্গে বিষয়টি আপস মীমাংসার চেষ্টা করেন বলে জানা গেছে। তবে অভিযোগ প্রত্যাহারে রাজি হননি দুই যাত্রী। এরপর স্টেশন ছেড়ে চলে যান আমিনুল ইসলাম। বৃহস্পতিবার দিনভর তাঁকে আর স্টেশনে দেখা যায়নি।

পরে বৃহস্পতিবার রাতেই তাঁকে সাময়িক বরখাস্ত করা হয়। তবে ঘটনার পর থেকে তাঁর সন্ধান পাওয়া যাচ্ছে না। তাঁর মুঠোফোনে একাধিকবার কল করা হলেও নম্বরটি বন্ধ পাওয়া যায়। এ কারণে এ বিষয়ে তাঁর বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

আরও পড়ুনঃ   কর্তৃত্ববাদী শাসনব্যবস্থার পরিবর্তন চাইলে গণভোটে হ্যাঁ বলতে হবে : তথ্য ও সম্প্রচার সচিব

আরএনবির পশ্চিমাঞ্চল জোনের চিফ কমান্ড্যান্ট মোহা. আশাবুল ইসলাম বলেছেন, অভিযোগ পাওয়ার পরপরই অভিযুক্ত সিপাহীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেছে।

তিনি আরও বললেন, ‘আমার কাছে যে তথ্য এসেছে, তাতে অভিযুক্ত সিপাহী আরও দুজনের সহযোগিতায় স্টেশনের দুই যাত্রীর কাছ থেকে টাকা ছিনিয়ে নিয়েছেন। ভুক্তভোগীরা লিখিত অভিযোগ দিয়েছেন। সেই অভিযোগের প্রাথমিক সত্যতাও পাওয়া গেছে।’

চিফ কমান্ড্যান্ট জানালেন, পূজার ছুটির কারণে অফিস বন্ধ থাকায় আগামীকাল রোববার অভিযুক্ত সিপাহীর বিরুদ্ধে তিন দিনের সময়সীমা দিয়ে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হবে। এরপর বিধি অনুযায়ী তাঁর বিরুদ্ধে কঠোর বিভাগীয় ও আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভূমিমন্ত্রীর রোগমুক্তি কামনায় মহানগর মহিলা দলের দোয়া মাহফিল

১

বাগমারায় ভবানীগঞ্জ দলিল লেখক সমিতির সভাপতি মামুন, সম্পাদক পলাশ

২

চাঁপাইনবাবগঞ্জে প্রায় ছয় লক্ষ জাল টাকাসহ গ্রেফতার ৩

৩

এসআরবি ও বিজিবি’র যৌথ অভিযানে ৭৫০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেফতার ২

৪

নগরীতে মাদকবিরোধী অভিযানে ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

৫

নগরীতে মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১১

৬

ভূমিমন্ত্রীর শারীরিক অবস্থার উন্নতি, আগের চেয়ে সুস্থ

৭

ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে মাদ্রাসায় আগুন, শিক্ষককে পুলিশে সোপর্দ

৮

তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি

৯

বান্দরবানে তাবলিগি মারকাজ মসজিদের প্রস্তাবিত স্থান পরিদর্শন করলেন পার্বত্য মন্ত্রী সাচিং প্রু

১০

জুলাই স্মৃতিস্তম্ভের উদ্বোধন অনুষ্ঠান নিয়ে বিরোধী দল ধোঁকাবাজি করেছে : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

১১

সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত শাহেদের দাফন সম্পন্ন

১২

নাটোরে যাত্রীবাহী দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, নিহত ১

১৩

বাগমারায় দুই বছরের অচল অ্যাম্বুলেন্স সচল করে হস্তান্তর করলেন বিএনপি নেতা কামাল হোসেন

১৪

এখন প্রেমপত্র আসে না, আসে শুধু তালাকপত্র

১৫

নগরীতে মাদকবিরোধী অভিযানে ২ মাদকসেবী গ্রেপ্তার

১৬

দুর্নীতিমুক্ত সমাজ গড়তে শিক্ষকদের ভূমিকা রাখতে হবে : এমপি মিলন

১৭

দুই যাত্রীর টাকা ছিনতাইয়ের অভিযোগে আরএনবি সিপাহী বরখাস্ত

১৮

রামেকে ভর্তির কয়েক ঘণ্টার মধ্যেই ডেঙ্গুতে প্রাণ গেল কলেজছাত্রের

১৯

হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু

২০

Design & Developed by: BD IT HOST