২৩ অক্টোবর ২০২৬
অনলাইন সংস্করণ

বাগমারায় দুই বছরের অচল অ্যাম্বুলেন্স সচল করে হস্তান্তর করলেন বিএনপি নেতা কামাল হোসেন

শুক্রবার সকালে আনুষ্ঠানিক ভাবে এ্যাম্বুলেন্সটি হস্তান্তর করেন।

স্টাফ রিপোর্টার, বাগমারা : অচল এ্যাম্বুলেন্স সচল করে রাজশাহীর বাগমারা উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে উপহার দিলেন বাগমারা উপজেলার বিএনপির সদস্য সচিব অধ্যাপক কামাল হোসেন। শুক্রবার সকালে আনুষ্ঠানিক ভাবে তিনি এ্যাম্বুলেন্সটি হস্তান্তর করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, বাগমারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জন্য বরাদ্দ সরকারি এ্যাম্বুলেন্সটি দুই বছর ধরে অচল অবস্থায় ছিল। প্রয়োজনীয় বরাদ্দ না পাওয়ায় সেটি সচল করা সম্ভব হচ্ছিল না। কয়েকদিন আগে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে থেকে এ্যাম্বুলেন্সটি সচল করার দাবি জানিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে আবেদন করা হয়। বিষয়টি উপজেলা বিএনপির সদস্য সচিব অধ্যাপক কামাল হোসেনের নজরে আসলে তিনি সচল করার ঘোষণা দেন।

আরও পড়ুনঃ   তানোরে অবৈধ তেল মজুতের দায়ে ৩০ হাজার টাকা জরিমানা

পরে অচল এ্যাম্বুলেন্সটি প্রায় তিন লাখ টাকায় মেরামত করেন। শুক্রবার সকালে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সের কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করেন। এসময় উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) আবদুস সোবহান, ইউসুফ আলী, আবাসিক মেডিকেল অফিসার কামরুন্নাহার প্রমুখ।

আরও পড়ুনঃ   টাঙ্গাইলে ট্রাক ও প্রাইভেটকারের সংঘর্ষে নিহত ৩, আহত ৪

বিএনপির সদস্য সচিব কামাল হোসেন বলেন, এ্যাম্বুলেন্সটি অচল থাকায় গরীব রোগীরা দুর্ভোগের শিকার হয়ে আসছিলেন। বিষয়টি জানার পর তা সচলের ব্যবস্থা করা হয়েছে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা শংকর কে বিশ্বাস বলেন, ‘একজন রাজনৈতিক ব্যক্তি এভাবে সহযোগিতায় এগিয়ে আসায় আমরা এগিয়ে গেলাম। রোগীদের দুর্ভোগ কমে গেল। তিনি বলেন, সরকারি বরাদ্দ মাত্র ১৫ হাজার টাকা অথচ মেরামত করতে প্রায় তিন লাখ টাকার প্রয়োজন ছিল।’

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত শাহেদের দাফন সম্পন্ন

১

নাটোরে যাত্রীবাহী দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, নিহত ১

২

বাগমারায় দুই বছরের অচল অ্যাম্বুলেন্স সচল করে হস্তান্তর করলেন বিএনপি নেতা কামাল হোসেন

৩

এখন প্রেমপত্র আসে না, আসে শুধু তালাকপত্র

৪

নগরীতে মাদকবিরোধী অভিযানে ২ মাদকসেবী গ্রেপ্তার

৫

দুর্নীতিমুক্ত সমাজ গড়তে শিক্ষকদের ভূমিকা রাখতে হবে : এমপি মিলন

৬

দুই যাত্রীর টাকা ছিনতাইয়ের অভিযোগে আরএনবি সিপাহী বরখাস্ত

৭

রামেকে ভর্তির কয়েক ঘণ্টার মধ্যেই ডেঙ্গুতে প্রাণ গেল কলেজছাত্রের

৮

হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু

৯

এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় নেওয়া রাবি শিক্ষার্থীর মৃত্যু

১০

বগুড়াকে দেশের অন্যতম প্রধান অর্থনৈতিক কেন্দ্রে পরিণত করা হবে: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

১১

ধর্মীয় সম্প্রীতি বজায় রাখতে আন্তরিকভাবে কাজ করছে সরকার: শিক্ষা মন্ত্রী

১২

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম স্থানীয় সরকার নির্বাচনে হস্তক্ষেপ করবে না সরকার

১৩

জীবন সাজাতে ও জীবন বাঁচাতে বৃক্ষের বিকল্প নেই: আসাদুল হাবিব দুলু

১৪

নকশিকাঁথায় ১৯২ নারীর ভাগ্যবদল, সুমির সেই আয়ে জ্বলছে ১২৭ শিশুর শিক্ষার আলো

১৫

প্রধানমন্ত্রীর ছবি নিয়ে ‘স্নাইপার’ মন্তব্য, বাবা-ছেলে ডিবি হেফাজতে

১৬

নগরীতে নিরাপদ সড়ক দিবসে র‌্যালি ও সচেতনতামূলক প্রচার

১৭

রামেকে ইন্টার্নদের কর্মবিরতি প্রত্যাহার, কাজে ফিরবেন শুক্রবার

১৮

পুঠিয়ায় পাঁচ মাস ধরে নিখোঁজ ভ্যানচালক আনিছুর রহমান, দুই সন্তান নিয়ে বিপাকে স্ত্রী

১৯

ভবানীগঞ্জ দলিল লেখক সমিতির নির্বাচনে একাধিক পদে হবে ভোট

২০

Design & Developed by: BD IT HOST