২৯ অগাস্ট ২০২৫
অনলাইন সংস্করণ

ঘরের মাঠে সম্ভাব্য শেষ ম্যাচে থাকবে পুরো পরিবার, যা বললেন মেসি

অনলাইন ডেস্ক : কবে–কোথায় অবসর নেবেন সেই ঘোষণা এখনও দেননি আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি। তবে আর্জেন্টিনা জাতীয় দল বিশ্বকাপ বাছাইপর্বের শেষ ম্যাচে আগামী সপ্তাহে যে মাঠে নামছে, সেটি তার অজানা নয়। ২০২৬ বিশ্বকাপের আগে নিজেদের মাঠে আর ম্যাচ নেই আলবিসেলেস্তেদের। তাই ধারণা করা হচ্ছে, ভেনেজুয়েলার বিপক্ষে বাছাইয়ের লড়াইটা হতে পারে ঘরের মাঠে মেসির ক্যারিয়ারের শেষ ম্যাচ!

বাছাইয়ের শেষ দুই রাউন্ডে বিশ্বচ্যাম্পিয়নরা আগামী ৪ সেপ্টেম্বর নিজেদের মাঠে ভেনেজুয়েলার মুখোমুখি হবে। এরপর ৯ সেপ্টেম্বর ইকুয়েডরের মাঠে খেলবে তারা। যার জন্য গতকাল (বৃহস্পতিবার) ২৯ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছেন আর্জেন্টাইন কোচ লিওনেল স্কালোনি। আসন্ন ম্যাচ দিয়ে চোট কাটিয়ে ফের জাতীয় দলে ফিরছেন মেসি। এর মধ্যে প্রথম ম্যাচটি হতে পারে তার জন্য বিশেষ।

ইনজুরি থেকে ফিরে এক ম্যাচ খেলে আবারও অস্বস্তিতে পড়েছিলেন ইন্টার মায়ামির আর্জেন্টাইন অধিনায়ক। যে কারণে মেসি মাঝে দুটি ম্যাচ মিস করেছিলেন। গতকাল লিগস কাপ সেমিফাইনালের মতো গুরুত্বপূর্ণ ম্যাচে তাকে ফেরান কোচ হাভিয়ের মাশ্চেরানো। যেখানে জোড়া গোল করে মেসি মায়ামিকে ফাইনালে তুলেছেন। মায়ামির খেলা শেষে আর্জেন্টিনার হয়ে ভেনেজুয়েলা ম্যাচ নিয়ে কথা বলেছেন ৮ বারের এই ব্যালন ডি’অরজয়ী তারকা।

আরও পড়ুনঃ   রাজশাহীতে বায়ু দূষণ এবং জনসচেতনতা বৃদ্ধি

বিশেষ ম্যাচ, তাই স্ত্রী–সন্তান ও পরিবার নিয়ে সেদিন মাঠে হাজির হওয়ার কথা জানালেন মেসি, ‘এটি আমার জন্য খুব বিশেষ একটি ম্যাচ হতে যাচ্ছে, কারণ এটাই শেষ বাছাইপর্বের ম্যাচ। এরপর (আর্জেন্টিনায়) আর কোনো প্রীতি ম্যাচ বা অন্য কোনো খেলা থাকবে কি না জানি না। তাই সেদিন আমার স্ত্রী, সন্তান, বাবা-মা, ভাইবোনসহ পুরো পরিবার আমার সঙ্গে থাকবে। আমরা সেভাবে উপভোগ করব। এরপর কী হবে আমি জানি না।’

অবশ্য মেসির মন্তব্যে ঘরের মাঠে তিনি শেষবার নামবেন বলে সরাসরি কোনো ইঙ্গিত নেই। আবার এরপর যে খেলতে পারেন কি না সেই অনিশ্চয়তাও ফুটে উঠেছে। ইতোমধ্যে ২০২৬ বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করে ফেলেছে আর্জেন্টিনা। লাতিন আমেরিকা থেকে তারাই প্রথম দল হিসেবে সেই টিকিট পেয়েছে। আগামী শুক্রবার বুয়েন্স আয়ার্সের মনুমেন্টাল স্টেডিয়ামে ভেনেজুয়েলাকে আতিথ্য দেবে দক্ষিণ আমেরিকার বাছাইপর্বের ম্যাচে।

আরও পড়ুনঃ   বাগমারায় পিএসজির আয়োজনে আন্তঃধর্মীয় সংলাপ অনুষ্ঠিত

অবসর নিয়ে মেসি সরাসরি মন্তব্য না করলেও, তার কথায় পরবর্তী বিশ্বকাপের পর তিনি জাতীয় দল থেকে বিদায়ের ইঙ্গিত রয়েছে। যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় হতে যাওয়া বিশ্বকাপে ২০২২ আসরের শিরোপা ধরে রাখার লক্ষ্য নিয়ে নামবে আর্জেন্টিনা। এরপর ২০৩০ বিশ্বকাপের বাছাইপর্ব শুরু হবে ২০২৭ সালে, তখন মেসির বয়স হবে ৪০। মায়ামির ম্যাচ শেষে মেসির বক্তব্যের পর দক্ষিণ আমেরিকা ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা কনমেবল সামাজিক মাধ্যমে লিখেছে, ‘দ্য লাস্ট ড্যান্স ইজ কামিং।’ যার সঙ্গে মেসির আর্জেন্টাইন জার্সি পরিহিত একটি ছবি প্রকাশ করেছে।

এদিকে, সংবাদসংস্থা এপি’র তথ্যমতে– আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) ঘরের মাঠে মেসির শেষ ম্যাচকে ঘিরে টিকিটের দাম বাড়ানোর চেষ্টা করছে। সবচেয়ে সাশ্রয়ী টিকিটের মূল্য রাখা হয়েছে ১০০ ডলার, আর সবচেয়ে দামী টিকিট প্রায় ৫০০ ডলারে পাওয়া যাবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশে আর কখনো আওয়ামী লীগ রাজনীতি করতে পারবে না : স্বরাষ্ট্রমন্ত্রী

১

নগরীতে ৪১টি নকল স্বর্ণের বারসহ গ্রেপ্তার দুই প্রতারক

২

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৯

৩

নিয়ামতপুরে অগ্নিকাণ্ডে ‘স’ মিল ভস্মীভূত

৪

নগরীতে মাদকবিরোধী অভিযানে নারীসহ গ্রেপ্তার ৬

৫

পুঠিয়ায় দুই দশকের দুর্ভোগের অবসানে সড়ক উন্নয়নকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন

৬

ঋত্বিক ঘটকের পৈতৃক বসতভিটা ভাঙার ঘটনার নিরপেক্ষ তদন্ত ও সংরক্ষণের দাবি

৭

বাঘায় কেন্দ্রীয় গোরস্থানে টিকটক, সচেতন মহলে তীব্র ক্ষোভ

৮

বাঘায় বিএনপির অফিসের সামনে পেট্রোলসদৃশ তরল পদার্থ ভর্তি দুটি কাচের বোতল উদ্ধার

৯

নাগরিকদের অধিকার সচেতন করেছে ‘সুশীল’ প্রকল্প

১০

পুলিশের স্পেশাল টিমের অভিযানে মাদকদ্রব্য উদ্ধারসহ গ্রেপ্তার ২

১১

বাঘায় ডেঙ্গু নিরোধ ও পরিচ্ছন্নতা বিষয়ক সচেতনতামূলক সভা ও বিনামূল্যে মশারি বিতরণ

১২

মান্দায় সাড়ে ৫ হাজার কৃষক পেলেন বিনামূল্যে বীজ ও সার

১৩

রুয়েটে প্রথম বর্ষের ভর্তি আবেদন শুরু ১২ ডিসেম্বর, পরীক্ষা ২৮ জানুয়ারি

১৪

সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট কার্যক্রমে দেশসেরার স্বীকৃতি পেল রাসিক

১৫

রুয়েটে প্রথম বর্ষের ভর্তি আবেদন শুরু ১২ ডিসেম্বর, পরীক্ষা ২৮ জানুয়ারি

১৬

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর সাথে দক্ষিণ আফ্রিকার হাইকমিশনারের সাক্ষাৎ

১৭

বাল্যবিবাহ ও শিশুশ্রম প্রতিরোধে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান নারী ও শিশু বিষয়ক মন্ত্রীর

১৮

দেশের অভ্যন্তরীণ বাজারেও নিরাপদ খাদ্য নিশ্চিত করতে হবে -খাদ্যমন্ত্রী

১৯

নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ এবং নাগরিকের অধিকার সমুন্নত রাখতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : সমাজকল্যাণ মন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST