২৫ নভেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ

মান্দায় সাড়ে ৫ হাজার কৃষক পেলেন বিনামূল্যে বীজ ও সার

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কর্মসূচির উদ্বোধন করেন নওগাঁ-৪ (মান্দা) আসনের সংসদ সদস্য ডা. ইকরামুল বারী টিপু।

মান্দা (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর মান্দা উপজেলায় ১৪টি ইউনিয়নের সাড়ে ৫ হাজার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে। ২০২৬-২৭ অর্থবছরে রবি মৌসুমের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় এসব কৃষি উপকরণ বিতরণ করা হচ্ছে।

বুধবার (২৫ নভেম্বর) উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কর্মসূচির উদ্বোধন করেন নওগাঁ-৪ (মান্দা) আসনের সংসদ সদস্য ডা. ইকরামুল বারী টিপু। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোসা. আতিয়া খাতুন। স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা সলেহ আকরাম।

আরও পড়ুনঃ   বাংলাদেশের অর্থনৈতিক অগ্রযাত্রায় চীনা বিনিয়োগকারীদের আহ্বান প্রধানমন্ত্রীর

এ সময় উপজেলা বিএনপির সহসভাপতি মকলেছুর রহমান মকে, বিএনপিনেতা নুর বক্স মণ্ডল, উপজেলা মহিলা দলের সহসভাপতি লায়লা আঞ্জুমান বানু, প্রসাদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মতিন মণ্ডল, উপজেলা শ্রমিক দলের সভাপতি মোজাম্মেল হক মুকুল, উপজেলা যুবদলের সভাপতি আব্দুল জলিল, সাধারণ সম্পাদক ওবাইদুল হক, উপজেলা অতিরিক্ত কৃষি কর্মকর্তা সীমা কর্মকার, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোহাইমেনুল ইসলাম ও রুমেলা খাতুন এবং উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মোহাম্মদ শহীদুল্লাহসহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও উপকারভোগী কৃষকেরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুনঃ   স্কুল থেকে ফেরার পথে শিশুকে তুলে নিয়ে ধর্ষণ, যুবক গ্রেপ্তার

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, চলতি রবি মৌসুমে ফসলের উৎপাদন বৃদ্ধি ও কৃষকদের উৎসাহিত করতে এ প্রণোদনা কর্মসূচি গ্রহণ করা হয়েছে। কর্মসূচির আওতায় তালিকাভুক্ত প্রত্যেক কৃষককে বিনামূল্যে এক কেজি সরিষার বীজ, ১০ কেজি ডিএপি সার এবং ১০ কেজি এমওপি সার দেওয়া হচ্ছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মান্দায় সাড়ে ৫ হাজার কৃষক পেলেন বিনামূল্যে বীজ ও সার

১

রুয়েটে প্রথম বর্ষের ভর্তি আবেদন শুরু ১২ ডিসেম্বর, পরীক্ষা ২৮ জানুয়ারি

২

সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট কার্যক্রমে দেশসেরার স্বীকৃতি পেল রাসিক

৩

রুয়েটে প্রথম বর্ষের ভর্তি আবেদন শুরু ১২ ডিসেম্বর, পরীক্ষা ২৮ জানুয়ারি

৪

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর সাথে দক্ষিণ আফ্রিকার হাইকমিশনারের সাক্ষাৎ

৫

বাল্যবিবাহ ও শিশুশ্রম প্রতিরোধে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান নারী ও শিশু বিষয়ক মন্ত্রীর

৬

দেশের অভ্যন্তরীণ বাজারেও নিরাপদ খাদ্য নিশ্চিত করতে হবে -খাদ্যমন্ত্রী

৭

নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ এবং নাগরিকের অধিকার সমুন্নত রাখতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : সমাজকল্যাণ মন্ত্রী

৮

ডিজিটাল সুরক্ষায় থামবে বাল্যবিবাহ

৯

গণতন্ত্র ও আইনের শাসন রক্ষায় আইনজীবীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান রাষ্ট্রপতির

১০

ঢাকার উদ্দেশে স্বর্ণদ্বীপ ছেড়েছেন প্রধানমন্ত্রী

১১

এইচএসসির ফল পুনর্নিরীক্ষণ ৭৭৯ শিক্ষার্থীর গ্রেড পরিবর্তন, জিপিএ-৫ পেলেন ১১১ জন

১২

পাঠদানের পাশাপাশি গবেষণাতেও যথেষ্ট সময় দিতে হবে শিক্ষকবৃন্দকে -রুয়েট উপাচার্য

১৩

নগরীতে ইয়াবা ও গাঁজা রাখার দায়ে একজনের দণ্ড

১৪

কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রশাসককে ফুলেল শুভেচ্ছায় স্বাগত জানালেন রাসিক প্রশাসক

১৫

পুলিশের স্পেশাল টিমের অভিযানে মাদকদ্রব্য উদ্ধারসহ গ্রেপ্তার ২

১৬

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৫

১৭

প্রধানমন্ত্রীর সঙ্গে এনসিপি প্রতিনিধিদলের বৈঠক অনুষ্ঠিত

১৮

রাজশাহীতে ৮ কোটি টাকার হেরোইন উদ্ধার, ভাই-বোন গ্রেফতার

১৯

শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম বিমানবন্দরে গ্রেপ্তার

২০

Design & Developed by: BD IT HOST