২৩ নভেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ

কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রশাসককে ফুলেল শুভেচ্ছায় স্বাগত জানালেন রাসিক প্রশাসক

কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ ইউসুফ মোল্লা টিপুকে শাহ্ মখদুম বিমানবন্দরে ফুলেল শুভেচ্ছা ও স্বাগত জানান রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন।

স্টাফ রিপোর্টার : স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) ‘আরবান ডেভেলপমেন্ট অ্যান্ড সিটি গভর্ন্যান্স প্রজেক্ট’-এর আওতায় আগামী ২৪ থেকে ২৬ নভেম্বর ২০২৬ পর্যন্ত তিন দিনব্যাপী ‘Exposure Visit, Horizontal Learning, Evaluation and Planning Workshop’ শীর্ষক কর্মশালায় অংশগ্রহণের উদ্দেশ্যে কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রশাসক জনাব মোঃ ইউসুফ মোল্লা টিপু ও কর্মকর্তারা রাজশাহীতে এসেছেন। রাজশাহীতে আগমন উপলক্ষে সোমবার (২৩ নভেম্বর) নগর ভবনে প্রশাসকের দপ্তরে রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন ও কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ ইউসুফ মোল্লা টিপুর মধ্যে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে। এ সময় তাঁরা পারস্পরিক শুভেচ্ছা ও কুশল বিনিময়ের পাশাপাশি দুই সিটি কর্পোরেশনের চলমান কার্যক্রম, নাগরিক সেবা প্রদান এবং নগর উন্নয়নের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।

আরও পড়ুনঃ   আখাউড়ায় ব্যালট বাক্স ছিনতাই, পুকুর থেকে উদ্ধার করল পুলিশ

মতবিনিময়কালে রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা রেজাউল করিম, সচিব সোহেল রানা, তত্ত্বাবধায়ক প্রকৌশলী খায়রুল বাকের, তত্ত্বাবধায়ক প্রকৌশলী (ভারপ্রাপ্ত) আহমদ আল মঈন পরাগ, বাজেট কাম হিসাব রক্ষণ কর্মকর্তা শফিকুল ইসলাম খান, প্রধান রাজস্ব কর্মকর্তা আবু সালেহ মো. নূর-ঈ সাঈদ এবং প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. এফএএম আঞ্জুমান আরা বেগমসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এর আগে কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ ইউসুফ মোল্লা টিপুকে শাহ্ মখদুম বিমানবন্দরে ফুলেল শুভেচ্ছা ও স্বাগত জানান রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন।

এ সময় রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা রেজাউল করিম, সচিব মোঃ সোহেল রানা, প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ মোঃ মামুন, তত্ত্বাবধায়ক প্রকৌশলী খায়রুল বাকের, তত্ত্বাবধায়ক প্রকৌশলী (ভারপ্রাপ্ত) আহমদ আল মঈন পরাগ প্রমুখ উপস্থিত ছিলেন।

আরও পড়ুনঃ   চিনতে না পারায় হাসপাতালের চিকিৎসককে পেটালেন বিএনপি নেতা

এছাড়া আরো উপস্থিত ছিলেন কাশিয়াডাঙ্গা থানা বিএনপির সাধারণ সম্পাদক মজিউল আহসান হিমেল, শাহমখদুম থানা বিএনপির সদস্য সচিব নাসিম খান, চন্দ্রিমা থানা বিএনপির সদস্য সচিব মনিরুল ইসলাম জনি, বিএনপি রাজশাহী মহানগর দপ্তরের দায়িত্বে মুঈদুর রহমান মুঈদ, ২৮নং ওয়ার্ড পূর্ব বিএনপির সাধারণ সম্পাদক শুকুর আলী, রাজপাড়া থানা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক রুহুল আমিন বাবলু, ২৬ নাম্বার ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ জামিল, যুবনেতা হাফিজুল ইসলাম আপেল, সহ থানা ওয়ার্ড বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নগরীতে ইয়াবা ও গাঁজা রাখার দায়ে একজনের দণ্ড

১

কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রশাসককে ফুলেল শুভেচ্ছায় স্বাগত জানালেন রাসিক প্রশাসক

২

পুলিশের স্পেশাল টিমের অভিযানে মাদকদ্রব্য উদ্ধারসহ গ্রেপ্তার ২

৩

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৫

৪

প্রধানমন্ত্রীর সঙ্গে এনসিপি প্রতিনিধিদলের বৈঠক অনুষ্ঠিত

৫

রাজশাহীতে ৮ কোটি টাকার হেরোইন উদ্ধার, ভাই-বোন গ্রেফতার

৬

শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম বিমানবন্দরে গ্রেপ্তার

৭

ঠাকুরগাঁওয়ে অস্থিরতা ও নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল

৮

খালিয়াজুরীতে তুলার গুদামে আগুন, ১৬ লাখ টাকার মালামাল পুড়ে ছাই

৯

বরিশাল, ভোলা ও লক্ষ্মীপুরের আন্তঃবিভাগীয় ও আন্তঃজেলা সীমানা নির্ধারণে মতবিনিময়

১০

বেড়ায় থমথমে পরিস্থিতি, কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের ৫ সমর্থক আটক

১১

স্কুলছাত্র হত্যার বিচারের দাবিতে বগুড়ায় পৌনে দুই ঘণ্টা সড়ক অবরোধ

১২

মোহনপুরে নারী হত্যার ঘটনায় সাবেক স্বামী আটক

১৩

তানোরে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ২০ পরিবারের মাঝে ঢেউটিন ও নগদ অর্থ প্রদান

১৪

রাজপাড়া থানা জামায়াতের কর্মপরিষদ গঠন ও দায়িত্ব বণ্টন

১৫

নগরীতে মাদকবিরোধী অভিযানে মাদক ব্যবসায়ী ও মাদকসেবী গ্রেপ্তার

১৬

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৩

১৭

রাজশাহীতে মাসব্যাপী বস্ত্র ও কুটির শিল্প মেলা

১৮

জাতীয় এসএমই পণ্য মেলার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

১৯

স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে ইতালির কোস্ট গার্ড কমান্ড্যান্টের সাক্ষাৎ

২০

Design & Developed by: BD IT HOST