১৮ অগাস্ট ২০২৫
অনলাইন সংস্করণ

৮৫ কর্মকর্তাকে পুনর্বহাল করে প্রজ্ঞাপন জারি নির্বাচন কমিশনের

অনলাইন ডেস্ক : চাকরিচ্যুত ৮৫ জন উপজেলা ও থানা নির্বাচন কর্মকর্তাকে পুনর্বহালের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। সোমবার (১৮ আগস্ট) এই বিষয়ে আনুষ্ঠানিক প্রজ্ঞাপন জারি করেছে সাংবিধানিক প্রতিষ্ঠানটি।

এর আগে আপিল বিভাগের পূর্ণাঙ্গ রায়ে এই কর্মকর্তাদের চাকরিতে পুনর্বহালের নির্দেশ দেওয়া হয়। রায়ে উল্লেখ করা হয়, চাকরি হারানো কর্মকর্তাদের সব ধরনের সুযোগ-সুবিধাও ফেরত দিতে হবে।

আরও পড়ুনঃ   মোহনপুরে তুচ্ছ ঘটনায় ভ্যানচালকের মাথা থেঁতলে হত্যা

২০০৭ সালের ৩ সেপ্টেম্বর তত্ত্বাবধায়ক সরকারের সময় বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে নিয়োগ পাওয়া এই ৮৫ কর্মকর্তাকে রাজনৈতিক বিবেচনায় নিয়োগ দেওয়া হয়েছিল এমন অভিযোগে চাকরিচ্যুত করা হয়।

পরে এ বিষয়ে দীর্ঘ আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে আপিল বিভাগ ২০২২ সালের ১ সেপ্টেম্বর রায় দেন। তবে ওই রায়ের বিরুদ্ধে আপিলসহ চারটি পৃথক রিভিউ আবেদন করা হয়। সব শুনানি শেষে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন পাঁচ সদস্যের আপিল বেঞ্চ গত ২৫ ফেব্রুয়ারি চূড়ান্তভাবে চাকরি ফেরতের নির্দেশ দেন।

আরও পড়ুনঃ   আপত্তিকর ভাষা ব্যবহার করায় নিষিদ্ধ লিভারপুল কোচ

নির্বাচন কমিশনের জারি করা সর্বশেষ প্রজ্ঞাপনের মাধ্যমে ওই কর্মকর্তারা আবারও দায়িত্ব পালনের সুযোগ পাচ্ছেন।-ইত্তেফাক

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার

১

দুষ্কৃতিকারীদের কোনো দল নেই : রাজশাহীতে ভূমিমন্ত্রী

২

দখলমুক্ত ফুটপাত, নাগরিকদের স্বস্তি

৩

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৯

৪

সুবিধাবঞ্চিত শিশুদেরকে শিশু একাডেমির কার্যক্রমের আওতায় আনা হবে : ডা.জাহিদ

৫

জিয়াউর রহমানের আদর্শ অনুসরণ করে শিশুদের সুনাগরিক হওয়ার আহ্বান : স্থানীয় সরকারমন্ত্রী

৬

ইন্দোনেশিয়ার সাথে বাণিজ্য ১০ বিলিয়ন ডলারের বেশি বাড়াতে চায় বাংলাদেশ : বাণিজ্যমন্ত্রী

৭

নেত্রকোণার নতুন সিভিল সার্জন ডা. ছাইফুল ইসলাম

৮

শিশুদের প্রতিভা বিকাশের সুযোগ দিতে হবে : প্রধানমন্ত্রী

৯

নগরীতে পুলিশের মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৪

১০

শিশু অধিকার দিবসের অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

১১

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৭

১২

রাবিতে সাংবাদিকদের ওপর ছাত্রদলের হামলার প্রতিবাদে মানববন্ধন

১৩

রাজশাহীতে ৩১তম আন্তর্জাতিক অনূর্ধ্ব-১৮ জুনিয়র টেনিস টুর্নামেন্টের উদ্বোধন

১৪

সবার জন্য নিরাপদ ও টেকসই বাসস্থান নিশ্চিতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী

১৫

রাবিতে সাংবাদিকদের ওপর ছাত্রদল নেতাকর্মীদের হামলা, আহত ১০

১৬

প্রতিটি সিটি কর্পোরেশন ও জেলায় মাস্টারপ্ল্যান করছে সরকার : প্রধানমন্ত্রী

১৭

চট্টগ্রামে ট্রেনের পরিত্যক্ত বগিতে আগুন

১৮

ফেনীতে ১,৫৪২ কোটি টাকার বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্প উদ্বোধন প্রধানমন্ত্রীর

১৯

আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা

২০

Design & Developed by: BD IT HOST