২৫ নভেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ

বাঘায় বিএনপির অফিসের সামনে পেট্রোলসদৃশ তরল পদার্থ ভর্তি দুটি কাচের বোতল উদ্ধার

বিএনপির অফিসের সামনে থেকে উদ্ধারকৃত দুটি বোতল।

স্টাফ রিপোর্টার, বাঘা : রাজশাহীর বাঘায় ওয়ার্ড বিএনপির অফিসের সামনে পেট্রোলসদৃশ তরল পদার্থ ভর্তি দুটি কাঁচের বোতল উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (২৫ নভেম্বর) সকালে উপজেলার আড়ানী ইউনিয়নের খোর্দ্দবাউসা এলাকার ৭ নম্বর ওয়ার্ড বিএনপির অফিসের সামনে থেকে বোতল দুটি উদ্ধার করা হয়। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার আড়ানি ইউনিয়নের খোর্দ্দবাউসা ৭ নম্বর ওয়ার্ড বিএনপির কার্যালয়ের সামনে একটি শপিং ব্যাগে দুটি কাঁচের বোতল পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। বোতল দুটির ভেতরে পেট্রোলসদৃশ তরল পদার্থ ছিল। পরে বিষয়টি পুলিশকে জানানো হলে বাঘা থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে বোতল দুটি উদ্ধার করে নিয়ে যায়।

আরও পড়ুনঃ   লঘুচাপ ও মৌসুমি বায়ুর প্রভাব: আরো কয়েক দিন থাকবে বৃষ্টি

এ ঘটনায় কে বা কারা বোতল দুটি সেখানে রেখে গেছে, তা এখনো জানা যায়নি। বিষয়টি নিয়ে স্থানীয়দের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক দেখা দিয়েছে।

বাঘা থানা অফিসার ইনচার্জ (ওসি) তদন্ত সু-প্রভাত মন্ডল বলেন, কে বা কারা বোতলগুলো রেখে গেছে, তা এখনো জানা যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, জনমনে আতঙ্ক সৃষ্টির উদ্দেশ্যে দুর্বৃত্তরা এ কাজ করেছে। ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।

আরও পড়ুনঃ   নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২০

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঋত্বিক ঘটকের পৈতৃক বসতভিটা ভাঙার ঘটনার নিরপেক্ষ তদন্ত ও সংরক্ষণের দাবি

১

বাঘায় কেন্দ্রীয় গোরস্থানে টিকটক, সচেতন মহলে তীব্র ক্ষোভ

২

বাঘায় বিএনপির অফিসের সামনে পেট্রোলসদৃশ তরল পদার্থ ভর্তি দুটি কাচের বোতল উদ্ধার

৩

নাগরিকদের অধিকার সচেতন করেছে ‘সুশীল’ প্রকল্প

৪

পুলিশের স্পেশাল টিমের অভিযানে মাদকদ্রব্য উদ্ধারসহ গ্রেপ্তার ২

৫

বাঘায় ডেঙ্গু নিরোধ ও পরিচ্ছন্নতা বিষয়ক সচেতনতামূলক সভা ও বিনামূল্যে মশারি বিতরণ

৬

মান্দায় সাড়ে ৫ হাজার কৃষক পেলেন বিনামূল্যে বীজ ও সার

৭

রুয়েটে প্রথম বর্ষের ভর্তি আবেদন শুরু ১২ ডিসেম্বর, পরীক্ষা ২৮ জানুয়ারি

৮

সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট কার্যক্রমে দেশসেরার স্বীকৃতি পেল রাসিক

৯

রুয়েটে প্রথম বর্ষের ভর্তি আবেদন শুরু ১২ ডিসেম্বর, পরীক্ষা ২৮ জানুয়ারি

১০

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর সাথে দক্ষিণ আফ্রিকার হাইকমিশনারের সাক্ষাৎ

১১

বাল্যবিবাহ ও শিশুশ্রম প্রতিরোধে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান নারী ও শিশু বিষয়ক মন্ত্রীর

১২

দেশের অভ্যন্তরীণ বাজারেও নিরাপদ খাদ্য নিশ্চিত করতে হবে -খাদ্যমন্ত্রী

১৩

নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ এবং নাগরিকের অধিকার সমুন্নত রাখতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : সমাজকল্যাণ মন্ত্রী

১৪

ডিজিটাল সুরক্ষায় থামবে বাল্যবিবাহ

১৫

গণতন্ত্র ও আইনের শাসন রক্ষায় আইনজীবীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান রাষ্ট্রপতির

১৬

ঢাকার উদ্দেশে স্বর্ণদ্বীপ ছেড়েছেন প্রধানমন্ত্রী

১৭

এইচএসসির ফল পুনর্নিরীক্ষণ ৭৭৯ শিক্ষার্থীর গ্রেড পরিবর্তন, জিপিএ-৫ পেলেন ১১১ জন

১৮

পাঠদানের পাশাপাশি গবেষণাতেও যথেষ্ট সময় দিতে হবে শিক্ষকবৃন্দকে -রুয়েট উপাচার্য

১৯

নগরীতে ইয়াবা ও গাঁজা রাখার দায়ে একজনের দণ্ড

২০

Design & Developed by: BD IT HOST