২৩ নভেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ

পাঠদানের পাশাপাশি গবেষণাতেও যথেষ্ট সময় দিতে হবে শিক্ষকবৃন্দকে -রুয়েট উপাচার্য

রুয়েট নবনিযুক্ত ৪৭ জন প্রভাষকবৃন্দের অংশগ্রহণে সপ্তাহব্যাপী ‘ফাউন্ডেশন ট্রেনিং’ শেষে সোমবার (২৩ নভেম্বর) সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য করেন।

স্টাফ রিপোর্টার : শিক্ষকবৃন্দের উদ্দেশ্যে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) উপাচার্য অধ্যাপক ড. এস এম আব্দুর রাজ্জাক বলেছেন, “একজন শিক্ষকের দায়িত্ব ৯ টা থেকে ৫ টা পর্যন্ত অফিসে কাজ করার মধ্যে সীমাবদ্ধ নয়। আপনাদেরকে পড়াশোনার ও পাঠদানের পাশাপাশি গবেষণাতেও যথেষ্ট সময় দিতে হবে। আমরা চাইব, আপনারা অন্তত ২৫ শতাংশ সময় গবেষণা কাজে ব্যয় করেন। আর এর মধ্য দিয়েই আমরা একই সঙ্গে পাঠদানের উৎকর্ষের পাশাপাশি গবেষণাতেও সাফল্য অর্জন করতে পারব।”

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) নবনিযুক্ত ৪৭ জন প্রভাষকবৃন্দের অংশগ্রহণে সপ্তাহব্যাপী ‘ফাউন্ডেশন ট্রেনিং’ শেষে সোমবার (২৩ নভেম্বর) সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথাগুলো বলেন। প্রশাসন ভবনের কনফারেন্স রুমে এই ট্রেনিং সেশনের আয়োজন করে প্রাতিষ্ঠানিক মান নিশ্চিতকরণ সেল (আইকিউএসি)।

আরও পড়ুনঃ   অবশেষে মায়ের কাছে ফিরলেন তারেক রহমান

জাতির প্রত্যাশা পূরণে সচেষ্ট থাকার আহ্বান জানিয়ে উপাচার্য আরও বলেন, “শিক্ষার্থীদের প্রশ্ন করার জন্য উৎসাহিত করতে হবে। কেউ ততক্ষণ পর্যন্ত পুরোপুরি নির্বোধ হয়ে ওঠে না, যতক্ষণ না সে প্রশ্ন করা বন্ধ করে। যারা প্রশ্ন জিজ্ঞাসা করেন না, তারা আস্তে আস্তে নির্বোধ হয়ে উঠতে থাকেন। তাই আমরা আমাদের শিক্ষার্থীদের নির্বোধ হতে দেব না। একেবারে শীর্ষস্থানীয়, অর্থাৎ দক্ষ স্নাতক হিসেবে আমাদের এখান থেকে তৈরি করে বের করে দিতে হবে তাদের কর্মক্ষেত্রের জন্য। কাজেই আপনারা তাদের প্রশ্ন করার জন্য উৎসাহিত করবেন এবং তাদের ভেতরের সৃজনশীলতাগুলো যেন বের করে নিয়ে আসা যায়, সেজন্য চেষ্টা করবেন। সর্বোপরি আপনাদের ওপর জাতির যে প্রত্যাশা, আমাদের যে প্রত্যাশা- সেই প্রত্যাশাগুলো পূরণের জন্য আপনারা সর্বাত্মক চেষ্টা করবেন।”

আরও পড়ুনঃ   রাজশাহীতে বাহারুল হত্যা মামলার ৪ আসামি গ্রেপ্তার

অনুষ্ঠানে উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. আখতার হোসেন বলেন, “শিক্ষার মানোন্নয়নে শিক্ষক ও শিক্ষার্থীদের সুসম্পর্ক খুবই গুরুত্বপূর্ণ। এর জন্য রয়েছে টিচিং লার্নিং প্রসেস। শিক্ষক হওয়ার পর নিজের ম্যানার এবং স্পিচকে পুনর্মূল্যায়ন করতে হবে। শিক্ষার্থীদের প্রশ্ন করার জন্য উৎসাহিত করতে হবে। এ ধরনের প্রশিক্ষণ ক্যাম্পেইন শিক্ষকদের জন্য গুরুত্ব বহন করে। এই ফাউন্ডেশন প্রোগ্রামের মাধ্যমে নবনিযুক্ত শিক্ষকবৃন্দ রুয়েটের শিক্ষার মানকে আরও উপরে নিয়ে যেতে সহযোগিতা করবেন।”

আইকিউএসির পরিচালক অধ্যাপক ড. মো. মাহমুদ সাজ্জাদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সিভিল ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন অধ্যাপক ড. মো. কামরুজ্জামান, মেকানিক্যাল অনুষদের ডিন অধ্যাপক ড. মো. নুরুল ইসলাম এবং অ্যাপ্লাইড সায়েন্স অ্যান্ড হিউম্যানিটিজ অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আল-আমিন-আল-আজাদউল ইসলাম।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এইচএসসির ফল পুনর্নিরীক্ষণ ৭৭৯ শিক্ষার্থীর গ্রেড পরিবর্তন, জিপিএ-৫ পেলেন ১১১ জন

১

পাঠদানের পাশাপাশি গবেষণাতেও যথেষ্ট সময় দিতে হবে শিক্ষকবৃন্দকে -রুয়েট উপাচার্য

২

নগরীতে ইয়াবা ও গাঁজা রাখার দায়ে একজনের দণ্ড

৩

কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রশাসককে ফুলেল শুভেচ্ছায় স্বাগত জানালেন রাসিক প্রশাসক

৪

পুলিশের স্পেশাল টিমের অভিযানে মাদকদ্রব্য উদ্ধারসহ গ্রেপ্তার ২

৫

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৫

৬

প্রধানমন্ত্রীর সঙ্গে এনসিপি প্রতিনিধিদলের বৈঠক অনুষ্ঠিত

৭

রাজশাহীতে ৮ কোটি টাকার হেরোইন উদ্ধার, ভাই-বোন গ্রেফতার

৮

শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম বিমানবন্দরে গ্রেপ্তার

৯

ঠাকুরগাঁওয়ে অস্থিরতা ও নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল

১০

খালিয়াজুরীতে তুলার গুদামে আগুন, ১৬ লাখ টাকার মালামাল পুড়ে ছাই

১১

বরিশাল, ভোলা ও লক্ষ্মীপুরের আন্তঃবিভাগীয় ও আন্তঃজেলা সীমানা নির্ধারণে মতবিনিময়

১২

বেড়ায় থমথমে পরিস্থিতি, কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের ৫ সমর্থক আটক

১৩

স্কুলছাত্র হত্যার বিচারের দাবিতে বগুড়ায় পৌনে দুই ঘণ্টা সড়ক অবরোধ

১৪

মোহনপুরে নারী হত্যার ঘটনায় সাবেক স্বামী আটক

১৫

তানোরে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ২০ পরিবারের মাঝে ঢেউটিন ও নগদ অর্থ প্রদান

১৬

রাজপাড়া থানা জামায়াতের কর্মপরিষদ গঠন ও দায়িত্ব বণ্টন

১৭

নগরীতে মাদকবিরোধী অভিযানে মাদক ব্যবসায়ী ও মাদকসেবী গ্রেপ্তার

১৮

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৩

১৯

রাজশাহীতে মাসব্যাপী বস্ত্র ও কুটির শিল্প মেলা

২০

Design & Developed by: BD IT HOST