
স্টাফ রিপোর্টার : ধর্মীয় সম্প্রীতি বজায় রাখতে আন্তরিকভাবে কাজ করছে সরকার বলে মন্তব্য করেছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
মন্ত্রী বুধবার চাঁদপুরের কচুয়া উপজেলার সাচার বাজারে শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের সাথে শুভেচ্ছা ও মতবিনিময়কালে এ মন্তব্য করেন।
শিক্ষামন্ত্রী বলেন, ধর্মীয় চর্চা করতে এদেশে কারো হৃদয়ে রক্তক্ষরণ হবে না। যার যার ধর্ম স্বাধীনভাবে পালন করার পাশাপাশি সকলে সৌহার্দ্য ও সম্প্রীতি নিয়ে একসাথে বসবাস করবে। কারো ধর্মীয় অধিকার চর্চায় কোনো বাধা দেওয়া যাবে না।
মন্ত্রী আরো বলেন, এবছর শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে কচুয়াতে বিগত সময়ের চেয়ে বেশি বরাদ্দ দিয়েছে সরকার। আগামীতেও ধর্মীয় উৎসব পালনে সব ধরনের সহযোগিতা করা হবে।
মন্তব্য করুন
Design & Developed by: BD IT HOST