২৪ অক্টোবর ২০২৬
অনলাইন সংস্করণ

এসআরবি ও বিজিবি’র যৌথ অভিযানে ৭৫০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেফতার ২

জব্দকৃত ৭৫০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট।ছবি- এসআরবি

স্টাফ রিপোর্টার : জয়পুরহাট জেলার পাঁচবিবি থানাধীন বাগজানা ইউনিয়নের চেঁচড়া এলাকা হতে ৭৫০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ২ জন মাদক ব্যবসায়ী’কে গ্রেফতার করেছে এসআরবি-৫, ২০ বিজিবি ব্যাটালিয়ন এর যৌথ আভিযানিক দল।

সংবাদ বিজ্ঞপ্তি এসআরবি জানায়, শনিবার (২৪ অক্টোবর) রাত ১২:০৫ ঘটিকায় জয়পুরহাট জেলার পাঁচবিবি থানাধীন বাগজানা ইউনিয়নের চেঁচড়া গ্রামস্থ কিছু সংখ্যক মাদক ব্যবসায়ী অবৈধ মাদকদ্রব্য সীমান্তবর্তী এলাকা থেকে সংগ্রহ করে বিক্রয়ের উদ্দেশ্যে নিজ বাড়ীতে মজুদ রেখেছে। উক্ত সংবাদের ভিত্তিতে রাত্রী ১২:৩০ ঘটিকার সময় জয়পুরহাট জেলার বাগজানা ইউনিয়নের চেঁচড়া গ্রামস্থ চেঁচড়া বাইতুচ্ছালাম জামে মসজিদ এর পার্শ্বে ১নং আসামী মোঃ আবুল কাশেম নিজ বসতবাড়ীতে তথ্য প্রযুক্তির সহায়তায় যৌথ অভিযান পরিচালনাকালে এসআরবি এবং বিজিবির উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে যৌথ ফোর্সের সহায়তায় ২ জন মাদক কারবারী ১। মোঃ আবুল কাশেম (৫৫), পিতা-মৃত মুল্লুক চাঁদ, ২। মোঃ সুরুজ মন্ডল (৪০), পিতা-মৃত ছইমুদ্দিন, উভয়ের সাং-চেঁচড়া, থানা-পাঁচবিবি, জেলা-জয়পুরহাটদ্বয়’কে গ্রেফতার করতে সক্ষম হয় এবং গ্রেফতারকৃত আসামীদ্বয়ের তথ্যমতে, পলাতক আসামী মোঃ রিফাত (২৩), পিতা-মোঃ ইউসুফ হোসেন, সাং-ভুইডোবা, থানা-পাঁচবিবি, জেলা-জয়পুরহাট এর নিজ বসতবাড়িতে রাত্রী ২.৩০ ঘটিকার সময় যৌথ অভিযান পরিচালনাকালে এসআরবি এবং বিজিবির উপস্থিতি টের পেয়ে রাতের অন্ধকারে পালিয়ে যায়।

আরও পড়ুনঃ   নিয়ামতপুর ভুঁইফোড় সাংবাদিক সংগঠন ও অপ-সাংবাদিকতার বিরুদ্ধে মানববন্ধন

গ্রেফতারকৃত ২ জন মাদক কারবারীদের হেফাজতে থাকা অবৈধ মাদকদ্রব্য ৭৫০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট রাত্রী ১:৩০ ঘটিকার সময় নিরপেক্ষ সাক্ষীদের সম্মুখে বিধি মোতাবেক জব্দ করা হয় এবং স্বাক্ষীদের সামনে আসামীদ্বয় অকপটে স্বীকার করে যে তারা দীর্ঘদিন যাবৎ অবৈধ মাদকদ্রব্য পরস্পর যোগসাজসে অবৈধভাবে সংগ্রহপূর্বক নিজেদের হেফাজতে রেখে এলাকায় বিক্রয় করে এবং জব্দকৃত আলামত ট্যাপেন্টাডল ট্যাবলেট-৭৫০০ পিস উদ্ধার করে।

আরও পড়ুনঃ   শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে আজ, মানতে হবে নতুন নির্দেশনা

উক্ত মাদক কারবারীদের বিরুদ্ধে জয়পুরহাট জেলার পাঁচবিবি থানায় মাদক আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হয়।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বাস্থ্য কমপ্লেক্সে আনসার সদস্যের নির্যাতনের স্বীকার রোগীর ভ্যান চালক

১

নিয়ামতপুরে আদিবাসী ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

২

ভূমিমন্ত্রীর রোগমুক্তি কামনায় মহানগর মহিলা দলের দোয়া মাহফিল

৩

বাগমারায় ভবানীগঞ্জ দলিল লেখক সমিতির সভাপতি মামুন, সম্পাদক পলাশ

৪

চাঁপাইনবাবগঞ্জে প্রায় ছয় লক্ষ জাল টাকাসহ গ্রেফতার ৩

৫

এসআরবি ও বিজিবি’র যৌথ অভিযানে ৭৫০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেফতার ২

৬

নগরীতে মাদকবিরোধী অভিযানে ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

৭

নগরীতে মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১১

৮

ভূমিমন্ত্রীর শারীরিক অবস্থার উন্নতি, আগের চেয়ে সুস্থ

৯

ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে মাদ্রাসায় আগুন, শিক্ষককে পুলিশে সোপর্দ

১০

তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি

১১

বান্দরবানে তাবলিগি মারকাজ মসজিদের প্রস্তাবিত স্থান পরিদর্শন করলেন পার্বত্য মন্ত্রী সাচিং প্রু

১২

জুলাই স্মৃতিস্তম্ভের উদ্বোধন অনুষ্ঠান নিয়ে বিরোধী দল ধোঁকাবাজি করেছে : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

১৩

সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত শাহেদের দাফন সম্পন্ন

১৪

নাটোরে যাত্রীবাহী দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, নিহত ১

১৫

বাগমারায় দুই বছরের অচল অ্যাম্বুলেন্স সচল করে হস্তান্তর করলেন বিএনপি নেতা কামাল হোসেন

১৬

এখন প্রেমপত্র আসে না, আসে শুধু তালাকপত্র

১৭

নগরীতে মাদকবিরোধী অভিযানে ২ মাদকসেবী গ্রেপ্তার

১৮

দুর্নীতিমুক্ত সমাজ গড়তে শিক্ষকদের ভূমিকা রাখতে হবে : এমপি মিলন

১৯

দুই যাত্রীর টাকা ছিনতাইয়ের অভিযোগে আরএনবি সিপাহী বরখাস্ত

২০

Design & Developed by: BD IT HOST