১৯ ডিসেম্বর ২০২৫
অনলাইন সংস্করণ

কবি নজরুলের পাশেই সমাহিত হবেন হাদি— ইনকিলাব মঞ্চ

কবি নজরুলের পাশেই সমাহিত করা হবে ওসমান হাদিকে। ছবি- সংগৃহীত

অনলাইন ডেস্ক : লাল-সবুজের পতাকায় মোড়ানো শহীদ শরিফ ওসমান হাদির মরদেহ অবশেষে মাতৃভূমিতে পৌঁছেছে। পরিবার ও রাজনৈতিক সহকর্মীদের দাবি-অনুসারে তাকে কবি কাজী নজরুল ইসলামের কবরের পাশে সমাহিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

শুক্রবার (১৯ ডিসেম্বর) ফেসবুকে দেওয়া এক পোস্টে ইনকিলাব মঞ্চ জানিয়েছে, হাদির জানাজার অনুষ্ঠান আজকের পরিবর্তে আগামীকাল অনুষ্ঠিত হবে। এরপর মিছিলের মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে আনা হবে, যেখানে সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদন ও শেষ বিদায় দেওয়া হবে।

মরদেহ বর্তমানে বিমানবন্দর থেকে হিমাগারের নিয়ে যাওয়া হচ্ছে। হিমাগারে মরদেহ রাখা হলে ইনকিলাব মঞ্চের কর্মীরা শাহবাগে এসে অবস্থান নেবেন।

আরও পড়ুনঃ   শেষের পাতা

ইনকিলাব মঞ্চ জানিয়েছে, ছাত্র-জনতা আজ এবং আগামীকাল শান্তিপূর্ণ ও শৃঙ্খলাবদ্ধভাবে আন্দোলন চালিয়ে যাবেন। কোনো বাহ্যিক গোষ্ঠী যাতে আন্দোলনে অনুপ্রবেশ করতে না পারে এবং সহিংসতার সুযোগ না পায় তা নিশ্চিত করতে সকলকে সতর্ক থাকার অনুরোধ করা হয়েছে।

সংগঠনটি জানিয়েছে যে মরদেহ প্রদর্শনের কোনো সুযোগ থাকবে না। তাই সকলের প্রতি আহ্বান, শহীদ ওসমান হাদির জন্য দোয়া পাঠানো এবং কর্মসূচিতে শান্তিপূর্ণ ও শৃঙ্খলাপূর্ণভাবে অংশ নেওয়া।

আরও পড়ুনঃ   আমাদের অবশ্যই বাংলাদেশকে শিক্ষা দিতে হবে, বললেন আসামের মুখ্যমন্ত্রী

গত ১২ ডিসেম্বর রাজধানীর পুরানা পল্টন এলাকায় চলন্ত মোটরসাইকেল থেকে দুর্বৃত্তরা রিকশায় থাকা ওসমান হাদিকে গুলি করে গুরুতর আহত করে। প্রথমে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়, পরে ওই রাতেই এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়।

অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ১৫ ডিসেম্বর তাকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে ছয় দিন মৃত্যুর সঙ্গে লড়াই শেষে গতকাল বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাত পৌনে ১০টার দিকে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রধানমন্ত্রীর আগমনে রাজশাহীবাসীর মধ্যে নতুন করে প্রাণের সঞ্চার হবে : ভূমিমন্ত্রী 

১

নেত্রকোনায় সাংবাদিককে গুলি করে হত্যা

২

বর্তমান সরকার পরামর্শ গ্রহণের জন্য উন্মুক্ত : স্থানীয় সরকার মন্ত্রী

৩

পদোন্নতিপ্রাপ্ত সচিবগণ রাজশাহীবাসীর গর্ব : ভূমিমন্ত্রী

৪

নগরীতে ২ হাজার পিস ইয়াবাসহ শিক্ষক দম্পতি গ্রেপ্তার

৫

বাগমারায় নদী থেকে অবৈধ জাল উদ্ধার

৬

চারঘাটে সংসদ সদস্য চাঁদকে শিক্ষক সমিতির সংবর্ধনা

৭

চারঘাটে দ্বন্দ্ব নিরসন ও সম্প্রীতি প্রতিষ্ঠায় মতবিনিময় সভা

৮

বাগমারায় পূজোর প্রস্তুতি সম্পন্ন, ৮৬ মন্দিরে হচ্ছে শারদীয় দুর্গোৎসব

৯

চারঘাটে ছিনতাই হওয়া অটো চার্জার ভ্যানের যন্ত্রাংশ উদ্ধারসহ গ্রেফতার ৩

১০

নগরীতে সামারি ট্রায়াল কোর্টের অভিযানে ব্যবসায়ীকে আর্থিক জরিমানা

১১

দখল-দূষণে বিপর্যস্ত রাজশাহীর নদ-নদী, সুরক্ষায় সমন্বিত উদ্যোগের আহ্বান

১২

জয়পুরহাটে হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

১৩

নগরীর টি-বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী

১৪

গোদাগাড়ীতে পদ্মা নদীর ভাঙনপ্রবণ এলাকা পরিদর্শন করলেন পানি সম্পদ প্রতিমন্ত্রী

১৫

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চুরি হওয়া মালামাল উদ্ধারসহ গ্রেফতার ৪

১৬

নাটোরে ৫২৫ গ্রাম হেরোইনসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার

১৭

রাজশাহী কেন্দ্রীয় উদ্যান ও চিড়িয়াখানায় বৃক্ষরোপণ করলেন পানি সম্পদ প্রতিমন্ত্রী

১৮

বারনই নদী পুনরুজ্জীবন প্রকল্পের এলাকা পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী

১৯

পানি সম্পদ প্রতিমন্ত্রীকে ফুলেল শুভেচ্ছায় স্বাগত জানালেন রাসিক প্রশাসক

২০

Design & Developed by: BD IT HOST