
স্টাফ রিপোর্টার : চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানাধীন মনাকষা ইউনিয়নের ৬নং ওয়ার্ডস্থ রাজনগর হাংগামী এলাকা হতে বিদেশী মদসহ ১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে এসআরবি-৫, সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জ।
সংবাদ বিজ্ঞপ্তিতে এসআরবি জানায়, সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জ এর একটি চৌকস আভিযানিক দল নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ২১ অক্টোবর রাত ১১:৩৫ ঘটিকার সময় চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানাধীন মনাকষা ইউনিয়নের ৬নং ওয়ার্ডস্থ রাজনগর হাংগামী এলাকায় অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী মোঃ নাইম হক (২৫), পিতা-মোহাঃ বাবুল, মাতা-মোসাঃ কারিমা, সাং-রাজনগর হাংগামী, মনাকষা ইউপি, থানা-শিবগঞ্জ, জেলা-চাঁপাইনবাবগঞ্জকে গ্রেফতার করা হয়। সেই সময় আসামীর হেফাজতে থাকা তার বসতবাড়ীর শয়ন কক্ষের খাটের নীচ হতে ৩৭ বোতল বিভিন্ন ব্রান্ডের বিদেশী মদ, ১২ বোতল Kuf Relief, ৬৬ বোতল WINCEREX, সর্বমোট মূল্য ৩,০১,০০০ টাকা, ৩৫ বান্ডেল ভারতীয় পাতার বিড়ি (প্রতিটি বান্ডেলে ২০ প্যাকেট করে সর্বমোট ৭০০ প্যাকেট), এক পোটলা খোলা ভারতীয় পাতার বিড়ি এবং মাদক ব্যবসায় ব্যবহৃত ১টি মোবাইল ফোন উদ্ধার পূর্বক জব্দ করা করা হয়।
ধৃত আসামি ও উদ্ধারকৃত আলামতসমূহ পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ থানায় হস্তান্তর পূর্বক আসামীর বিরুদ্ধে মাদক আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
মন্তব্য করুন
Design & Developed by: BD IT HOST