২২ অক্টোবর ২০২৬
অনলাইন সংস্করণ

নগরীতে বিপুল পরিমানে গাঁজা ও ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার

গাঁজা ও ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধারসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী মানিক। ছবি- আরএমপি

স্টাফ রিপোর্টার : রাজশাহী মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির পিপিএম মহোদয়ের নির্দেশে আরএমপির বিশেষ মাদকবিরোধী টিম কর্তৃক মাদকবিরোধী অভিযানে ১ কেজি ৩০০ গ্রাম গাঁজা ও গাঁজা বিক্রয়ের ৩২১০ টাকা উদ্ধারসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী মোঃ আবুল কালাম আজাদ (৪৪)-কে গ্রেপ্তার এবং কাটাখালি থানার ওসির নেতৃত্বে কাটাখালি থানা পুলিশ কর্তৃক ৩৭০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ ১১ লাখ ৬৩ হাজার ৯৬০ টাকা এবং একটি মোবাইল ফোনসহ মো: মানিক ইসলাম (৪৪) নামে এক কুখ্যাত মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে পুলিশ জানায়, বুধবার (২১ অক্টোবর) রাজশাহী মহানগর পুলিশের বিশেষ মাদক বিরোধী টিম রাত্রি আনুমানিক পৌনে ১১টার দিকে কাটাখালী থানা পুলিশের সহযোগিতায় এমাদপুর গ্রামে অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী আবুল কালাম আজাদকে (৪৪) গ্রেপ্তার করে এবং তার কাছ থেকে ১ কেজি ৩০০ গ্রাম গাঁজা ও মাদক বিক্রয়ের ৩২১০ টাকা জব্দ তালিকা মোতাবেক উদ্ধার করে। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে সাবেক চরখিদিরপুর মধ্যচর গ্রাম বর্তমানে এমাদপুর গ্রামের মো: শুকুর আলীর ছেলে মো: মানিক ইসলাম (৪৪) কৌশলে পালিয়ে যায়।

আরও পড়ুনঃ   প্রশ্নফাঁস : সিআইডির অভিযানে আবেদ আলীসহ গ্রেপ্তার ১৭

পরবর্তীতে মাদক বিরোধী টিমের গ্রেপ্তারকৃত আসামি আবুল কালাম আজাদকে কাটাখালি থানা পুলিশ ব্যপক জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে আরএমপির পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির পিপিএম-এর নির্দেশে বৃহস্পতিবার (২২ অক্টোবর) রাত আনুমানিক দেড়টার দিকে কাটাখালী থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে কাটাখালী থানা পুলিশ এমাদপুর গ্রামে মোঃ মানিক ইসলামের বসতবাড়িতে অভিযান পরিচালনা করে তাঁকে গ্রেপ্তার করে। এ সময় তাঁর বসতবাড়ি তল্লাশি করে টাইলসের নিচে বিশেষ কৌশলে ড্রাম দিয়ে তৈরি করা গোডাউনে একটি ব্যাগের ভেতর লুকিয়ে রাখা ৩৭০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ছাড়া মাদক বিক্রির নগদ ১১ লাখ ৬৩ হাজার ৯৬০ টাকা ও মাদক বিক্রির কাজে ব্যবহৃত একটি মোবাইল ফোন জব্দ করা হয়।

আরও পড়ুনঃ   ছেলেকে কোলে নিয়ে ট্রেনের নিচে ঝাঁপ দিলেন মা

প্রাথমিক তদন্তে জানা যায়, গ্রেপ্তারকৃত মানিক দীর্ঘদিন ধরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে মাদক ব্যবসা পরিচালনা করে আসছিলেন। তার বিরুদ্ধে ইতিপূর্বে দায়ের করা মাদক মামলাসহ অস্ত্র আইনে মোট ৮টি মামলা চলমান রয়েছে। এর মধ্যে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানায় ১টি, রাজশাহী জেলার বাঘা থানায় ১টি, বোয়ালিয়া থানায় ১টি এবং মতিহার থানায় ১টিসহ মোট ৪টি মাদক মামলা রয়েছে। এ ছাড়া কাটাখালী থানায় ২টি ও মতিহার থানায় ১টিসহ মোট ৩টি পেনাল কোড আইনে এবং মতিহার থানায় ১টি অস্ত্র আইনে মামলা রয়েছে। এছাড়াও গ্রেফতারকৃত আসামি আবুল কালাম আজাদের বিরুদ্ধেও বিভিন্ন থানায় ৮ টি মাদক মামলা রয়েছে।

গ্রেপ্তারকৃত আসামিদ্বয়ের বিরুদ্ধে কাটাখালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক ২টি মামলা রুজু করা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে মাদ্রাসায় আগুন, শিক্ষককে পুলিশে সোপর্দ

১

তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি

২

বান্দরবানে তাবলিগি মারকাজ মসজিদের প্রস্তাবিত স্থান পরিদর্শন করলেন পার্বত্য মন্ত্রী সাচিং প্রু

৩

জুলাই স্মৃতিস্তম্ভের উদ্বোধন অনুষ্ঠান নিয়ে বিরোধী দল ধোঁকাবাজি করেছে : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

৪

সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত শাহেদের দাফন সম্পন্ন

৫

নাটোরে যাত্রীবাহী দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, নিহত ১

৬

বাগমারায় দুই বছরের অচল অ্যাম্বুলেন্স সচল করে হস্তান্তর করলেন বিএনপি নেতা কামাল হোসেন

৭

এখন প্রেমপত্র আসে না, আসে শুধু তালাকপত্র

৮

নগরীতে মাদকবিরোধী অভিযানে ২ মাদকসেবী গ্রেপ্তার

৯

দুর্নীতিমুক্ত সমাজ গড়তে শিক্ষকদের ভূমিকা রাখতে হবে : এমপি মিলন

১০

দুই যাত্রীর টাকা ছিনতাইয়ের অভিযোগে আরএনবি সিপাহী বরখাস্ত

১১

রামেকে ভর্তির কয়েক ঘণ্টার মধ্যেই ডেঙ্গুতে প্রাণ গেল কলেজছাত্রের

১২

হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু

১৩

এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় নেওয়া রাবি শিক্ষার্থীর মৃত্যু

১৪

বগুড়াকে দেশের অন্যতম প্রধান অর্থনৈতিক কেন্দ্রে পরিণত করা হবে: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

১৫

ধর্মীয় সম্প্রীতি বজায় রাখতে আন্তরিকভাবে কাজ করছে সরকার: শিক্ষা মন্ত্রী

১৬

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম স্থানীয় সরকার নির্বাচনে হস্তক্ষেপ করবে না সরকার

১৭

জীবন সাজাতে ও জীবন বাঁচাতে বৃক্ষের বিকল্প নেই: আসাদুল হাবিব দুলু

১৮

নকশিকাঁথায় ১৯২ নারীর ভাগ্যবদল, সুমির সেই আয়ে জ্বলছে ১২৭ শিশুর শিক্ষার আলো

১৯

প্রধানমন্ত্রীর ছবি নিয়ে ‘স্নাইপার’ মন্তব্য, বাবা-ছেলে ডিবি হেফাজতে

২০

Design & Developed by: BD IT HOST