২ ফেব্রুয়ারী ২০২৬
অনলাইন সংস্করণ

গুলশানে যুক্তরাষ্ট্রের তৈরি দুটি পিস্তল-১০ রাউন্ড গুলিসহ যুবক গ্রেপ্তার

অনলাইন ডেস্ক : রাজধানীর গুলশানের লিংক রোডে চেকপোস্ট বসিয়ে দুটি বিদেশি পিস্তল ম্যাগজিন ও ১০ রাউন্ড গুলিসহ মো. সোহেল (৩৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার দিবাগত রাত ১টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাকিবুল হাসান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আমরা জানতে পারি যে, গুলশানে বিদেশি পিস্তলসহ একটি মোটরসাইকেল আসছে। এরই পরিপ্রেক্ষিতে রাত পৌনে ১২টায় আমার নেতৃত্বে সেকেন্ড অফিসার এসআই আব্দুল কাদের, এসআই সাইদুল ও এএসআই সুমনসহ বাড্ডা-গুলশান লিংক রোডে একটি চেকপোস্ট বসাই। এরপর ওই মোটরসাইকেলটিকে থামার সংকেত দিলে আরোহীরা পালিয়ে যাওয়ার চেষ্টা করে।

আরও পড়ুনঃ   শেখ হাসিনাকে প্রত্যর্পণে ভারতকে যথাযথভাবে আইনগত আহ্বান জানানো হবে : টবি ক্যাডম্যান

এ সময় সোহেল নামে এক যুবককে আটক করি। আটকের পর তার কোমর থেকে যুক্তরাষ্ট্রের তৈরি দুটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন ও ১০ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। তবে মোটরসাইকেলের চালক পালিয়ে যেতে সক্ষম হয়।

আরও পড়ুনঃ   নিষ্ঠা ও সততার সাথে দায়িত্ব পালন করতে নবীন কনস্টেবলদের প্রতি আহ্বান

তিনি আরও জানান, গ্রেপ্তারকৃত সোহেল মদ্যপ অবস্থায় ছিল। তাকে হাসপাতালে পাঠিয়েছি। এই অস্ত্র কোথা থেকে এসেছে এবং কোথায় যাচ্ছিল, সে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। পালিয়ে যাওয়া অপর ব্যক্তিকে গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মান্দায় মোবাইল কোর্টে যুবকের কারাদণ্ড ও অর্থদণ্ড

বড়াইগ্রামে এক দুর্ঘটনায় একই মহল্লার ৩ জন সহ নিহত ৪

বাঘায় অগ্নিকাণ্ডে নগদ অর্থসহ ৯ টি ঘর পুড়ে ছাই, নি:স্ব ৩ পরিবার

মরহুমা বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে নগরীতে দোয়া ও দুঃস্থদের মাঝে খাবার বিতরণ

নওগাঁর ধামইরহাট থেকে হত্যা মামলার আসামী গ্রেফতার

জয়পুরহাটে ধর্ষন মামলার প্রধান আসামি গ্রেফতার

নগরীতে মাদকবিরোধী পৃথক অভিযানে গ্রেপ্তার ৩

মাস্তুল ফাউন্ডেশন আত্মমানবতার সেবায় কাজ করে যাচ্ছে – ভূমিমন্ত্রী

নগরীতে মাদকবিরোধী অভিযানে ৩ মাদক ব্যবসায়ী ও ১ মাদকসেবী গ্রেপ্তার

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৪

১০

শিগগিরই হরমুজ প্রণালীকে মার্কিন ভূখণ্ড হিসেবে ঘোষণা করা হবে : ট্রাম্প

১১

ইন্দোনেশিয়ায় ভূমিকম্পে নিহত ২০, হাজার হাজার মানুষকে সরিয়ে নেওয়া হচ্ছে

১২

বেসরকারি শিক্ষক-কর্মচারীদের অবসর ও কল্যাণ সুবিধার অর্থ প্রদান অনুষ্ঠানের উদ্বোধন প্রধানমন্ত্রীর

১৩

শিক্ষকদের অবসর সুবিধার টাকা পেতে আর অফিসে অফিসে ঘুরতে হবে না : প্রধানমন্ত্রী

১৪

নগরীতে ছাত্রীকে ইভটিজিং ও হয়রানির ঘটনায় ১ ঘণ্টার মধ্যে কিশোর গ্যাংয়ের ৩ সদস্য গ্রেপ্তার 

১৫

নাটোরর সিংড়ায় ৪ কেজি ৭০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব

১৬

আই.এইচ.টি ৫০ বছর পূর্তি উদযাপন উপলক্ষে সাধারণ সভা

১৭

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২০

১৮

দুই হাত হারিয়েও থামেনি, মুখ দিয়ে লিখে দাখিল পাশ করলো রিয়াদ

১৯

রাজশাহীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্বশুর ও পুত্রবধূর মৃত্যু

২০

Design & Developed by: BD IT HOST