১৯ জানুয়ারী ২০২৬
অনলাইন সংস্করণ

বিশ্বকাপে বাংলাদেশের বিকল্প স্কটল্যান্ডের সঙ্গে আলোচনা হয়নি আইসিসির

অনলাইন ডেস্ক : নিরাপত্তা শঙ্কায় টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে যেতে চায় না ভারত। বিকল্প ভেন্যুতে খেলতে আইসিসিকে অনুরোধ করেছে তারা। তবে অল্প সময়ে ভেন্যু পরিবর্তন বেশ কঠিন কাজ। তাই পরিস্থিতি অনেকটাই জটিল হয়ে গেছে। বাংলাদেশ শেষ পর্যন্ত বিশ্বকাপ থেকে নিজেদের সরিয়ে নিলে বিকল্প দল হিসেবে সুযোগ পেতে পারে স্কটল্যান্ড। তবে এখনো এ ব্যাপারে স্কটল্যান্ডের সঙ্গে কোনো আলোচনা করেনি আইসিসি।

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে গ্রুপ পর্বের চারটি ম্যাচই ভারতে খেলার কথা বাংলাদেশের। তবে সম্প্রতি দুই দেশের কূটনৈতিক সম্পর্কে ব্যাপক অবনতি হওয়ায় অনিশ্চিত এই ম্যাচগুলো। নিরাপত্তা শঙ্কায় ভারতের মাটি থেকে নিজেদের ম্যাচ সরিয়ে নিতে আইসিসিকে অনুরোধ জানিয়ে একধিকবার চিঠি দিয়েছে বিসিবি।

আরও পড়ুনঃ   র‍্যাবের অভিযানে ৩১৫ বোতল ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

মেইল চালাচালি ছাড়াও ভিডিও কনফারেন্সে আলোচনা করেছে বিসিবি-আইসিসি। এমনকি এ ব্যাপারে বিসিবির সঙ্গে আলোচনা করে বাংলাদেশে আসে আসিসির একটি প্রতিনিধি দল। তারপরও সমাধানে পৌঁছাতে পারেনি তারা।

ইএসপিএন ক্রিকইনফো বলছে আগামী ২১ জানুয়ারির মধ্যে সিদ্ধান্ত চূড়ান্ত করবে আইসিসি। যদিও বিসিবি বলছে, এমন কোনো ডেডলাইনের কথা বলেনি আইসিসি। এ ছাড়া ক্রিকইনফোর সেই প্রতিবেদনে আরো বলা হয়েছে, বাংলাদেশ না খেললে সুযোগ পাবে স্কটল্যান্ড।

আরও পড়ুনঃ   মান্দায় জামায়াতের নির্বাচনী ইশতেহার, নারী ভোটারদের জনসমুদ্র

তবে বিবিসি স্পোর্টসের এক প্রতিবেদনে বলা হয়েছে, এখনও পর্যন্ত স্কটল্যান্ডের সঙ্গে কোনো আলোচনা করেনি আইসিসি। আগামী মার্চে ওমান ও নামিবিয়ার সঙ্গে ত্রিদেশীয় টুর্নামেন্ট খেলার কথা স্কটল্যান্ডের। সেই টুর্নামেন্টের জন্যই প্রস্তুতি নিচ্ছে তারা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রুয়েটের সিন্ডিকেট সভা অনুষ্ঠিত

জেলা পরিষদ প্রশাসককে কমেলা হক ডিগ্রি কলেজের ফুলেল শুভেচ্ছা

রাজশাহী কোর্ট একাডেমিতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন রাসিক প্রশাসক

নগরীতে পৈতৃক সম্পত্তির বিরোধে হত্যাচেষ্টার অভিযোগ, হাসপাতালে আহত বয়েজ উদ্দিন

বিশ্ব তামাকমুক্ত দিবসের দাবি : ধূমপায়ীদের চাকুরিতে অযোগ্য বিবেচনার

সিলেট পৌঁছেছেন প্রধানমন্ত্রী

মৌলভীবাজারের পথে প্রধানমন্ত্রী

বিশ্বকাপে প্রথম হ্যাটট্রিক মেসির, আর্জেন্টিনার উড়ন্ত সূচনা

আর্জেন্টিনা-আলজেরিয়া ম্যাচে জিতবে কে? কী বলছে সুপার কম্পিউটার?

মন চাইলেই বৈশ্বিক জ্বালানি পথ বন্ধ করতে পারে ইরান

১০

সুইস বিলাসবহুল বুর্গেনস্টক রিসোর্টে সই হচ্ছে ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি

১১

রাজশাহীর কালাই রুটি খেয়ে মার্কিন রাষ্ট্রদূতের প্রশংসা

১২

পুঠিয়ায় দুই মাদকসেবীর বিরুদ্ধে মোবাইল কোর্ট

১৩

আরইউজের সভায় বক্তারা, গণমাধ্যমের স্বাধীনতা ও সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত করতে হবে

১৪

রাজশাহীতে ‘জেএফএ অনুর্ধ্ব-১৪ ইয়ুথ ডেভেলপমেন্ট প্রোগ্রামের উদ্বোধন

১৫

পুঠিয়া রাজবাড়ীর ঐতিহ্যে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত

১৬

রাসিক প্রশাসকের সঙ্গে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

১৭

লালপুরে পদ্মা নদীতে নৌকা থেকে গুলিবিদ্ধ এক যুবকের মরদেহ উদ্ধার

১৮

বাঘা উপজেলা প্রশাসনের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত

১৯

রাজশাহীতে মাদকবিরোধী অভিযানে ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

২০

Design & Developed by: BD IT HOST