১৯ জানুয়ারী ২০২৬
অনলাইন সংস্করণ

মাঠ ত্যাগে যে শাস্তি হতে পারে সেনেগালের

অনলাইন ডেস্ক : ঘরের দর্শকদের সামনে মরক্কোর হাতেই ট্রফি ওঠার কথা ছিল। ব্রাহিম দিয়াজ করলেন ভুল। রাবাতের ফাইনালে নির্ধারিত ৯০ মিনিটের খেলা শেষে ইনজুরি টাইমের শেষ মুহূর্তের পেনাল্টির সিদ্ধান্তের বিরোধিতা করে সেনেগাল মাঠ ছেড়ে উঠে যায়। প্রায় ২০ মিনিট খেলা বন্ধ থাকার পর আবার মাঠে ফেরে তারা। যোগ করা সময়ের ২৪তম মিনিটে দিয়াজ পেনাল্টি কিক নেন। কিন্তু ততক্ষণে মনোযোগ হয়তো নড়ে গিয়েছিল তার। রিয়াল মাদ্রিদ উইঙ্গারের দুর্বল পানেনকা শট লুফে নেওয়া ছিল সেনগাল কিপার এদুয়ার্দো মেন্দির জন্য খুব সহজ। তারপর অতিরিক্ত সময়ের গোলে মরক্কোর হৃদয় ভেঙে দিয়ে আফ্রিকান কাপ অব নেশন্সের চ্যাম্পিয়ন হলো সেনেগাল।

আরও পড়ুনঃ   রাজশাহীতে মাদকবিরোধী অভিযানে মাদক উদ্ধারসহ গ্রেপ্তার ৭

শিরোপা জিতলেও তুমুল আলোচনায় ফাইনালে দলটির ফুটবলারদের মাঠ ছাড়ার ঘটনা। বিতর্কিত এই কাণ্ডে শাস্তির খড়গ নেমে আসতে পারে সাদিও মানেদের ওপর।

ফাইনালের উত্তপ্ত মুহূর্তে প্রধান কোচ পাপে থিয়াওকে খেলোয়াড়দের মাঠ ছাড়তে ইশারা করতে দেখা গেছে—যা আফকনের নিয়মাবলির ৩৫ নম্বর অনুচ্ছেদের সরাসরি লঙ্ঘন। এ ঘটনা পর্যালোচনা করছে আফ্রিকান ফুটবল কনফেডারেশন (সিএএফ)।

আফকনের নিয়মে বলা আছে—‘যেকোনো কারণে যদি কোনো দল প্রতিযোগিতা থেকে সরে দাঁড়ায়, ম্যাচে উপস্থিত না হয়, খেলতে অস্বীকৃতি জানায় অথবা রেফারির অনুমতি ছাড়া নির্ধারিত সময় শেষ হওয়ার আগে মাঠ ত্যাগ করে, তবে সেই দলকে পরাজিত হিসেবে বিবেচনা করা হবে এবং চলমান প্রতিযোগিতা থেকে স্থায়ীভাবে বাদ দেওয়া হবে। সিএএফ-এর সিদ্ধান্তে আগে যারা অযোগ্য ঘোষিত হয়েছে, তাদের ক্ষেত্রেও একই নিয়ম প্রযোজ্য।’

আরও পড়ুনঃ   রাজশাহীতে পুলিশের পৃথক অভিযানে গাঁজা ও ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার, গ্রেপ্তার ৩

সেনেগাল যেহেতু মাঠ ছাড়লেও পরে ফিরে এসে খেলা শেষ করেছে, তাই সরাসরি বহিষ্কারের বদলে জরিমানা, আনুষ্ঠানিক সতর্কতা, ম্যাচের ফল নিয়ে পুনর্বিবেচনা বা ভবিষ্যৎ ম্যাচে শাস্তি—এ ধরনের সিদ্ধান্তও আসতে পারে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সর্বস্তরের মানুষের শ্রদ্ধা ও শোক ,প্রবীণ সাংবাদিক সাইদুর রহমানের দাফন সম্পন্ন

কৌশানি এবার ‘চন্দ্রমুখী’

হুঁশিয়ারি আইআরজিসির, ইরানের নতুন অস্ত্র দেখে বিশ্ব অবাক হবে

জ্বালানির দাম দক্ষিণ এশিয়ার কোন দেশে কত?

ধর্ষণের ১৫ মিনিটের মধ্যেই হত্যা করা হয় শিশু কলিকে

বাঘায় জুথি হত্যা মামলার আসামি স্বামী জহুরুলকে গ্রেফতার করেছে পুলিশ

নগরীতে পরিত্যক্ত অবস্থায় পিস্তলের ৪ রাউন্ড গুলি উদ্ধার

রাজশাহীতে ৪২৭ বোতল ফেনসিডিল উদ্ধার, গ্রেপ্তার ২

রেলওয়ের প্রতিপক্ষ হতে পারে না বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা : জিএম

পিপিএম-সেবা পদক পেলেন আরএমপি কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির

১০

রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমানের জানাজা অনুষ্ঠিত

১১

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারের অঙ্গীকার

১২

স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে : স্বাস্থ্যমন্ত্রী

১৩

রাজশাহী প্রেসক্লাবের সভাপতির মৃত্যুতে জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী জেলার শোক প্রকাশ

১৪

জলবায়ু পরিবর্তনজনিত স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত উদ্যোগের আহ্বান

১৫

রাজশাহী প্রেসক্লাবের সভাপতি মো. সাইদুর রহমানের মৃত্যুতে বিপিজেএ রাজশাহী শাখার গভীর শোক

১৬

বাগমারায় মাছের পোনা অবমুক্তকরণের উদ্বোধন করলেন এমপি ডা: আব্দুল বারী

১৭

জামায়াতের প্রার্থী দেলাওয়ার হোসেনের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

১৮

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে প্রায় ১৪ কেজি গাঁজা উদ্ধারসহ গ্রেফতার ১

১৯

কলকাতা- বেনাপোল -খুলনা বন্ধন এক্সপ্রেস ট্রেনটি দুই বছর পর চালু হচ্ছে

২০

Design & Developed by: BD IT HOST