৩ জানুয়ারী ২০২৬
অনলাইন সংস্করণ

স্বর্ণের কেক কেটে মায়ের জন্মদিন উদযাপন উর্বশীর

অনলাইন ডেস্ক : বিলাসবহুল জীবনযাপনের জন্য প্রায়ই আলোচনায় থাকেন বলিউড অভিনেত্রী উর্বশী রাউতেলা। এবার মায়ের জন্মদিনে ২৪ ক্যারেট স্বর্ণের প্রলেপ দেওয়া তিন তলা কেক কেটে নেট দুনিয়ায় শোরগোল ফেলে দিয়েছেন তিনি। গত ১ জানুয়ারি দুবাইয়ের একটি অভিজাত হোটেলে এই রাজকীয় আয়োজন সম্পন্ন হয়।

বিশ্বের অন্যতম উঁচু হোটেল বুর্জ আল আরবে মা মীরা রাউতেলার জন্মদিনের বিশেষ এই পার্টির আয়োজন করেন উর্বশী। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে দেখা যায়, তার মায়ের সামনে রাখা হয়েছে সোনালি রঙের একটি বিশাল তিন তলা কেক। কেকের ওপরে ছিল স্বর্ণের একটি রাজকীয় মুকুট।

আরও পড়ুনঃ   অভিনব কায়দায় ফেন্সিডিল বহন করার সময় ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার

উর্বশী নিজেই জানান, কেকটি ২৪ ক্যারেট স্বর্ণের পাতে মোড়ানো ছিল। এই এলাহি আয়োজন দেখে অনেক নেটিজেন যেমন প্রশংসা করেছেন, তেমনি কেউ কেউ একে অপ্রয়োজনীয় দেখনদারি বলে কটাক্ষও করেছেন।

সেই আয়োজনে উর্বশীকে সোনালি রঙের ঝলমলে পোশাকে এবং তার মাকে বেগুনি রঙের ট্র্যাডিশনাল পোশাকে দেখা যায়। তাদের সামনে থাকা বড় স্বর্ণালি কেকটি ছিল বিশেষ আকর্ষণের কেন্দ্রবিন্দু। এছাড়া টেবিলে দামী পানীয় ও ফুলের সাজসজ্জা চোখে পড়ার মতো ছিল। উর্বশী তার পোস্টে লেখেন, বিশ্বের উচ্চতম হোটেলে ২৪ ক্যারেটের রাজকীয় স্বর্ণের মুকুট সম্বলিত কেক দিয়ে মায়ের জন্মদিন পালন করলাম।

আরও পড়ুনঃ   বিমান দুর্ঘটনায় বন্ধুকে হারিয়ে শোক প্রকাশ পায়েলের

উর্বশী রাউতেলা এর আগেও তার বিভিন্ন দামী শখের কথা জানিয়ে খবরের শিরোনাম হয়েছেন। তিনি এর আগে স্বর্ণের পাতে মোড়ানো মোবাইল ফোন ব্যবহার করেও আলোচনায় এসেছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মান্দায় মোবাইল কোর্টে যুবকের কারাদণ্ড ও অর্থদণ্ড

বড়াইগ্রামে এক দুর্ঘটনায় একই মহল্লার ৩ জন সহ নিহত ৪

বাঘায় অগ্নিকাণ্ডে নগদ অর্থসহ ৯ টি ঘর পুড়ে ছাই, নি:স্ব ৩ পরিবার

মরহুমা বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে নগরীতে দোয়া ও দুঃস্থদের মাঝে খাবার বিতরণ

নওগাঁর ধামইরহাট থেকে হত্যা মামলার আসামী গ্রেফতার

জয়পুরহাটে ধর্ষন মামলার প্রধান আসামি গ্রেফতার

নগরীতে মাদকবিরোধী পৃথক অভিযানে গ্রেপ্তার ৩

মাস্তুল ফাউন্ডেশন আত্মমানবতার সেবায় কাজ করে যাচ্ছে – ভূমিমন্ত্রী

নগরীতে মাদকবিরোধী অভিযানে ৩ মাদক ব্যবসায়ী ও ১ মাদকসেবী গ্রেপ্তার

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৪

১০

শিগগিরই হরমুজ প্রণালীকে মার্কিন ভূখণ্ড হিসেবে ঘোষণা করা হবে : ট্রাম্প

১১

ইন্দোনেশিয়ায় ভূমিকম্পে নিহত ২০, হাজার হাজার মানুষকে সরিয়ে নেওয়া হচ্ছে

১২

বেসরকারি শিক্ষক-কর্মচারীদের অবসর ও কল্যাণ সুবিধার অর্থ প্রদান অনুষ্ঠানের উদ্বোধন প্রধানমন্ত্রীর

১৩

শিক্ষকদের অবসর সুবিধার টাকা পেতে আর অফিসে অফিসে ঘুরতে হবে না : প্রধানমন্ত্রী

১৪

নগরীতে ছাত্রীকে ইভটিজিং ও হয়রানির ঘটনায় ১ ঘণ্টার মধ্যে কিশোর গ্যাংয়ের ৩ সদস্য গ্রেপ্তার 

১৫

নাটোরর সিংড়ায় ৪ কেজি ৭০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব

১৬

আই.এইচ.টি ৫০ বছর পূর্তি উদযাপন উপলক্ষে সাধারণ সভা

১৭

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২০

১৮

দুই হাত হারিয়েও থামেনি, মুখ দিয়ে লিখে দাখিল পাশ করলো রিয়াদ

১৯

রাজশাহীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্বশুর ও পুত্রবধূর মৃত্যু

২০

Design & Developed by: BD IT HOST