২৪ ডিসেম্বর ২০২৫
অনলাইন সংস্করণ

রাজশাহীতে পুলিশের পৃথক অভিযানে গাঁজা ও ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার, গ্রেপ্তার ৩

স্টাফ রিপোর্টার : রাজশাহী নগর গোয়েন্দা পুলিশ (ডিবি) পৃথক দুটি অভিযানে গাঁজা ও ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধারসহ মোট ৩ জন মাদক বিক্রেতাকে গ্রেপ্তার করেছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে পুলিশ জানায়,  বুধবার দুপুর সাড়ে ৩টার দিকে আরএমপি ডিবির পুলিশ কাশিয়াডাঙ্গা থানার চারখুটার মোড় এলাকায় দায়িত্ব পালনকালে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে।

এসময় কাশিয়াডাঙ্গা থানার হড়গ্রাম পীর সাহেব পাড়া এলাকায় নিজ বাড়িতে ট্যাপেন্টাডল ট্যাবলেট বিক্রয়ের সময় মোসা. নীলা খাতুন (২৫) ও মোসা. পারভীন বেগম (৩৭) কে আটক করা হয়। পরবর্তীতে তল্লাশি চালিয়ে তাদের হেফাজত থেকে ৭০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট এবং মাদক বিক্রির নগদ ৫৮০ টাকা জব্দ করা হয়।

আরও পড়ুনঃ   রাজশাহীতে পুলিশের পৃথক অভিযানে গাঁজা ও ইয়াবা উদ্ধারসহ গ্রেপ্তার ৩

গ্রেপ্তারকৃত নীলা খাতুন মো. বাবু সরকারের মেয়ে এবং পারভীন বেগম মো. ফটিক সরকারের স্ত্রী। উভয়েই রাজশাহী নগরীর কাশিয়াডাঙ্গা থানার হড়গ্রাম পীর সাহেব পাড়া এলাকার বাসিন্দা।

অপরদিকে একই দিন বিকেল সাড়ে ৪টার দিকে আরএমপি ডিবির পুলিশ রাজপাড়া থানার দাশপুকুর মোড় এলাকায় দায়িত্ব পালনকালে গোপন সংবাদের ভিত্তিতে রাজপাড়া থানার ডিঙ্গাডোবা নিমতলা এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় বিক্রির উদ্দেশ্যে অবস্থানরত মো. বিল্লাল (৩৭) কে আটক করা হয়। পরবর্তীতে তার দেহ তল্লাশি করে ২০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

আরও পড়ুনঃ   রাজশাহীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৮

গ্রেপ্তারকৃত বিল্লাল রাজশাহী নগরীর রাজপাড়া থানার লক্ষীপুর (আইডি বাগানপাড়া) এলাকার মৃত নজরুল ইসলামের ছেলে।

গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা রুজু করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নগরীতে ছাত্রীকে ইভটিজিং ও হয়রানির ঘটনায় ১ ঘণ্টার মধ্যে কিশোর গ্যাংয়ের ৩ সদস্য গ্রেপ্তার 

নাটোরর সিংড়ায় ৪ কেজি ৭০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব

আই.এইচ.টি ৫০ বছর পূর্তি উদযাপন উপলক্ষে সাধারণ সভা

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২০

দুই হাত হারিয়েও থামেনি, মুখ দিয়ে লিখে দাখিল পাশ করলো রিয়াদ

রাজশাহীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্বশুর ও পুত্রবধূর মৃত্যু

নগরীতে মাদকবিরোধী বিশেষ টিমের পৃথক অভিযানে ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

নগরীতে বিশেষ টিমের পৃথক অভিযানে ৩ অনলাইন জুয়াড়ি গ্রেপ্তার

রাজশাহীর নতুন পুলিশ সুপার মামুন অর রশিদ

আফগানিস্তানে ২৪ লাখ মেয়ের স্কুল-শিক্ষায় বাধা

১০

যুবদের কর্মসংস্থান হলে সামাজিক অপরাধ কমে আসবে : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

১১

খেলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করছে সরকার : মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী

১২

একযোগে পুলিশের ৪৯ পরিদর্শককে বাধ্যতামূলক অবসর

১৩

সীতাকুণ্ডে শিপ ইয়ার্ডে ‘বিষাক্ত গ্যাসে’ ৬ শ্রমিকের মৃত্যু

১৪

আগামী ২৬ আগস্ট পবিত্র ঈদে মিলাদুন্নবি

১৫

রাজশাহী বিভাগের সব জেলা ও মহানগর নেতাদের সঙ্গে বৈঠক প্রধানমন্ত্রীর

১৬

মিডিল চরে যাতায়াতকারীদের নিরাপত্তায় লাইফ জ্যাকেট প্রদান

১৭

নগরীতে চুরি হওয়া যাত্রীবাহী বাস চাঁপাইনবাবগঞ্জ থেকে উদ্ধার

১৮

পানি সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির ১ম বৈঠক অনুষ্ঠিত

১৯

মান্দায় ভ্রাম্যমাণ আদালতে তিন মামলায় ৬ হাজার টাকা জরিমানা

২০

Design & Developed by: BD IT HOST