১৩ ডিসেম্বর ২০২৫
অনলাইন সংস্করণ

বাঘায় বিশাল গাঁজার গাছসহ চিহ্নিত মাদক ব্যবসায়ী আটক

বিশাল আকৃতির গাঁজার গাছসহ চিহ্নিত মাদক ব্যবসায়ী হাফিজুর রহমান আটক।

আসলাম আলী, বাঘা : রাজশাহীর বাঘায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বাড়ির আঙ্গিনায় চাষকরা বিশাল আকৃতির গাঁজার গাছ-সহ চিহ্নিত মাদক ব্যবসায়ী ও মাদক সেবিকে আটক করেছে পুলিশ।

আটককৃত হাফিজুর রহমান (৩৯) বাঘা পৌরসভার ছাতারী গ্রামের মৃত রহিম উদ্দিনের ছেলে।

শুক্রবার (১২ ডিসেম্বর) রাতে বাঘা পৌর সভার ছাতারী এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

অফিসার ইনচার্জ (ওসি) সেরাজুল হক বাঘা থানায় যোগদানের চার দিনের মাথায় এই অভিযান পরিচালনা করেন।

আরও পড়ুনঃ   দূরপাল্লার ক্রুজ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে উ. কোরিয়া

নাম প্রকাশ না করার শর্তে একাধিক ব্যক্তি জানান, উপজেলার পদ্মার চরাঞ্চলে একাধিক বাড়িতে গোপনে গাঁজা চাষ করা হয়। এসব নেশাদ্রব্যে আসক্ত হওয়ার কারণে যুবসমাজ বিপথগামী হয়ে অনেকেই আজ ধ্বংসের দ্বারপ্রান্তে। ফলে আইন শৃঙ্খলা বাহিনীকে আরও তৎপর হওয়া প্রয়োজন বলে মনে করেন সচেতন মহল।
ওইসব এলাকায় অভিযান পরিচানা করা র জন্য দাবি করেন তারা। বিগত সময়ে চরাঞ্চলে অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ গাঁজার গাছ উদ্ধার করেছেন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যগণ।

আরও পড়ুনঃ   খানাখন্দে ভরা পথে মানবিক দৃষ্টান্ত, নিজ হাতে সড়ক মেরামত করলেন আব্দুস সালেক আদিল

সুত্রে জানা গেছে, আটক হাফিজুর রহমান একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। পুলিশ গোপন সংবাদ মারফত জানতে পেয়ে অভিযান চালিয়ে তার বাড়ির আঙ্গিনা থেকে বিশাল আকৃতির গাঁজার গাছ জব্দ করতে সক্ষম হন।

বাঘা থানা অফিসার ইনচার্জ (ওসি) সেরাজুল হক জানান, হাফিজুরকে আটক করে তার স্বীকারোক্তি অনুযায়ী সেখানে অভিযান চালিয়ে গাঁজার গাছটি জব্দ করা হয়। তার বিরুদ্ধে মাদক বিরোধী আইনে একটা মামলা রজু করে শনিবার তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শাহজালাল বিমানবন্দরে ২ কোটি টাকার স্বর্ণ, মদ ও সিগারেট জব্দ

‘আন্ধার’-এ নজরকাড়া তুষি, ছবি ফাঁস করলেন নির্মাতা!

যুক্তরাজ্যে দুই মাসের তাপপ্রবাহে প্রায় ৩০০০ প্রাণহানি

মার্কিন সেনাদের নিরাপত্তায় হরমুজ পাড়ির চেষ্টা, দুই জাহাজে হামলা ইরানের

নগরীতে বিশেষ মাদকবিরোধী টিম কর্তৃক ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

নগরীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ১

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২২

নগরীতে বিশেষ মাদকবিরোধী টিমের অভিযানে গ্রেপ্তার ৩

হামাসের অস্ত্র সমর্পণ ও গাজা থেকে ইসরাইলি সেনা প্রত্যাহারের শর্তে চুক্তি সই

বাংলাদেশে বিভেদ-বিভাজনের কোনো চক্রান্ত বাস্তবায়ন হতে দেওয়া হবে না: তথ্যমন্ত্রী

১০

বিশ্বকাপ বয়কটের সিদ্ধান্ত ইউরোপের ৫৫ দেশের

১১

দুর্গাপুরে কুখ্যাত মাদকব্যবসায়ী আলামিনসহ গ্রেফতার ২

১২

আধুনিক যাত্রী ছাউনি ও গণশৌচাগার নির্মাণের দাবিতে স্মারকলিপি

১৩

বাগমারায় শিক্ষা, স্বাস্থ্য ও সামাজিক সহায়তা সামগ্রী বিতরণ করলেন জেলা প্রশাসক

১৪

বাগমারায় স্বনির্ভর বীর মুক্তিযোদ্ধা কল্যাণ সংস্থার উদ্বোধন করলেন জেলা প্রশাসক

১৫

নগরীতে মাদকবিরোধী অভিযানে ২ মাদকসেবী গ্রেপ্তার

১৬

নগরীতে মাদকবিরোধী টিমের অভিযানে ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৭

বেলপুকুরে ধর্ষণ চেষ্টা মামলার আসামি গ্রেফতার

১৮

অ্যাস্টার হসপিটালের ইন্ডিয়া পেশেন্ট এসিস্ট্যান্স সেন্টার রাজশাহী’র শুভ উদ্বোধন

১৯

রাজশাহীতে ৯৩৭ পিস ইয়াবাসহ দম্পতি গ্রেপ্তার

২০

Design & Developed by: BD IT HOST