৪ মে ২০২৪
অনলাইন সংস্করণ

উপজেলা নির্বাচন হবে প্রভাবমুক্ত : ইসি রাশেদা

স্টাফ রিপোর্টার : নির্বাচন কমিশনার (ইসি) বেগম রাশেদা সুলতানা বলেছেন, উপজেলা নির্বাচন হবে প্রভাবমুক্ত। সরকারের দায়িত্বে নিয়োজিত প্রভাবশালীরা (সংসদ সদস্য) এই নির্বাচনে প্রভাব খাটালে কমিশন প্রয়োজনে তাদের বিরুদ্ধে বিধিবিধান অনুযায়ী ব্যবস্থা নেবে।

শনিবার বেলা ১১টার দিকে নগরীর শিল্পকলা একাডেমিতে আয়োজিত ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষ্যে নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা এবং প্রতিদ্বন্দ্বী/সম্ভাব্য প্রার্থীদের সঙ্গে মতবিনিময় সভায় বক্তব্যকালে তিনি এসব কথা বলেন।

প্রধান অতিথির বক্তব্যে ইসি রাশেদা সুলতানা বলেন, গণতন্ত্রের মূল ভিত্তি হচ্ছে নির্বাচন। তাই নির্বাচন যাতে সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ হয় সেজন্য নির্বাচন কমিশন কাজ করে যাচ্ছে। জনগণের মনে যেন গেঁথে থাকে এমন একটি নির্বাচন হবে এবার। তাই নির্বাচনকে কেন্দ্র করে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা কমিশন চায় না। এজন্য সব প্রার্থী নির্বাচনী আচরণবিধি মেনে চলবেন যাতে ভালো নির্বাচন উপহার দিতে পারি।

আরও পড়ুনঃ   কুমিল্লা সিটির প্রথম নারী মেয়র হলেন সূচনা

তিনি আরও বলেন, প্রভাবশালীদের আত্মীয়স্বজন তো ভোটে দাঁড়ালে আইনে বাধা নেই। ভোটে দাঁড়াতেই পারে। আত্মীয়স্বজন বলে তাদের অযোগ্য করা যাবে না। এটা আইনেও নেই। কিন্তু আত্মীয়স্বজন বলে উনারা যা খুশি তা করবেন, এটা কিন্তু পারবেন না। এই আচরণবিধি সবার জন্য।

ইসি রাশেদা সুলতানা বলেন, আমি প্রার্থী না কিন্তু আমি কারও অনুসারী বা কোনো এমপি সাহেবের আত্মীয়, ছেলে অথবা মেয়ে। আমি আমার বাপের (বাবা) ক্ষমতায় খুব ক্ষমতাবান, যা খুশি করবো তা হবে না। দেশের প্রচলিত আইনব্যবস্থা কিন্তু চালু আছে, ভোটের জন্য কিন্তু স্থগিত নেই। তাই ছাড় পাওয়ার কোনো কারণ নেই।

আরও পড়ুনঃ   ডেঙ্গু নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ গ্রহণের নির্দেশ হাইকোর্টের

রাজশাহী বিভাগীয় কমিশনার ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী রেঞ্জের উপ-মহাপুলিশ পরিদর্শক আনিসুর রহমান, রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার (আরএমপি) বিপ্লব বিজয় তালুকদার, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা দেলোয়ার হোসেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিয়ামতপুরে পোনামাছ অবমুক্তকরণ কার্যক্রমের শুভ উদ্বোধন

মোহনগঞ্জ হাসপাতালে জনবল ও সরঞ্জাম সংকটে সেবা ব্যাহত: চরম ভোগান্তিতে হাওরাঞ্চলের লাখো রোগী

রাজশাহীতে ডেইলি টাইমস অব বাংলাদেশ-এর প্রতিষ্ঠাবার্ষিকীতে বক্তারা, জনস্বার্থে বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতার বিকল্প নেই

রায়পুরে জিপিএ-৫ ও ট্যালেন্টপুল কৃতীশিক্ষার্থীদের সংবর্ধনা

শিক্ষার্থীদের মাদক থেকে দূরে রাখতে জয়পুরহাটে সচেতনতামূলক সেমিনার

নিয়ামতপুরে ৮ মাসে ২০০ জনের আত্মহত্যার চেষ্টা

রাজশাহী কলেজের কমনরুম সংস্কারসহ পাঁচ দফা দাবিতে ছাত্রদলের স্মারকলিপি

মেধাবীদের সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী

ভেজালমুক্ত পণ্য নিশ্চিত করতে শক্তিশালী হচ্ছে ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর : বাণিজ্যমন্ত্রী

নরওয়ের সাথে স্থানীয় সরকারে কারিগরি সহযোগিতা বাড়ানোর প্রত্যাশা এলজিআরডি মন্ত্রীর

১০

পাহাড়ি অঞ্চলের সামগ্রিক অগ্রগতি প্রধানমন্ত্রী নিজে তদারকি করছেন : পার্বত্যমন্ত্রী

১১

সৌদির এফ-১৫ যুদ্ধবিমানের ধ্বংসাবশেষের ভিডিও প্রকাশ হুথিদের

১২

মানিকছড়ি ও লক্ষ্মীছড়ি বিদ্যুৎ অফিসে অনিয়মের পাহাড়: চরম ভোগান্তিতে সাধারণ গ্রাহক

১৩

জমি উদ্ধারসহ ৬ দফা দাবিতে কলমাকান্দায় শিক্ষার্থীদের ইউএনও কার্যালয় ঘেরাও

১৪

ব্রিটিশ হাইকমিশনারের আমন্ত্রণে নৈশভোজে রাসিক প্রশাসক

১৫

বাঘায় স্বামীর হাঁসুয়ার কোপে স্ত্রী খুনের অভিযোগ

১৬

রাজশাহীতে বিভাগীয় শিশুশ্রম কল্যাণ পরিষদের ২১তম সভা অনুষ্ঠিত

১৭

রাষ্ট্রপতির সাথে রুয়েট উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

১৮

বন্যার্তদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করলেন রাসিক প্রশাসক রিটন

১৯

গোদাগাড়ীতে উপজেলা প্রশাসন ও রক্ষাগোলা সমন্বয় কমিটির মতবিনিময় সভা

২০

Design & Developed by: BD IT HOST