১৩ নভেম্বর ২০২৫
অনলাইন সংস্করণ

মিস ইউনিভার্স প্রতিযোগিতা, সবচেয়ে বেশি ভোটে এগিয়ে বাংলাদেশের মিথিলা

অনলাইন ডেস্ক : ৭৪তম ‘মিস ইউনিভার্স’ প্রতিযোগিতার মঞ্চে এক নতুন ইতিহাস গড়ার পথে এগিয়ে গেলেন বাংলাদেশের প্রতিনিধি তানজিয়া জামান মিথিলা। বিশ্বের ১২১টি দেশের প্রতিযোগীর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করা এই মডেল বর্তমানে ‘পিপলস চয়েস’ ভোটের হিসাবে তালিকার শীর্ষে অবস্থান করছেন।

সামাজিক মাধ্যমে ‘মিস ইউনিভার্স বাংলাদেশ’ এবং মিথিলার ব্যক্তিগত পেজ থেকে এই সাফল্যের খবর নিশ্চিত করা হয়েছে।

‘মিস ইউনিভার্স বাংলাদেশ’ তাদের অফিসিয়াল পেজে এই অর্জনের খবর জানিয়ে একটি বার্তা প্রকাশ করেছে। সেখানে বলা হয়েছে, ‘আমরা পেরেছি বাংলাদেশ। এখন বাংলাদেশ এক নম্বরে। ১৯ নভেম্বর পর্যন্ত বাংলাদেশের জন্য ভোটদান অব্যাহত রাখুন। অপ্রতিরোধ্য বাংলাদেশ।’

আরও পড়ুনঃ   মোদি দেখিয়ে দিয়েছে, ‘অপারেশন সিঁদুর’ নিয়ে উচ্ছ্বাস কঙ্গনার

এদিকে মিথিলার সদ্য প্রকাশিত এক ছবিতে তাকে সাদা ফ্লোরাল পোশাকে বাংলাদেশের পতাকা হাতে উচ্ছ্বাস প্রকাশ করতে দেখা গেছে। অপর একটি পোস্টে ভোটদানের আবেদন জানিয়ে বলা হয়েছে, ‘বাংলাদেশ এখন পিপলস চয়েসের টপ ১-এ আছে। এই অবস্থান ধরে রাখতে ১৯ নভেম্বর পর্যন্ত শক্তভাবে ভোট দিতে থাকুন!’

তবে ভোটের লড়াই এখনো শেষ হয়নি। এই ‘পিপলস চয়েস’ ভোট আগামী ১৯ নভেম্বর পর্যন্ত চলবে। এই সময়ের মধ্যে মিথিলা যদি ভোটের হিসাবে শীর্ষে থাকতে পারেন, তবে তিনি সরাসরি ‘মিস ইউনিভার্স’ অর্থাৎ বিশ্বসুন্দরীর শিরোপা জিতবেন।

আরও পড়ুনঃ   নজরুলের গান ‘শিকল পরা ছল’ তিশার কণ্ঠে ভাইরাল

প্রতিযোগিতা চলাকালীন অন্যান্য দেশের প্রতিযোগীদের সঙ্গে ভোটের এই সংখ্যা ওঠানামা করছে। তাই চূড়ান্ত ফলাফল এখনই নিশ্চিতভাবে বলা সম্ভব নয়। মিথিলার ভক্ত-অনুরাগীরা তাকে এই অবস্থানে ধরে রাখার জন্য নিরলসভাবে ভোট দিচ্ছেন ও অন্যদের ভোট দিতে আহ্বান জানাচ্ছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সমৃদ্ধ, স্বনির্ভর ও কল্যাণমুখী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী

১

বোয়িংয়ের নতুন উড়োজাহাজ কিনছে বাংলাদেশ, উচ্ছ্বসিত ট্রাম্প

২

সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধিজনিত অস্তিত্বের সংকট মোকাবিলায় উচ্চপর্যায়ের বৈঠকে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী

৩

নগরীর বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন পরিচালনা কমিটির সদস্যবৃন্দের সাথে রাসিক প্রশাসকের সাক্ষাৎ

৪

চারঘাটে ২০০ বোতল ফেয়ারডিলসহ এক মাদক কারবারি গ্রেপ্তার

৫

ভবানীগঞ্জ পৌরসভার মাস্টার প্ল্যান প্রণয়নে পরামর্শ সভা অনুষ্ঠিত

৬

শিক্ষার মানোন্নয়নে ছাড় নয়, কঠোর অবস্থানে সরকার : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী

৭

অনুসন্ধান ও উদ্ধারকাজের আধুনিক রোবোটিক্স নিয়ে সেরা গবেষণার স্বীকৃতি পেল রুয়েট

৮

মাদকের বিরুদ্ধে কঠোর থেকে কঠোরতর হতে হবে : পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী

৯

স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে ব্রিটিশ হাইকমিশন ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের যৌথ প্রতিনিধিদলের সাক্ষাৎ

১০

অবৈধ যান, ঝরছে প্রাণ

১১

দালাল আখ্যা দিয়ে গ্রেপ্তারের প্রতিবাদে ফারিয়ার মানববন্ধন ও স্মারক লিপি প্রদান

১২

ঢাকার চারপাশের নদী দূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও কার্যকর পদক্ষেপ নিতে হবে : পানিসম্পদ মন্ত্রী

১৩

কুমিল্লায় কিশোর গ্যাং সন্দেহে এক রাতেই আটক ৬২৪

১৪

বেকারত্ব দূরীকরণে উদ্যোক্তাদের পাশে থেকে সহযোগিতা করা হবে : রাসিক প্রশাসক

১৫

প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে গেটস ফাউন্ডেশনের সিইও মার্ক সুজম্যানের বৈঠক

১৬

ভাঙ্গা টোলপ্লাজায় ১২০ বোতল ফেনসিডিল জব্দ, শিশুসহ আটক ৩

১৭

মানিকছড়িতে ভুয়া চিকিৎসক ও অনুমোদনহীন চক্ষু ক্যাম্প পরিচালনা: ৫ জনকে জরিমানা

১৮

রামেকে রোগী ধরার অভিযোগে দালাল চক্রের ৭ সদস্যের কারাদণ্ড

১৯

লক্ষ্মীপুরে ২২ ভরি স্বর্ণ নিয়ে উধাও, স্ত্রীসহ ব্যবসায়ী গ্রেপ্তার

২০

Design & Developed by: BD IT HOST