৮ নভেম্বর ২০২৫
অনলাইন সংস্করণ

দুই দিনের সরকারি সফরে পাবনায় রাষ্ট্রপতি

পাবনা প্রতিনিধি : গণঅভ্যুত্থানের পর দুই দিনের রাষ্ট্রীয় সরকারি সফরে নিজ জেলা পাবনায় পৌঁছেছেনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। শনিবার (৮ নভেম্বর) সকাল ৯টায় তেজগাঁও হেলিপ্যাড থেকে হেলিকপ্টারে রওনা দিয়ে ৯টা ৪০ মিনিটে শহিদ অ্যাডভোকেট আমিন উদ্দিন স্টেডিয়ামে পৌঁছান তিনি।

পরে জেলা সার্কিট হাউজে গার্ড অব অনার প্রদান করেন জেলা প্রশাসক ও পুলিশ সুপার।

এ ছাড়া আরিফপুর কবরস্থানে পিতা-মাতার কবর জিয়ারত করার কথা রয়েছে রাষ্ট্রপতির। পরে তিনি নিজ বাস ভবনে কিছুসময় অবস্থান শেষে সার্কিট হাউজে নিকটাত্মীয়দের সঙ্গে সাক্ষাৎ ও সময় কাটাবেন।

আরও পড়ুনঃ   আমাদের সবার দায়িত্ব শিক্ষার সঙ্গে ক্রীড়ার চর্চাকে যুক্ত করা : বাফুফে সভাপতি

জানা গেছে, সার্কিট হাউজে রাত্রি যাপন করবেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। পরদিন সার্কিট হাউজে গার্ড অব অনার গ্রহণ শেষে তিনি হেলিকপ্টারযোগে ঢাকার উদ্দেশে রওনা দেবেন।

শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার পতনের পর প্রথমবারের মতো পাবনায় এসেছেন মো. সাহাবুদ্দিন। দেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেওয়ার পর এ পর্যন্ত চারবার জন্মস্থান পাবনা সফর করেন তিনি।

আরও পড়ুনঃ   ঈদ ঘনিয়ে আসার সাথে সাথে বাঘায় জমে উঠেছে ঈদ বাজার

উল্লেখ্য, ২০২৩ সালের ২৪ এপ্রিল ২২তম রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণের পর ওই বছরের ১৫ মে পাবনাতে প্রথমবার সফর করেন। এরপর ২০২৩ সালের ২৭ সেপ্টেম্বর দ্বিতীয়বার, ২০২৪ সালের ১৬ জানুয়ারি তৃতীয় এবং ৯ জুন চতুর্থবারের মতো পাবনা সফর করেন তিনি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাসভাড়া বাড়ছে কিলোমিটারে ১৭ পয়সা, আজই হচ্ছে প্রজ্ঞাপন

জনগুরুত্বপূর্ণ প্রকল্প অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত বাস্তবায়নের নির্দেশ স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর

মান্দায় বাসের চাপায় চার্জারভ্যান চালক নিহত

৭৩ কেজি কষ্টিপাথরের মূর্তি উদ্ধার, আটক ৪

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক পৌঁছেছেন প্রধানমন্ত্রী

সর্বস্তরের মানুষের শ্রদ্ধা ও শোক ,প্রবীণ সাংবাদিক সাইদুর রহমানের দাফন সম্পন্ন

কৌশানি এবার ‘চন্দ্রমুখী’

হুঁশিয়ারি আইআরজিসির, ইরানের নতুন অস্ত্র দেখে বিশ্ব অবাক হবে

জ্বালানির দাম দক্ষিণ এশিয়ার কোন দেশে কত?

ধর্ষণের ১৫ মিনিটের মধ্যেই হত্যা করা হয় শিশু কলিকে

১০

বাঘায় জুথি হত্যা মামলার আসামি স্বামী জহুরুলকে গ্রেফতার করেছে পুলিশ

১১

নগরীতে পরিত্যক্ত অবস্থায় পিস্তলের ৪ রাউন্ড গুলি উদ্ধার

১২

রাজশাহীতে ৪২৭ বোতল ফেনসিডিল উদ্ধার, গ্রেপ্তার ২

১৩

রেলওয়ের প্রতিপক্ষ হতে পারে না বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা : জিএম

১৪

পিপিএম-সেবা পদক পেলেন আরএমপি কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির

১৫

রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমানের জানাজা অনুষ্ঠিত

১৬

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারের অঙ্গীকার

১৭

স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে : স্বাস্থ্যমন্ত্রী

১৮

রাজশাহী প্রেসক্লাবের সভাপতির মৃত্যুতে জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী জেলার শোক প্রকাশ

১৯

জলবায়ু পরিবর্তনজনিত স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত উদ্যোগের আহ্বান

২০

Design & Developed by: BD IT HOST