২৯ অক্টোবর ২০২৫
অনলাইন সংস্করণ

আফগান নেতাদের আবার ‘গুহায় ঢোকানোর’ হুমকি পাকিস্তানের

অনলাইন ডেস্ক : নিজেদের মধ্যে সহিংসতা ও সংঘর্ষ স্থায়ীভাবে বন্ধে আলোচনায় বসেছিল আফগানিস্তান ও পাকিস্তান। এ নিয়ে তুরস্কের ইস্তাম্বুলে গত তিনদিন বৈঠক করেছে তারা। তবে আলোচনাটি ব্যর্থ হয়েছে।

পাকিস্তান অভিযোগ করেছে, সন্ত্রাসী সংগঠন তেহরিক-ই-তালেবান পাকিস্তানের (টিটিপি) কার্যক্রম ঠেকাতে আফগানিস্তান তাদের সহায়তা করতে অস্বীকৃতি জানিয়েছে। এমন পরিস্থিতিতে আফগানিস্তানকে হুমকি দিয়েছে পাকিস্তান। দেশটির প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ বলেছেন, যদি আরেকবার আফগানিস্তানের ভূখণ্ড এসে সন্ত্রাসীরা আত্মঘাতী বা যে কোনো হামলা চালায় তাহলে তালেবান সরকারকে নিশ্চিহ্ন করে দেওয়া হবে। এছাড়া তালেবান নেতাদের আবার গুহায় ঢোকানো হবে বলেও মন্তব্য করেন আসিফ।

মূলত তিনি তালেবান ও যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন দখলদার বাহিনীর ২০ বছরের যুদ্ধের কথা বলেছেন। এই যুদ্ধের সময় তালেবানের উচ্চপদস্থ নেতারা লুকিয়ে থেকে যুদ্ধ পরিচালনা করতেন।

বুধবার মাইক্রো ব্লগিং সাইট এক্সে পাক মন্ত্রী লিখেছেন, “অনেক বন্ধু দেশের অনুরোধে পাকিস্তান তালেবান সরকারের সঙ্গে আলোচনা শুরু করেছিল, যেন শান্তি আসার একটা সুযোগ তৈরি হয়। কিন্তু তালেবান সরকারের কিছু মন্তব্য পরিষ্কারভাবে বুঝিয়ে দেয় যে, তাদের উদ্দেশ্য খারাপ এবং তাদের নিজেদের মধ্যেই ঝামেলা আছে।”

আরও পড়ুনঃ   অস্ট্রেলিয়ায় মাঙ্কিপক্স রোগীর সংখ্যায় উল্লম্ফণ

“তালেবান শাসকরা যেন জেনে রাখে, তাদের পুরোপুরি ধ্বংস করে আবার গুহায় ঢুকিয়ে দিতে পাকিস্তানের খুব সামান্য সামরিক শক্তিই যথেষ্ট। তারা যদি যুদ্ধ করতে চায়, তবে সেই দৃশ্য আবার দেখা যাবে, যখন তারা লেজ গুটিয়ে তোরা বোরা থেকে পালিয়েছিল।”

তালেবান সরকার যুদ্ধের মাধ্যমে নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখার চেষ্টা করে খাজা আসিফ আরও বলেছেন, “এটা খুবই দুঃখের বিষয় যে তালেবান সরকার ক্ষমতা ধরে রাখতে এবং যে যুদ্ধের মাধ্যমে তারা টাকা রোজগার করে সেটি অব্যাহত রাখতে আফগানিস্তানকে আবার একটা ঝামেলার দিকে ঠেলে দিচ্ছে। নিজেদের দুর্বলতা এবং যুদ্ধের ফাঁকা আওয়াজ সম্পর্কে তারা ভালো করেই জানে, তবুও তারা নিজেদের ভেঙে পড়া ভাবমূর্তি ধরে রাখতে যুদ্ধের দামামা বাজাচ্ছে। আফগান তালেবান সরকার যদি আফগানিস্তান ও এর সাধারণ মানুষকে আবার শেষ করে দিতে চায়, তবে তাই হোক।”

আফগানিস্তানকে বলা হয় সাম্রাজ্যবাদের কবরস্থান। সাবেক সোভিয়েত ইউনিয়ন, যুক্তরাষ্ট্র আফগানিস্তানকে নিজেদের নিয়ন্ত্রণে আনতে চেয়েও পারেনি।

পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী মন্তব্য করেছেন, আফগানিস্তান সাম্রাজ্যবাদীদের কবরস্থান হয়নি, হয়েছে সাধারণ মানুষের কবরস্থান। যেসব মানুষ যুদ্ধে মারা গেছে তাদের বেশিরভাগই আফগানি।

আরও পড়ুনঃ   যুক্তরাষ্ট্রে বিমান-হেলিকপ্টার মুখোমুখি সংঘর্ষ: নিহত ১৮

খাজা আসিফ বলেন, “সাম্রাজ্যের কবরস্থান কথাটার প্রসঙ্গে বলি, পাকিস্তান নিজেকে কোনো সাম্রাজ্য মনে করে না। তবে আফগানিস্তান অবশ্যই একটা কবরস্থান—তবে সেটা আফগানদের নিজেদের মানুষের জন্য। এটা কখনোই সাম্রাজ্যবাদীদের কবরস্থান ছিল না, বরং এটি ছিল বিভিন্ন সাম্রাজ্যবাদীদের খেলার জায়গা (প্লে গ্রাউন্ড)।”

তিনি আরও বলেন, “তালেবান সরকারের যারা যুদ্ধ চায় এবং এই এলাকায় অশান্তি জিইয়ে রাখতে চায়, তাদের বোঝা উচিত যে তারা হয়তো আমাদের সাহস ও প্রতিজ্ঞাকে ভুল বুঝেছে। তালেবান সরকার যদি আমাদের সঙ্গে লড়তে চায়, তবে ইনশাআল্লাহ বিশ্ব দেখবে যে তাদের হুমকিগুলো কেবলই ফাঁকা বুলি!”

তালেবান সরকারকে নিশ্চিহ্ন করে দেওয়ার হুমকি দিয়ে আসিফ বলেন, “আমরা আপনাদের প্রতারণা ও উপহাস অনেক সহ্য করেছি, আর নয়। পাকিস্তানের ভেতরে যেকোনো সন্ত্রাসী হামলা বা আত্মঘাতী বোমা হামলার ফল আপনাদের খারাপভাবে ভোগ করতে হবে। আপনারা নিশ্চিন্ত থাকুন, যদি আপনারা চান, তবে আমাদের শক্তি পরীক্ষা করে দেখতে পারেন, কিন্তু সেটা আপনাদের নিজেদের বিপদ ও ধ্বংস ডেকে আনবে।”

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সমৃদ্ধ, স্বনির্ভর ও কল্যাণমুখী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী

১

বোয়িংয়ের নতুন উড়োজাহাজ কিনছে বাংলাদেশ, উচ্ছ্বসিত ট্রাম্প

২

সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধিজনিত অস্তিত্বের সংকট মোকাবিলায় উচ্চপর্যায়ের বৈঠকে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী

৩

নগরীর বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন পরিচালনা কমিটির সদস্যবৃন্দের সাথে রাসিক প্রশাসকের সাক্ষাৎ

৪

চারঘাটে ২০০ বোতল ফেয়ারডিলসহ এক মাদক কারবারি গ্রেপ্তার

৫

ভবানীগঞ্জ পৌরসভার মাস্টার প্ল্যান প্রণয়নে পরামর্শ সভা অনুষ্ঠিত

৬

শিক্ষার মানোন্নয়নে ছাড় নয়, কঠোর অবস্থানে সরকার : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী

৭

অনুসন্ধান ও উদ্ধারকাজের আধুনিক রোবোটিক্স নিয়ে সেরা গবেষণার স্বীকৃতি পেল রুয়েট

৮

মাদকের বিরুদ্ধে কঠোর থেকে কঠোরতর হতে হবে : পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী

৯

স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে ব্রিটিশ হাইকমিশন ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের যৌথ প্রতিনিধিদলের সাক্ষাৎ

১০

অবৈধ যান, ঝরছে প্রাণ

১১

দালাল আখ্যা দিয়ে গ্রেপ্তারের প্রতিবাদে ফারিয়ার মানববন্ধন ও স্মারক লিপি প্রদান

১২

ঢাকার চারপাশের নদী দূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও কার্যকর পদক্ষেপ নিতে হবে : পানিসম্পদ মন্ত্রী

১৩

কুমিল্লায় কিশোর গ্যাং সন্দেহে এক রাতেই আটক ৬২৪

১৪

বেকারত্ব দূরীকরণে উদ্যোক্তাদের পাশে থেকে সহযোগিতা করা হবে : রাসিক প্রশাসক

১৫

প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে গেটস ফাউন্ডেশনের সিইও মার্ক সুজম্যানের বৈঠক

১৬

ভাঙ্গা টোলপ্লাজায় ১২০ বোতল ফেনসিডিল জব্দ, শিশুসহ আটক ৩

১৭

মানিকছড়িতে ভুয়া চিকিৎসক ও অনুমোদনহীন চক্ষু ক্যাম্প পরিচালনা: ৫ জনকে জরিমানা

১৮

রামেকে রোগী ধরার অভিযোগে দালাল চক্রের ৭ সদস্যের কারাদণ্ড

১৯

লক্ষ্মীপুরে ২২ ভরি স্বর্ণ নিয়ে উধাও, স্ত্রীসহ ব্যবসায়ী গ্রেপ্তার

২০

Design & Developed by: BD IT HOST