৩০ জানুয়ারী ২০২৫
অনলাইন সংস্করণ

যুক্তরাষ্ট্রে বিমান-হেলিকপ্টার মুখোমুখি সংঘর্ষ: নিহত ১৮

অনলাইন ডেস্ক : বুধবার রাতে ওয়াশিংটনের কাছে রোনাল্ড রিগ্যান আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের সময় যাত্রীবাহী একটি অভ্যন্তরীণ বিমানের সঙ্গে সামরিক বাহিনীর একটি ব্ল্যাক হক হেলিকপ্টারের মুখোমুখি সংঘর্ষে যাত্রীবাহী বিমান ও হেলিকপ্টার পেটোম্যাক নদীতে বিধ্বস্ত হয়।

ঘটনাস্থল থেকে পুলিশের সিনিয়র এক কর্মকর্তা বার্তা সংস্থা এএফপি’কে জানিয়েছেন, বিমানটিতে ৬৪ জন যাত্রী এবং সামরিক হেলিকপ্টারে ৩ জন সেনা সদস্য ছিলেন। দুর্ঘটনায় বিমানের ১৮ জন যাত্রী নিহত হয়েছেন। এখনো পর্যন্ত অবশিষ্ট কাউকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়নি। দুর্ঘটনার সাথে সাথেই বিমানের সব ফ্লাইট বাতিল করা হয়েছে।

ওয়াশিংটন থেকে এএফপি আজ এই খবর জানিয়েছে।

ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন এক বিবৃতিতে জানিয়েছে, ‘স্থানীয় সময় রাত ৯টা ৩০ মিনিটের দিকে ওয়াশিংটনের রিগ্যান ইন্টারন্যানাল এয়ারপোর্টের রানওয়ে ৩৩-এ অবতরণের সময় একটি পিএসএ এয়ারলাইন্স বোম্বাডিয়ার সিআরজে ৭০০ অভ্যন্তরীণ বিমান সিকরস্কি এইচ-৬০ সামরিক হেলিকপ্টারের সঙ্গে মধ্য আকাশে মুখোমুখি সংঘর্ষ হয়।’

আরও পড়ুনঃ   বাবার স্মৃতি বিজড়িত শার্শার উলসী খাল পুনঃখনন করলেন প্রধানমন্ত্রী

এফএএ জানিয়েছে, আমেরিকান এয়ারলান্সের বিমানটি ক্যানসাসের উইচিটা যাত্রা থেকে করেছিল। বিমানটিতে ৬০ জন যাত্রী এবং ৪ জন ক্রু সদস্য ছিলেন।

এদিকে একাধিক সূত্র এবং সেনাবাহিনীর এক কর্মকর্তা ‘সিবিএস নিউজ’কে বলেছেন, একটি আর্মি ব্ল্যাক হক হেলিকপ্টারের সঙ্গে যাত্রীবাহী বিমানটির সংঘর্ষ হয়েছিল। সেনাবহিনী পরে নিশ্চিত করেছে, হেলিকপ্টারটি ভার্জিনিয়ার ফোর্ট বেলভোয়ার থেকে যাত্রা করেছিল।

জয়েন্ট টাস্ক ফোর্স-ন্যাশনাল ক্যাপিটল অঞ্চলের মুখপাত্র হেদার চেয়ারেজ সিবিএস নিউজকে বলেছেন, হেলিকপ্টারটি প্রশিক্ষণে ছিল।

তিনি বলেছেন, হেলিকপ্টারটি বি কোম্পানির ১২ তম এভিয়েশন ব্যাটালিয়নের।

এদিকে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিভাগের এক কর্মকর্তা বলেছেন, ব্ল্যাক হক হেলিকপ্টারটিতে মাত্র তিনজন সেনাসদস্য ছিলেন , তাতে কোনো পদস্থ কর্মকর্তা ছিলেন না।

এয়ার ট্রাফিক কন্ট্রোল রুম থেকে প্রাপ্ত স্ক্যানার অডিওতে একজন বলেছেন, ‘দুর্ঘটনাটি ঘটেছে নদীতে। যার কারণে রাতের অন্ধকারে উদ্ধার অভিযান মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। হেলিকপ্টার এবং বিমান দু’টিই নদীতে বিধ্বস্ত হয়েছে।’

আরও পড়ুনঃ   গাজার ক্ষমতা কার হাতে থাকবে, এখনও নিশ্চিত নয় : ভ্যান্স

পোটোম্যাক নদীতে অনুসন্ধান ও উদ্ধার অভিযান পরিচালনার জন্য জরুরি সার্ভিসের ইউনিট গুলোকে বিমানবন্দরের টারমাকে অপেক্ষা করতে দেখা গেছে। দমকল বাহিনীর ১২টি ইউনিট উদ্ধার অভিযানে নেমেছে। তবে রাতের অন্ধকারে উদ্ধর অভিযান ব্যাহত হচ্ছে।

এদিকে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট ‘ফক্স নিউজ’কে জানিয়েছেন, ‘প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে দুর্ঘটনা সম্পর্কে অবহিত করা হয়েছে।’

প্রেসিডেন্ট ট্রাম্প এক বিবৃতিতে বলেছেন, ‘রিগ্যান আন্তর্জাতিক বিমানবন্দরে ঘটে যাওয়া দুর্ঘটনা সম্পর্কে তিনি সম্পূর্ণভাবে অবগত আছেন। তিনি সার্বক্ষণিক পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন বলে জানিয়েছেন।

প্রেসিডেন্ট ট্রাম্প ১৮ জনের প্রাণহানিতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।

বিমানবন্দর কর্তৃপক্ষ এক্সে এক বার্তায় বলেছে, বিমানবন্দরে সব ধরনের বিমান চলাচল বন্ধ রয়েছে।-বাসস

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সরকারি শূন্য পদে নিয়োগ প্রক্রিয়া দ্রুত শুরু করবে সরকার : প্রধানমন্ত্রী

ক্ষুদ্র জাতিগোষ্ঠীর কল্যাণে পৃথক অধিদপ্তর গঠনের আশাবাদ স্থানীয় সরকার মন্ত্রীর

রাজশাহীতে মাহিন্দ্রা-ট্রাকের সংঘর্ষে নিহত ২

শান্তিরক্ষায় ভবিষ্যতে মিশনগুলো হতে হবে আরও দূরদর্শী ও প্রযুক্তিনির্ভর : প্রধানমন্ত্রী

বাণিজ্যমন্ত্রীর সাথে জার্মানির এশিয়া ও প্যাসিফিক বিষয়ক মহাপরিচালকের বৈঠক

গ্রামের মানুষের কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার প্রথম কৃতিত্ব শহিদ জিয়ার : স্বাস্থ্যমন্ত্রী

রাজশাহীতে হামলার ঘটনায় জড়িতদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে মানববন্ধন

মুদি দোকানির একাধিক ধর্ষণে পঞ্চম শ্রেণির ছাত্রী অন্তঃসত্ত্বা

প্রেমিকাকে ভিডিও কলে রেখে ফাঁস নিলেন রাবি শিক্ষার্থী

বিশ্বকাপে খেলা বন্ধ করার হুমকি দিয়ে রাখল ইরান

১০

নগরীর আবাসিক হোটেল-মোটেলের মালিক-প্রতিনিধিদের সঙ্গে আরএমপির মতবিনিময়

১১

বাঘায় ব্র্যাকের উদ্যোগে প্রান্তিক কৃষকের মাঝে ধান বীজ বিতরণ

১২

গর্ভবতী মায়েদের ভাতা কর্মসূচির বিশেষ ক্যাম্পেইন পরিদর্শনে রাসিক প্রশাসক

১৩

ডেঙ্গু প্রতিরোধে রাসিকের বিশেষ কার্যক্রম শুরু

১৪

লালপুরে রাতের আঁধারে ৯শ পেঁপে গাছ কেটে দিয়েছে দুর্বৃত্তরা

১৫

বাঘায় ইসলামী ব্যাংকের সামনে সচেতন গ্রাহক ফোরামের মানববন্ধন অনুষ্ঠিত

১৬

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৭

১৭

নগরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলার ১ আসামি গ্রেপ্তার

১৮

রাজশাহীতে তথ্য অধিকার আইন বাস্তবায়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

১৯

নগরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলার আসমি গ্রেপ্তার

২০

Design & Developed by: BD IT HOST