৩০ এপ্রিল ২০২৪
অনলাইন সংস্করণ

সিন্ডিকেট করে কৃষিপণ্যের মূল্য বাড়ালে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে : বিভাগীয় কমিশনার

স্টাফ রিপোর্টার : রাজশাহী বিভাগীয় কমিশনার ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর বলেছেন, সিন্ডিকেটের মাধ্যমে আলুসহ বিভিন্ন কৃষিপণ্যের মূল্য বৃদ্ধির চেষ্টা চলছে। সিন্ডিকেট করেকৃষিপণ্যের মূল্য বাড়ালে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

আজ মঙ্গলবার (৩০ এপ্রিল) দুপুরে বিভাগীয় কমিশনার কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত রাজশাহী বিভাগীয় উন্নয়ন সমন্বয় সভায় সভাপতির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

বিভাগীয় কমিশনার বলেন, বৈশি^ক যুদ্ধাবস্থায় খাদ্য উৎপাদন সবচেয়ে গুরুত্বপূর্ণ। খাদ্য উৎপাদন নির্বিঘ্ন করতে সেচের জন্য বিদ্যুৎ সরবরাহকে অগ্রাধিকার দিতে হবে। আসন্ন ঝড়-বৃষ্টির কথা স্মরণ করিয়ে দিয়ে বোরোর কাটা ধান যেন নষ্ট না হয়, সেবিষয়ে কৃষি বিভাগকে সতর্ক থাকার পরামর্শ প্রদান করেন তিনি। একইসাথে তীব্র দাবদহেপানের বরজেআগুন লাগার বিষয়েও সতর্কতা অবলম্বনের উপর তিনি গুরুত্বারোপ করেন

আরও পড়ুনঃ   তানোরে জাতীয় সমাজ সেবা দিবস পালিত

অবৈধ স্থাপনার বিষয়ে জিরো টলারেন্স থাকবে উল্লেখ করে বিভাগীয় কমিশনার বলেন,অবৈধ স্থাপনায় বিদ্যুৎ ও পানির মত পরিসেবাপ্রদান করা যাবে না এবং অবৈধ স্থাপনাগুলো পর্যায়ক্রমে উচ্ছেদ করা হবে।

তিনি ইভটিজিং, মাদক গ্রহন ও কিশোর গ্যাং প্রতিরোধে শিক্ষা প্রতিষ্ঠানে সচেতনামূলক কার্যক্রম পরিচালনার উপর গুরুত্বারোপ করেন এবংশিক্ষা প্রতিষ্ঠান প্রধানগণ যেন মাঝে মাঝে ছাত্র-ছাত্রীদেরকে তল্লাশি করেন সে জন্য শিক্ষা দপ্তরেকে ব্যবস্থা গ্রহণে নির্দেশনা প্রদান করেন।

আরও পড়ুনঃ   রাজশাহীতে স্কুলের পিকনিক বাসে ট্রাকের ধাক্কা, অল্পের জন্য রক্ষা

এছাড়াও সভায় বিদ্যুৎ বিভাগের মিটার চুরির বিষয়ে সতর্কতা অবলম্বনএবং নজরদারি বাড়ানো, ফিটনেসবিহীন গাড়ির বিরুদ্ধে অভিযান পরিচালনা, আসন্ন ঈদ-উল-আযহা উপলক্ষে কুরবানীকৃত পশুর চামড়া অক্ষত রাখার বিষয়ে ব্যবস্থাগ্রহণে জেলা প্রশাসকসহ সংশ্লিষ্টদের নির্দেশনা প্রদান করেন বিভাগীয় কমিশনার।

রাজশাহী বিভাগের বিভিন্ন জেলার জেলা প্রশাসকগণসহ বিভাগীয় দপ্তরসমূহের দপ্তর প্রধানগণ সমন্বয় সভায় অংশগ্রহণ করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভাঙ্গায় ডাকাতির প্রস্তুতিকালে গ্রেপ্তার ৮, ডাকাতির সরঞ্জাম উদ্ধার

১

রাজপথেই ষড়যন্ত্রকারীদের মোকাবিলা করা হবে: এ্যানি

২

রাজশাহী জেলা পুলিশের অভিযানে ৪০০ পিছ ইয়াবা উদ্ধারসহ গ্রেফতার ২

৩

নগরীতে স্বর্ণের বারসহ ২ চোরাচালানকারী গ্রেফতার

৪

নগরীতে মাদকবিরোধী বিশেষ টিমের পৃথক অভিযানে নারীসহ ২ মাদক ব্যবসায়ী ও ২ মাদকসেবীকে গ্রেফতার

৫

চারঘাটে ৩৬০ বোতল ভারতীয় মনোড্রিলসহ আটক ১

৬

গ্যাস সরবরাহ স্বাভাবিক হচ্ছে : পেট্রোবাংলা

৭

সিরাজগঞ্জে দাঁড়িয়ে থাকা ট্রাকে অটোরিকশার ধাক্কা, নিহত ২

৮

নিয়ামতপুরে বেড়াতে এসে সাপের কামড়ে শিশুর মৃত্যু

৯

সমৃদ্ধ, স্বনির্ভর ও কল্যাণমুখী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী

১০

বোয়িংয়ের নতুন উড়োজাহাজ কিনছে বাংলাদেশ, উচ্ছ্বসিত ট্রাম্প

১১

সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধিজনিত অস্তিত্বের সংকট মোকাবিলায় উচ্চপর্যায়ের বৈঠকে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী

১২

নগরীর বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন পরিচালনা কমিটির সদস্যবৃন্দের সাথে রাসিক প্রশাসকের সাক্ষাৎ

১৩

চারঘাটে ২০০ বোতল ফেয়ারডিলসহ এক মাদক কারবারি গ্রেপ্তার

১৪

ভবানীগঞ্জ পৌরসভার মাস্টার প্ল্যান প্রণয়নে পরামর্শ সভা অনুষ্ঠিত

১৫

শিক্ষার মানোন্নয়নে ছাড় নয়, কঠোর অবস্থানে সরকার : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী

১৬

অনুসন্ধান ও উদ্ধারকাজের আধুনিক রোবোটিক্স নিয়ে সেরা গবেষণার স্বীকৃতি পেল রুয়েট

১৭

মাদকের বিরুদ্ধে কঠোর থেকে কঠোরতর হতে হবে : পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী

১৮

স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে ব্রিটিশ হাইকমিশন ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের যৌথ প্রতিনিধিদলের সাক্ষাৎ

১৯

অবৈধ যান, ঝরছে প্রাণ

২০

Design & Developed by: BD IT HOST