১০ অক্টোবর ২০২৫
অনলাইন সংস্করণ

নিখোঁজের ৪ দিনপর ভ্যান চালকের অর্ধগলিত মরদেহ উদ্ধার

মনির হোসেন, বেনাপোল প্রতিনিধি : যশোরের শার্শা উপজেলায় নিখোঁজের ৪ দিনপর মাসুম বিল্লাহ (১৯) নামে এক ভ্যানচালক যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার ১০ অক্টোবর বিকালে শার্শার পার্শ্ববর্তী যশোরের ঝিকরগাছার উপজেলা নাভারণ ইউনিয়নের বায়সা চাঁদপুর এলাকার প্রবাসী রবিউল ইসলামের নবনির্মিত ভবন থেকে তার মরদেহটি উদ্ধার করেন ঝিকরগাছা থানা পুলিশ।

নিহত ভ্যানচালক যুবক মাসুম বিল্লাহ শার্শা উপজেলার উলাশী ইউনিয়নের উলাশী গ্রামের আজিজ খাঁনের ছেলে। সে পেশায় একজন ভ্যানচালক ছিলেন।

আরও পড়ুনঃ   সরকারি কনডমের সরবরাহ বন্ধ, মার্কেটে দাম বেড়েছে দ্বিগুণ

পুলিশ জানায়, নবনির্মিত একটি ভবন থেকে তীব্র দুর্গন্ধ ছড়িয়ে পড়লে স্থানীয়রা ভেতরে ঢুকে অর্ধগলিত মরদেহটি দেখতে পান। পরে খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে ঝিকরগাছা থানায় নিয়ে যায়। এরপর নিহতের পিতা আজিজ খাঁনকে খবর দিলে তিনি এসে মরদেহটি তার ছেলে মাসুম বিল্লার বলে সনাক্ত করেন।

এর আগে গত (৬ অক্টোবর) সকালে ভ্যান নিয়ে বাড়ি থেকে বের হন মাসুম বিল্লাহ। তারপর থেকে সে আর বাড়ি ফিরে আসেননি। পরে পরিবার বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি পর মাসুম বিল্লাহকে না পেয়ে গত (৭ অক্টোবর) শার্শা থানায় একটি সাধারণ ডাইরি করেন মাসুম বিল্লাহর পিতা আজিজ খাঁন।

আরও পড়ুনঃ   বড় ভাইকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা : ছোট ভাইকে পুলিশে সোপর্দ

ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) নুর মোহাম্মদ গাজী প্রতিবেদককে জানান, মরদেহে উদ্ধার করে পোস্টমর্টেমের জন্য যশোর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এবিষয়ে শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল আলীম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ভিকটিমের কাছে থাকা ভ্যানটি ছিনিয়ে নিয়ে তাকে হত্যা করা হয়েছে। হত্যার রহস্য উদঘাটনে পুলিশের বিভিন্ন ইউনিট কাজ করছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিক্ষার্থীদের বেশি করে গাছের চারা রোপনের পরামর্শ রাজশাহী রেঞ্জ ডিআইজির

ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে : এলজিআরডি মন্ত্রী

প্রাথমিক শিক্ষায় রিপোর্টনির্ভর নয়, ফলাফলভিত্তিক মনিটরিং ব্যবস্থা গড়ে তোলা হবে : গণশিক্ষা প্রতিমন্ত্রী

ভূবনমোহন পার্কের অবৈধ স্থাপনা দখলমুক্ত করলো রাসিক

আলোচিত শিশু আছিয়া হত্যা : হাইকোর্টের রায় পিছিয়ে সোমবার

চলতি অর্থবছরেই দেশের সব স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

রাজশাহী এডিটরস ফোরামের সভাপতি লিয়াকত আলীর এনজিওগ্রাম সম্পন্ন

চাঁপাইনবাবগঞ্জে পৃথক দুর্ঘটনায় ৩ জনের মৃত্যু

আন্তর্জাতিক উৎসবে বাংলাদেশের লোকশিল্পী সূচনা শেলী

সাদা শাড়িতেও মোহময়ী মিম

১০

ফের দিল্লিতে আন্দোলনে নামার ঘোষণা তেলাপোকা পার্টির

১১

ট্রাম্পের পাশে গম্ভীর মেলানিয়া, ভিডিও ঘিরে তোলপাড়

১২

রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে শি জিনপিংয়ের অভিনন্দন

১৩

রুয়েটের একাডেমিক কাউন্সিল সভা অনুষ্ঠিত

১৪

রাজশাহীতে পানি ও কেক উৎপাদনকারী প্রতিষ্ঠানকে জরিমানা

১৫

স্থানীয় সরকার মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ

১৬

নুসরাত হত্যা : হাইকোর্টে দুই আসামির মৃত্যুদণ্ড, ১০ জন খালাস

১৭

নগরীতে ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, মাদকদ্রব্য উদ্ধার

১৮

রাবিতে আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতা উদ্বোধন

১৯

দেশের প্রতিটি ইউনিয়নের ‘হেলথ হাব’ চালুর করা হবে : স্বাস্থ্যমন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST