৬ অক্টোবর ২০২৫
অনলাইন সংস্করণ

স্বচ্ছভাবে আয়নার মত পরিস্কার নির্বাচন করতে চাই : সিইসি

অনলাইন ডেস্ক : প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ. এম. এম. নাসির উদ্দিন বলেছেন, আমরা স্বচ্ছভাবে আয়নার মত পরিস্কার নির্বাচন করতে চাই। এ জন্য গণমাধ্যমের সহযোগিতা প্রয়োজন।

আজ (সোমবার) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন সচিবালয়ের সম্মেলনকক্ষে ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভার সূচনা বক্তব্যে তিনি এ কথা বলেন।

সিইসি বলেন, আমরা একটি স্বচ্ছ প্রক্রিয়ায় অগ্রসর হতে চাই। আগামী নির্বাচনকে যতটা সম্ভব স্বচ্ছ করতে চাই। আমরা চাই সারা বিশ্ববাসী তা দেখুক। সেজন্য একদম স্বচ্ছভাবে আয়নার মত পরিস্কার করে নির্বাচনটা করতে চাই। সেক্ষেত্রে গণমাধ্যমের সহযোগিতা প্রয়োজন।

তিনি গণমাধ্যমকর্মীদের উদ্দেশে বলেন, আমরা একটি সুষ্ঠু নির্বাচন করতে চাই। এজন্য আপনাদের পরামর্শ চাই। একটা সুন্দর, সুষ্ঠু নির্বাচন করতে মিডিয়াকে পার্টনার হিসেবে পেতে চাই। কারণ আপনারা মিস ইনফর্মেশন ও ডিসইনফর্মেশনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন।

সিইসি এ. এম. এম. নাসির উদ্দিনের সভাপতিত্বে সংলাপে চার নির্বাচন কমিশনার ও ইসি সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন।

আরও পড়ুনঃ   দুই ম্যাচ হাতে রেখেই সিরিজ জিতল বাংলাদেশ

আজ সকাল সাড়ে ১০টায় এ সংলাপ শুরু হয়। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে গণমাধ্যম ব্যক্তিত্বদের সঙ্গে বৈঠকে বসেছে কমিশন। বিভিন্ন ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা এতে অংশগ্রহণ করেছেন।

সকাল সাড়ে ১০টা থেকে সাড়ে ১২টায় ইলেকট্রনিক মিডিয়া এবং দুপুর আড়াইটা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত প্রিন্ট মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করবে নির্বাচন কমিশন।

আগামীকাল (মঙ্গলবার) নির্বাচন বিশেষজ্ঞ ও নারী নেত্রীদের সঙ্গে সংলাপে বসবে নির্বাচন কমিশন (ইসি)।

মঙ্গলবার সকাল সাড়ে ১০টা থেকে সাড়ে ১২টায় নির্বাচন বিশেষজ্ঞ এবং দুপুর আড়াইটা থেকে বিকেল সাড়ে ৪টায় নারী নেত্রীদের সঙ্গে মতবিনিময় করা হবে।

ইসি সচিবালয়ের পরিচালক (জনসংযোগ) ও তথ্য প্রদানকারী কর্মকর্তা মো. রুহুল আমিন মল্লিক বাসস’কে জানান, সকালে ইসির সঙ্গে মতবিনিময়ে ইলেকট্রনিক মিডিয়ার ২৫ জন সাংবাদিক অংশগ্রহণ করেছেন।

দুপুরে প্রিন্ট মিডিয়া কর্মীদের সঙ্গে মতবিনিময়ে ১৫ জন সাংবাদিক অংশগ্রহণ করবেন বলে সম্মতি দিয়েছেন।

একটি অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে নির্বিঘ্নে ও নিরাপদে ভোটাধিকার প্রয়োগ নিশ্চিত করতে রাজনৈতিক দল, বিশিষ্ট শিক্ষাবিদ, বুদ্ধিজীবী, নাগরিক সমাজ, সাংবাদিক, নির্বাচন বিশেষজ্ঞ, পর্যবেক্ষক, নারীনেত্রী, জুলাই যোদ্ধাসহ সংশ্লিষ্ট সকলের মতামত ও পরামর্শ গ্রহণ করছে ইসি।

আরও পড়ুনঃ   কাল থেকে শুরু এসএসসি পরীক্ষা

গত ২৮ সেপ্টেম্বর জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে অংশীজনের সঙ্গে সংলাপ শুরু করে ইসি। প্রথম দিন সুশীল সমাজের প্রতিনিধি ও শিক্ষাবিদরা সংলাপে অংশ নিয়ে একটি সুষ্ঠু নির্বাচনের জন্য সবার নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানান।

গণমাধ্যমের সহযোগিতা নেওয়ার পরামর্শ দিয়ে তারা বলেন, সুষ্ঠু গণতন্ত্রের জন্য কার্যকর গণমাধ্যম অপরিহার্য।

পুরো নির্বাচন ব্যবস্থায় গণমাধ্যমকর্মী যাতে সুষ্ঠুভাবে কাজ করতে পারে, সংবাদ সংগ্রহ করতে পারে, কোনো ভ্রান্ত ধারণা তৈরি না হয় এবং শুরু থেকেই সবার কাছে সমস্ত তথ্য পৌঁছায় তা নিশ্চিত করার ওপর জোর দেন তারা।

সংলাপে বলা হয়, নির্বাচনের প্রস্তুতি থেকে শুরু করে ভোটগ্রহণ ও ফলাফল প্রকাশ পর্যন্ত সবক্ষেত্রেই গণমাধ্যমের সঠিক ভূমিকা জরুরি।-বাসস

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বোয়িংয়ের নতুন উড়োজাহাজ কিনছে বাংলাদেশ, উচ্ছ্বসিত ট্রাম্প

১

সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধিজনিত অস্তিত্বের সংকট মোকাবিলায় উচ্চপর্যায়ের বৈঠকে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী

২

নগরীর বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন পরিচালনা কমিটির সদস্যবৃন্দের সাথে রাসিক প্রশাসকের সাক্ষাৎ

৩

চারঘাটে ২০০ বোতল ফেয়ারডিলসহ এক মাদক কারবারি গ্রেপ্তার

৪

ভবানীগঞ্জ পৌরসভার মাস্টার প্ল্যান প্রণয়নে পরামর্শ সভা অনুষ্ঠিত

৫

শিক্ষার মানোন্নয়নে ছাড় নয়, কঠোর অবস্থানে সরকার : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী

৬

অনুসন্ধান ও উদ্ধারকাজের আধুনিক রোবোটিক্স নিয়ে সেরা গবেষণার স্বীকৃতি পেল রুয়েট

৭

মাদকের বিরুদ্ধে কঠোর থেকে কঠোরতর হতে হবে : পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী

৮

স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে ব্রিটিশ হাইকমিশন ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের যৌথ প্রতিনিধিদলের সাক্ষাৎ

৯

অবৈধ যান, ঝরছে প্রাণ

১০

দালাল আখ্যা দিয়ে গ্রেপ্তারের প্রতিবাদে ফারিয়ার মানববন্ধন ও স্মারক লিপি প্রদান

১১

ঢাকার চারপাশের নদী দূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও কার্যকর পদক্ষেপ নিতে হবে : পানিসম্পদ মন্ত্রী

১২

কুমিল্লায় কিশোর গ্যাং সন্দেহে এক রাতেই আটক ৬২৪

১৩

বেকারত্ব দূরীকরণে উদ্যোক্তাদের পাশে থেকে সহযোগিতা করা হবে : রাসিক প্রশাসক

১৪

প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে গেটস ফাউন্ডেশনের সিইও মার্ক সুজম্যানের বৈঠক

১৫

ভাঙ্গা টোলপ্লাজায় ১২০ বোতল ফেনসিডিল জব্দ, শিশুসহ আটক ৩

১৬

মানিকছড়িতে ভুয়া চিকিৎসক ও অনুমোদনহীন চক্ষু ক্যাম্প পরিচালনা: ৫ জনকে জরিমানা

১৭

রামেকে রোগী ধরার অভিযোগে দালাল চক্রের ৭ সদস্যের কারাদণ্ড

১৮

লক্ষ্মীপুরে ২২ ভরি স্বর্ণ নিয়ে উধাও, স্ত্রীসহ ব্যবসায়ী গ্রেপ্তার

১৯

পবার বড়গাছীতে পরিবেশ ও প্রাণবৈচিত্র্য রক্ষায় বীজ বপন ক্যাম্পেইন অনুষ্ঠিত

২০

Design & Developed by: BD IT HOST