৩ অক্টোবর ২০২৫
অনলাইন সংস্করণ

সিরিজ নিশ্চিতের লক্ষ্যে যেমন হবে বাংলাদেশের একাদশ

অনলাইন ডেস্ক : সহজ ম্যাচ কঠিন করে জিতে আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ শুরু করেছে বাংলাদেশ। বিরতি ছাড়াই আজ (শুক্রবার) আবারও মুখোমুখি হচ্ছে দুই দল। বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয় টি-টোয়েন্টি শুরু হবে। এদিন জিতলেই এক ম্যাচ হাতে রেখে সিরিজ নিশ্চিত হয়ে যাবে জাকের-মুস্তাফিজদের। অন্যদিকে সিরিজ বাঁচানোর লক্ষ্যে রশিদ খানের দলের জয়ের বিকল্প নেই।

গতকাল সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে আগে ব্যাট করা আফগানিস্তান রহমানউল্লাহ গুরবাজ ৪০ এবং মোহাম্মদ নবির ৩৮ রানে ভর করে ১৫২ রান সংগ্রহ করে। লক্ষ্য তাড়ায় ওপেনিং জুটিতে বাংলাদেশ ১০৯ রান পাওয়ায় জয়ের পথ সুগম হয়। কিন্তু ৯ রানের ব্যবধানে টপঅর্ডারের ৬ ব্যাটারকে হারিয়ে পথটা কঠিন হয়ে যায় টাইগারদের। শেষ পর্যন্ত সোহান-রিশাদের ক্যামিওতে ৮ বল এবং ৪ উইকেট হাতে রেখে জয় এসেছে।

আরও পড়ুনঃ   কম্বোডিয়াতেও এগিয়ে বাংলাদেশ

টি-টোয়েন্টি সিরিজে এগিয়ে যাওয়ার দিনে টাইগারদের হয়ে পারভেজ হোসেন ইমন ৫৪ এবং তানজিদ হাসান তামিম ৫১ রান করেন। ফলে অবাক করা কিছু না ঘটলে এই দুজনকেই দ্বিতীয় ম্যাচেও দেখা যাচ্ছে। আর তেমনটা হলে ওয়ান ডাউনে খেলবেন সাইফ হাসান। এশিয়া কাপে বাংলাদেশের এই সেরা রানসংগ্রাহক অবশ্য প্রথম ম্যাচে রান পাননি। তবে একাদশে পরিবর্তনের সম্ভাবনা আছে মিডল অর্ডারে। কারণ সেভাবে ব্যাট হাতে কিছু করতে পারছেন না শামীম পাটোয়ারী। তাওহীদ হৃদয় দলে ফিরলে তিনি বাদ পড়তে পারেন। যদিও হৃদয়ের এখনও জ্বর।

এ ছাড়া পরিবর্তনের সম্ভাবনা আছে পেস বিভাগে। টানা খেলার ওভারলোড কমাতে তাসকিন আহমেদ ও মুস্তাফিজুর রহমানকে বিশ্রামও দেওয়া হতে পারে। তাসকিনকে এভাবে বিশ্রাম দেওয়া হয়েছিল এশিয়া কাপে। তবে মুস্তাফিজ খেলে চলেছেন টানা। ফলে তাদের বদলে শরিফুল ইসলাম ও সাইফউদ্দিন একাদশে ফিরতে পারেন। আবার একজন বিশ্রাম পেলে ডাক পাবেন শরিফুল। এ ছাড়া গত ম্যাচে ফিনিশিং দেওয়া নুরুল হাসান সোহান ও রিশাদ হোসেনসহ বাকিদের আজও খেলানোর সম্ভাবনা বেশি।

আরও পড়ুনঃ   ল্যাঙ্গুর প্রজাতির বন্য হনুমান হঠাৎ লোকালয়ে, এক নজর দেখতে উৎসুক জনতার ভিড়

দ্বিতীয় টি-টোয়েন্টিতে বাংলাদেশের সম্ভাব্য একাদশ

তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, সাইফ হাসান, জাকের আলি অনিক (অধিনায়ক), তাওহীদ হৃদয়/শামীম হোসেন, নুরুল হাসান (উইকেটরক্ষক), নাসুম আহমেদ, রিশাদ হোসেন, তানজিম হাসান সাকিব, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম/তাসকিন আহমেদ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বোয়িংয়ের নতুন উড়োজাহাজ কিনছে বাংলাদেশ, উচ্ছ্বসিত ট্রাম্প

১

সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধিজনিত অস্তিত্বের সংকট মোকাবিলায় উচ্চপর্যায়ের বৈঠকে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী

২

নগরীর বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন পরিচালনা কমিটির সদস্যবৃন্দের সাথে রাসিক প্রশাসকের সাক্ষাৎ

৩

চারঘাটে ২০০ বোতল ফেয়ারডিলসহ এক মাদক কারবারি গ্রেপ্তার

৪

ভবানীগঞ্জ পৌরসভার মাস্টার প্ল্যান প্রণয়নে পরামর্শ সভা অনুষ্ঠিত

৫

শিক্ষার মানোন্নয়নে ছাড় নয়, কঠোর অবস্থানে সরকার : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী

৬

অনুসন্ধান ও উদ্ধারকাজের আধুনিক রোবোটিক্স নিয়ে সেরা গবেষণার স্বীকৃতি পেল রুয়েট

৭

মাদকের বিরুদ্ধে কঠোর থেকে কঠোরতর হতে হবে : পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী

৮

স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে ব্রিটিশ হাইকমিশন ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের যৌথ প্রতিনিধিদলের সাক্ষাৎ

৯

অবৈধ যান, ঝরছে প্রাণ

১০

দালাল আখ্যা দিয়ে গ্রেপ্তারের প্রতিবাদে ফারিয়ার মানববন্ধন ও স্মারক লিপি প্রদান

১১

ঢাকার চারপাশের নদী দূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও কার্যকর পদক্ষেপ নিতে হবে : পানিসম্পদ মন্ত্রী

১২

কুমিল্লায় কিশোর গ্যাং সন্দেহে এক রাতেই আটক ৬২৪

১৩

বেকারত্ব দূরীকরণে উদ্যোক্তাদের পাশে থেকে সহযোগিতা করা হবে : রাসিক প্রশাসক

১৪

প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে গেটস ফাউন্ডেশনের সিইও মার্ক সুজম্যানের বৈঠক

১৫

ভাঙ্গা টোলপ্লাজায় ১২০ বোতল ফেনসিডিল জব্দ, শিশুসহ আটক ৩

১৬

মানিকছড়িতে ভুয়া চিকিৎসক ও অনুমোদনহীন চক্ষু ক্যাম্প পরিচালনা: ৫ জনকে জরিমানা

১৭

রামেকে রোগী ধরার অভিযোগে দালাল চক্রের ৭ সদস্যের কারাদণ্ড

১৮

লক্ষ্মীপুরে ২২ ভরি স্বর্ণ নিয়ে উধাও, স্ত্রীসহ ব্যবসায়ী গ্রেপ্তার

১৯

পবার বড়গাছীতে পরিবেশ ও প্রাণবৈচিত্র্য রক্ষায় বীজ বপন ক্যাম্পেইন অনুষ্ঠিত

২০

Design & Developed by: BD IT HOST