৮ সেপ্টেম্বর ২০২৫
অনলাইন সংস্করণ

সাক্ষরতার হার গুরুত্বপূর্ণ কিন্তু আরও গুরুত্বপূর্ণ হচ্ছে আমরা কী শিখছি – জেলা প্রশাসক

স্টাফ রিপোর্টার : সাক্ষরতার হার গুরুত্বপূর্ণ কিন্তু আরও গুরুত্বপূর্ণ হচ্ছে আমরা কী শিখছি- এমন মন্তব্য করেছেন রাজশাহী জেলা প্রশাসক আফিয়া আখতার। তিনি আজ ৮ সেপ্টেম্বর (সোমবার) সকাল সাড়ে দশটায় তাঁর সম্মেলন কক্ষে আন্তর্জাতিক সাক্ষরতা দিবসের আলোচনা সভায় এ মন্তব্য করেন।

আফিয়া আখতার বলেন, আমাদের দেশে এখন সাক্ষরতা হার প্রায় ৭৬ শতাংশ। আমরা উচ্চ শিক্ষিত হয়ে বসে আছি, স্নাতোকত্তোর পাশ করে কোনো কাজ করছি না বা পাচ্ছি না। আমরা কাজের ক্যাটাগরি করে ফেলছি, আমি মাস্টার্স পাশ করেছি, আমার দ্বারা সব কাজ করা সম্ভব না। এ ধরণের শিক্ষা আমাদের জন্য খুব একটা উপকারি নয়।

আরও পড়ুনঃ   বাঘায় সড়ক দুর্ঘটনায় ২ যুবক নিহত : আহত ২

তিনি বলেন, মাঝখানে একটা প্রজন্ম গড়ে উঠেছে তাদের বাবা-মা তাদের বলছে, খেলাধুলা না, খালি পড় আর পড়। শুধু পড়াতে কিছুই হবে না। পড়তে হবে, খেলতে হবে, সামাজিকতা শিখতে হবে। প্রযুক্তির ভিতরে ঢুকে যাওয়া চলবে না, এর ভিতরে ঢুকে গেলে আমাদের ভবিষ্যৎ অন্ধকার হয়ে যাবে। আমরা বিভিন্ন দিক দিয়ে শিক্ষা অর্জন করবো সাথে প্রযুক্তির শিক্ষাও গ্রহণ করবো।

জাতি গঠনের মূল কাজ শিক্ষকদের মাধ্যমেই হয় উল্লেখ করে তিনি তাঁদের উদ্দেশে বলেন, শিক্ষার্থীদের শুধু ফলাফল ভিত্তিক পড়াশুনা দিয়েই তাদের মূল্যায়ন করা যাবে না, পাঠ্যক্রম বর্হিভূত কাজ দিয়েও মূল্যায়ন করতে হবে। এই কাজ সঠিকভাবে না করলে ভবিষ্যৎ আমাদের খুব একটা ভালো হবে না। আমরা শুধুমাত্র ডিগ্রিধারীদের ভারেই চাপা পড়ে যাব।

আরও পড়ুনঃ   গণঅভ্যুত্থানে নির্বাচন অফিসগুলোর ক্ষতি নিরুপণে ইসির ছয় কমিটি

আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপন উপলক্ষ্যে জেলা প্রশাসন ও উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো আয়োজিত এ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর সহকারী পরিচালক মো. রায়হানুর ইসলাম। অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন ডেপুটি সিভিল সার্জন ডা. মোসা. মাহবুবা খাতুন, জেলা শিক্ষা অফিসার মো.আব্দুল ওয়াহাব এবং জেলা প্রাথমিক শিক্ষা অফিসার এ.কে.এম আনোয়ার হোসেন। সভায় বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তাÑকর্মচারী, শিক্ষক-শিক্ষার্থী এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

এর আগে সকাল দশটায় দিবসটি উপলক্ষ্যে ক্যালেক্টরেট চত্বর থেকে এক বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। দিবসটির
এবারের প্রতিপাদ্য ‘প্রযুক্তির যুগে সাক্ষরতার প্রসার’।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জুয়া প্রতিরোধ আইন,খসড়া নীতিগত অনুমোদন দিয়েছে সরকার

নৃশংস হত্যকাণ্ডের ন্যায়বিচার নিশ্চিত করা হবে : আসাদুল হাবিব দুলু

চার দিনের সফরে রাজশাহী আসছেন ভূমিমন্ত্রী

ম্যাচের আগেই মেসি বলেছিলেন, ‘৩-০ ব্যবধানে জিতবে আর্জেন্টিনা’

মান্দায় তিনদিন ব্যাপি ফল মেলার উদ্বোধন

বাংলাদেশের প্রাণীকুলের রেডলিস্ট হালনাগাদকরণের তিনদিন ব্যাপি প্রশিক্ষনের সমাপনী অনুষ্ঠিত

রাসিক প্রশাসকের সাথে বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক ও কর্মকর্তাদের সাক্ষাৎ

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৫

রাজশাহীতে ২ লাখ ৩৩ হাজার অর্থনৈতিক ইউনিটে কর্মরত ৫ লাখের বেশি মানুষ

নগরীতে মাদকবিরোধী অভিযানে ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১০

ফুটপাত দখল ও অবৈধ পার্কিংয়ের বিরুদ্ধে রাজশাহীতে সাঁড়াশি অভিযান

১১

নগরীতে অটোরিকশার ভাড়া তদারকিতে মাঠে রাসিকের রাজস্ব বিভাগ

১২

বাংলাদেশ ফল উৎপাদনে বিপ্লব ঘটিয়েছে : কৃষি মন্ত্রী

১৩

সংস্কৃতি মন্ত্রী’র সাথে আর্জেন্টিনার রাষ্ট্রদূতের সাক্ষাৎ

১৪

বগুড়ায় এলজিইডির উদ্যোগে কর্মশালা অনুষ্ঠিত

১৫

স্বাধীন গণমাধ্যম প্রতিষ্ঠায় গণমাধ্যম সংশ্লিষ্ট প্রতিনিধিরা সরকারের সাথে ঐক্যবদ্ধভাবে কাজ করবে : তথ্য ও সম্প্রচার মন্ত্রী

১৬

জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদারের আহ্বান জানালো বাংলাদেশ

১৭

১৮

জনগণের অর্থ বিদেশে পাচার হতে দেওয়া হবে না : প্রধানমন্ত্রী

১৯

বাজারে চালের দাম ও সরবরাহ পরিস্থিতি বর্তমানে যথেষ্ট স্থিতিশীল : বাণিজ্যমন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST