১২ অগাস্ট ২০২৫
অনলাইন সংস্করণ

বাগমারায় জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস পালিত

হেলাল উদ্দীন, বাগমারা : “প্রযুক্তি নির্ভর যুবশক্তি,বহুপাক্ষিক অংশীদারত্বে অগ্রগতি ” প্রতিপাদ্যে রাজশাহীর বাগমারায় জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস পালিত হয়েছে।

মঙ্গলবার সকাল ১০ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে র‍্যালী, শপথ পাঠ, আলোচনা সভা, যুব ঋণের চেক ও গাছের চারা বিতরণ করা হয়েছে।

উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সালেক উদ্দীন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার মাহবুবুল ইসলাম।

আরও পড়ুনঃ   রাইসি’র মৃত্যুতে বাংলাদেশে একদিনের রাষ্ট্রীয় শোক

বিশেষ অতিথি হিসেবে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক নবী নওয়াজেস আমিন, সহকারি অধ্যাপক অহিদুল ইসলাম, আত্মকর্মীদের মধ্যে সোহেল রানা, মুশতারী আঁখি।

এ সময় উপস্থিত ছিলেন, বাগমারা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হেলাল উদ্দীন, তথ্য আপা আঁখি আক্তার।

আলোচনা শেষে আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে উপজেলার বিভিন্ন এলাকার ৯ জনের মধ্যে ৭ লাখ ২০ হাজার টাকার যুব ঋণের চেক বিতরণ করা হয়।

আরও পড়ুনঃ   উৎসবমুখর পরিবেশে দ্বিধাহীন চিত্তে ভোট দিন : দেশবাসীর প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান

আলোচনা সভার পূর্বে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে একটি বর্ণাঢ্য র‍্যালী করা হয়। র‍্যালীটি ভবানীগঞ্জ বাজারের প্রধান রাস্তা প্রদক্ষিণ করে। এতে উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। উক্ত অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তর।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সমাজকল্যাণ মন্ত্রীর সাথে জাইকা’র প্রতিনিধি দলের সাক্ষাৎ

হালাল খাদ্যসংস্কৃতি ও মূল্যবোধ মানবসভ্যতার জন্য সম্পদ : তথ্যমন্ত্রী

সরকারি জলমহাল ইজারা প্রদান সংক্রান্ত কমিটির ৯১তম সভা অনুষ্ঠিত

রাস্তায় অবৈধ স্থাপনা করে জনদুর্ভোগ করায় তিন ব্যাক্তিকে জরিমানা

রাজশাহীতে ওয়াটার এটিএম বুথ স্থাপন নিয়ে রাসিক প্রশাসকের সঙ্গে ড্রিংকওয়েলের মতবিনিময়

নগরীতে মাদকবিরোধী অভিযানে নারীসহ গ্রেপ্তার ৮

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৯

বাংলাদেশ-চীনের যৌথ সহযোগিতায় রাজশাহী সিল্কের ঐতিহ্য ফিরে আসবে : বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী

রাসিক প্রশাসকের সঙ্গে জাপানের ব্যবসায়ী প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়

ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে এবার ঘুরে দাঁড়ানোর পালা: প্রধানমন্ত্রী

১০

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২০

১১

রাসিকে প্রথমবারের মতো ইন্টার্নশিপের সুযোগ পেলেন রুয়েট শিক্ষার্থীরা

১২

নাটোরে সাড়ে এগারো কেজি গাঁজাসহ গ্রেফতার ১

১৩

পুঠিয়ার রাজ পরিবারের ব্যবহৃত আসবাবপত্র উদ্ধার

১৪

ইরাকে কুর্দিস্তানের প্রধানমন্ত্রীর কার্যালয়ে ইরানি ড্রোন হামলা

১৫

ইউক্রেনের ক্ষেপণাস্ত্র হামলায় রাশিয়ায় হতাহত ১০

১৬

প্রধানমন্ত্রীকে সৌদি সফরের আমন্ত্রণ ক্রাউন প্রিন্স সালমানের

১৭

ধ্বংসস্তূপ থেকে পরিকল্পিত পুনর্গঠনের পথে বাংলাদেশ : তথ্যমন্ত্রী

১৮

বংশালে হেলমেট গোডাউনে আগুন : সরু সিঁড়ি-পানি সংকটে নিয়ন্ত্রণে হিমশিম

১৯

হামের উপসর্গে আরও ৬ মৃত্যু, আক্রান্ত ১১০১

২০

Design & Developed by: BD IT HOST