৩১ জুলাই ২০২৫
অনলাইন সংস্করণ

আগামী ৫-৬ দিন সরকারের জন্য খুবই গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

অনলাইন ডেস্ক : আগামী কয়েকদিন অন্তর্বর্তী সরকারের জন্য খুবই গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

বৃহস্পতিবার (৩১ জুলাই) দুপুরে সচিবালয়ের গণমাধ্যম কেন্দ্রে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এ মন্তব্য করেন তিনি।

প্রেস সচিব বলেন, ‘আগামী পাঁচ-ছয় দিন সরকারের জন্য খুবই ক্রুশিয়াল (গুরুত্বপূর্ণ) টাইম। পাঁচ-সাত দিনে বোঝা যাবে, আমরা কোথায় যাচ্ছি।’

আরও পড়ুনঃ   ঈদুল ফিতরে বায়তুল মোকাররমে ৫ জামাত

তবে নির্বাচন যথাসময়ে হবে জানিয়ে তিনি বলেন, ‘নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টা যে সময়ের কথা বলেছেন, তার মধ্যেই হবে। এ বিষয়ে প্রধান উপদেষ্টার দৃঢ় অবস্থান।’

জনগণের অংশগ্রহণ থাকলে আগামী নির্বাচন উৎসবমুখর এবং সুষ্ঠু ও নিরপেক্ষ হবে বলেও আশাবাদ প্রকাশ করেন প্রেস সচিব।

শফিকুল আলম বলেন, ‘অভ্যুত্থানের পর ভয়ঙ্কর অর্থনৈতিক দুর্যোগ থেকে দেশকে স্থিতিশীল অবস্থায় নিয়ে আসাই ছিল বড় লক্ষ্য। এই সরকার সেটি করতে পেরেছে।’

আরও পড়ুনঃ   আজ বিসিবির বোর্ড সভা, যেসব গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আসতে পারে

বাংলাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি এখন স্থিতিশীল রয়েছে দাবি করে তিনি বলেন, ‘নির্বাচনকে সামনে রেখে যেকোনো ধরনের অপরাধকে শূন্যের কোটায় নামিয়ে আনার চেষ্টা চলছে।’

প্রেস সচিব আরও বলেন, ‘চাঁদাবাজির বিষয়ে বর্তমান সরকারের অবস্থান জিরো টলারেন্স। প্রমাণ পেলে যে কারো বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।’-ইত্তেফাক

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নগরীতে ছাত্রীকে ইভটিজিং ও হয়রানির ঘটনায় ১ ঘণ্টার মধ্যে কিশোর গ্যাংয়ের ৩ সদস্য গ্রেপ্তার 

নাটোরর সিংড়ায় ৪ কেজি ৭০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব

আই.এইচ.টি ৫০ বছর পূর্তি উদযাপন উপলক্ষে সাধারণ সভা

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২০

দুই হাত হারিয়েও থামেনি, মুখ দিয়ে লিখে দাখিল পাশ করলো রিয়াদ

রাজশাহীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্বশুর ও পুত্রবধূর মৃত্যু

নগরীতে মাদকবিরোধী বিশেষ টিমের পৃথক অভিযানে ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

নগরীতে বিশেষ টিমের পৃথক অভিযানে ৩ অনলাইন জুয়াড়ি গ্রেপ্তার

রাজশাহীর নতুন পুলিশ সুপার মামুন অর রশিদ

আফগানিস্তানে ২৪ লাখ মেয়ের স্কুল-শিক্ষায় বাধা

১০

যুবদের কর্মসংস্থান হলে সামাজিক অপরাধ কমে আসবে : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

১১

খেলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করছে সরকার : মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী

১২

একযোগে পুলিশের ৪৯ পরিদর্শককে বাধ্যতামূলক অবসর

১৩

সীতাকুণ্ডে শিপ ইয়ার্ডে ‘বিষাক্ত গ্যাসে’ ৬ শ্রমিকের মৃত্যু

১৪

আগামী ২৬ আগস্ট পবিত্র ঈদে মিলাদুন্নবি

১৫

রাজশাহী বিভাগের সব জেলা ও মহানগর নেতাদের সঙ্গে বৈঠক প্রধানমন্ত্রীর

১৬

মিডিল চরে যাতায়াতকারীদের নিরাপত্তায় লাইফ জ্যাকেট প্রদান

১৭

নগরীতে চুরি হওয়া যাত্রীবাহী বাস চাঁপাইনবাবগঞ্জ থেকে উদ্ধার

১৮

পানি সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির ১ম বৈঠক অনুষ্ঠিত

১৯

মান্দায় ভ্রাম্যমাণ আদালতে তিন মামলায় ৬ হাজার টাকা জরিমানা

২০

Design & Developed by: BD IT HOST