৩০ জুলাই ২০২৫
অনলাইন সংস্করণ

সিরাজগঞ্জে সাবেক এমপি মিল্লাত ও হেনরীসহ ৫১ জনের বিরুদ্ধে মামলা

সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জে গণঅধিকার পরিষদের নেতার বাড়িতে হামলা, ভাঙচুর ও ককটেল বিস্ফোরণের ঘটনায় সদর-কামারখন্দ আসনের সাবেক সংসদ সদস্য ডা. মো. হাবিব মিল্লাত মুন্না ও জান্নাত আরা তালুকদার হেনরীসহ আওয়ামী লীগের ৫১ নেতাকর্মীর নাম উল্লেখ করে মামলা করা হয়েছে। এছাড়া আরও ১০০ থেকে ১৫০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।

মঙ্গলবার (২৯ জুলাই) রাতে সিরাজগঞ্জ জেলা গণঅধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক আব্দুর রহিম বাদী হয়ে সিরাজগঞ্জ সদর থানায় এ মামলা দায়ের করেন। বুধবার (৩০ জুলাই) দুপুরে সিরাজগঞ্জ সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোখলেছুর রহমান বিষয়টি ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন।

আরও পড়ুনঃ   নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৯

মামলার এজাহারে বলা হয়েছে, ২০২৩ সালের ৩১ ডিসেম্বর বিকেলে সিরাজগঞ্জ পৌর এলাকার রামগাতী মহল্লায় আব্দুর রহিমের বাড়িতে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর, লুটপাট এবং ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। এতে প্রায় পাঁচ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করা হয়েছে। পরে তাকে মারধর করে থানায় নিয়ে যাওয়া হয় এবং একটি মিথ্যা মামলায় আদালতে পাঠানো হয়। রাজনৈতিক চাপ এবং ভয়ের কারণে ঘটনার সময় মামলা দায়ের করা সম্ভব হয়নি বলেও উল্লেখ করা হয়েছে।

আরও পড়ুনঃ   পুঠিয়ায় বাস-অটোরিকশা সংঘর্ষে ৩ জন নিহত, মহাসড়ক অবরোধে যানজট

মামলার অন্য আসামিদের মধ্যে রয়েছেন সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি হোসেন আলী হাসান, সাধারণ সম্পাদক আব্দুস সামাদ তালুকদার, সিরাজগঞ্জ পৌরসভার সাবেক মেয়র সৈয়দ আব্দুর রউফ মুক্তা, পৌর আওয়ামী লীগের সভাপতি হেলাল উদ্দিন, সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান রিয়াজ উদ্দিনসহ আরও অনেকে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সর্বস্তরের মানুষের শ্রদ্ধা ও শোক ,প্রবীণ সাংবাদিক সাইদুর রহমানের দাফন সম্পন্ন

কৌশানি এবার ‘চন্দ্রমুখী’

হুঁশিয়ারি আইআরজিসির, ইরানের নতুন অস্ত্র দেখে বিশ্ব অবাক হবে

জ্বালানির দাম দক্ষিণ এশিয়ার কোন দেশে কত?

ধর্ষণের ১৫ মিনিটের মধ্যেই হত্যা করা হয় শিশু কলিকে

বাঘায় জুথি হত্যা মামলার আসামি স্বামী জহুরুলকে গ্রেফতার করেছে পুলিশ

নগরীতে পরিত্যক্ত অবস্থায় পিস্তলের ৪ রাউন্ড গুলি উদ্ধার

রাজশাহীতে ৪২৭ বোতল ফেনসিডিল উদ্ধার, গ্রেপ্তার ২

রেলওয়ের প্রতিপক্ষ হতে পারে না বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা : জিএম

পিপিএম-সেবা পদক পেলেন আরএমপি কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির

১০

রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমানের জানাজা অনুষ্ঠিত

১১

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারের অঙ্গীকার

১২

স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে : স্বাস্থ্যমন্ত্রী

১৩

রাজশাহী প্রেসক্লাবের সভাপতির মৃত্যুতে জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী জেলার শোক প্রকাশ

১৪

জলবায়ু পরিবর্তনজনিত স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত উদ্যোগের আহ্বান

১৫

রাজশাহী প্রেসক্লাবের সভাপতি মো. সাইদুর রহমানের মৃত্যুতে বিপিজেএ রাজশাহী শাখার গভীর শোক

১৬

বাগমারায় মাছের পোনা অবমুক্তকরণের উদ্বোধন করলেন এমপি ডা: আব্দুল বারী

১৭

জামায়াতের প্রার্থী দেলাওয়ার হোসেনের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

১৮

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে প্রায় ১৪ কেজি গাঁজা উদ্ধারসহ গ্রেফতার ১

১৯

কলকাতা- বেনাপোল -খুলনা বন্ধন এক্সপ্রেস ট্রেনটি দুই বছর পর চালু হচ্ছে

২০

Design & Developed by: BD IT HOST