২৫ জানুয়ারী ২০২৬
অনলাইন সংস্করণ

পুঠিয়ায় বাস-অটোরিকশা সংঘর্ষে ৩ জন নিহত, মহাসড়ক অবরোধে যানজট

স্টাফ রিপোর্টার, পুঠিয়া(রাজশাহী) : রাজশাহীর পুঠিয়া বানেশ্বরে বাস ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। রোববার(২৫জানুয়ারি) বিকাল সাড়ে ৪টায় বানেশ্বরের পোল্লাপুকুর এলাকায় রাজশাহী–-নাটোর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। পবা হাইওয়ে থানার ওসি মোজাম্মেল কাজী এতথ্য নিশ্চিত করেন।

নিহতদের মধ্যে একজন রাজশাহীর বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শান্ত ইসলাম(২২)। তিনি বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের ট্রিপল ইইই (ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং) বিভাগের শিক্ষার্থী ছিলেন। তার বাড়ি পুঠিয়া উপজেলার বালাদিয়ার গ্রামে। অপর দুই নিহত একজন পুরুষ ও একজন নারী হলেও তাদের পরিচয় এখনো নিশ্চিত করতে পারেনি পুলিশ।

আরও পড়ুনঃ   ডিবির অভিযানে জুয়াড়িদের হামলা, ৫ সদস্য আহত

পুলিশ জানায়, দুর্ঘটনায় কবলিত অটোরিকশাটি রাজশাহী থেকে পুঠিয়ার দিকে যাচ্ছিল। বিপরীত দিক থেকে আসা রাজশাহীগামী রাজকীয় নামের একটি যাত্রীবাহী বাস অটোরিকশাটিকে মুখোমুখি ধাক্কা দিলে সেটি দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই শান্ত ইসলাম নিহত হন। পরে হাসপাতালে নেওয়ার পথে আরও একজন পুরুষ ও একজন নারীর মৃত্যু হয়। এ ঘটনায় আহত অন্তত ছয়জনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

দুর্ঘটনার পর সীমানা জটিলতা নিয়ে পুলিশের দায়িত্বে অবহেলার অভিযোগ তুলে রাজশাহী-–নাটোর মহাসড়ক অবরোধ করে ও বেলপুকুর থানার ওসিসহ পুলিশ সদস্যদেরকে অবরুদ্ধো করে বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও স্থানীয় বাসিন্দারা। ফলে মহাসড়কের দুই পাশে কয়েক কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এতে চরম ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রীরা।

আরও পড়ুনঃ   চলন্ত ট্রেনের দরজা দিয়ে মাথা বের করে ওভারব্রিজে ধাক্কা

পবা হাইওয়ে থানার ওসি মোজাম্মেল কাজী জানায়, খবর পাওয়ার সঙ্গে, সঙ্গে ঘটনাস্থলে যায় ও রাজকীয় নামের বাসটিকে আটক করি। ঘটনাস্থলটি বেলপুকুর থানা এলাকার ভিত্তর হওয়ায় আমরা সেখান থেকে চলে আসি।খবর পেয়ে রাজশাহী মেট্রো পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে।দুর্ঘটনার কারণ তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পুরো উপসাগরীয় অঞ্চলকে ‘অন্ধকারে ডুবিয়ে’ দেওয়ার হুমকি ইরানের

বিটিভির নতুন মহাপরিচালক কাজী জেসিন

জাতীয় স্টেডিয়ামের ক্রীড়া পরিবেশ ফেরানোর অঙ্গীকার আমিনুলের

রাসিক প্রশাসককে জুলাই গণঅভ্যুত্থান সম্পর্কিত বিজয় মিছিল ক্যানভাস ছবি উপহার

সবাইকে ছাড়িয়ে শীর্ষে শাহরুখ খান

আট বছর পর ফিরছেন প্রীতি, জানালেন বিরতির কারণ

দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির পূর্বাভাস

নগরীর উন্নয়নমূলক কাজের অগ্রগতি পর্যালোচনা সভায় রাসিক প্রশাসক

রাজশাহীতে পাঁচ দিনব্যাপী রাজশাহীর উদ্যোক্তা মেলার সমাপনী অনুষ্ঠিত

নিয়ামতপুরে বাড়ির বাইরে পড়েছিল যুবকের মরদেহ, গলায় আঘাতের চিহ্ন

১০

ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া

১১

পাকিস্তানে পুলিশ স্টেশনে ধর্ষণ, ৭৮ কর্মকর্তা-সদস্যের সবাইকে অব্যাহতি

১২

রুয়েটে এসএপি-১১.০ রোডশো অনুষ্ঠিত

১৩

নগরীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ১

১৪

নগরীতে বিএসটিআই’র অনুমোদনহীন দই, মিষ্টি ও ঘি বিক্রেতাকে জরিমানা

১৫

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৫

১৬

নগরীতে পুলিশের পৃথক মাদকবিরোধী অভিযানে ৬ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৭

রাসিক প্রশাসকের সাথে হড়গ্রাম নতুনপাড়া কবরস্থান ও ঈদগাহ কমিটির নেতৃবৃন্দের সাক্ষাৎ

১৮

রাসিক প্রশাসকের সাথে নারী উদ্যোক্তা সমাজ কল্যাণ সংগঠনের সাক্ষাৎ

১৯

পুনর্বাসন ছাড়া বস্তি উচ্ছেদ বন্ধের দাবিতে নগরীতে মানববন্ধন

২০

Design & Developed by: BD IT HOST