২৩ জুলাই ২০২৫
অনলাইন সংস্করণ

নাটোরে ট্রাক-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৬

নাটোর প্রতিনিধি : নাটোরের বড়াইগ্রামে ট্রাক ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে পাঁচজনসহ মোট ছয়জন নিহত হয়েছেন। বুধবার (২৩ জুলাই) সকাল ১০টার দিকে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের তরমুজ পাম্প এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। প্রাথমিকভাবে জানা গেছে নিহতদের বাড়ি কুষ্টিয়া জেলার দৌলতপুর থানা এলাকায়।

নিহতরা সবাই মাইক্রোবাসের যাত্রী বলে জানা গেছে। এছাড়া গুরুতর আহত হন আরও দুইজন। আহতদের বড়াইগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে সেখানে একজনের মৃত্যু হয়। আহত অপরজনের অবস্থাও আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

আরও পড়ুনঃ   হলুদ ফুলে ছেয়ে গেছে ফসলের মাঠ : শার্শায় লক্ষ্যমাত্রা ছাড়িয়ে সরিষা আবাদ, ভালো ফলনের আশা

বড়াইগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) সারোয়ার হোসেন বলেন, ঢাকাগামী একটি মাইক্রোবাস নাটোর থেকে ঢাকার দিকে যাওয়ার সময় তরমুজ পাম্প এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাসটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই পাঁচজন মারা যান। দুজনকে আলাদা অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে গেলে সেখানে একজনের মৃত্যু।

আরও পড়ুনঃ   শিক্ষার্থীদের ইন্ধনের অভিযোগে নাটোর সিটি কলেজের অধ্যক্ষ গ্রেপ্তার

দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ চালান। দুর্ঘটনাকবলিত যান দুটি জব্দ করা হয়েছে। এসময় মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

নাটোরের এসপি মোহাম্মদ আমজাদ হোসাইন, পিপিএম দুর্ঘটনার খবর নিশ্চিত করে জানান, নিহতদের মধ্যে তিন জন নারী এবং দুজন পুরুষ রয়েছেন। তবে তাৎক্ষণিকভাবে তাদের কারো নাম-পরিচয় জানা সম্ভব হয়নি। মৃতের সংখ্যা আরো বাড়তে পারে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারী বর্ষণে বিপর্যস্ত ব্যাংকক, দুর্যোগ এলাকা ঘোষণা

১

ভাঙ্গায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

২

কোনো ‘প্ল্যান’ ছাড়াই যা করেন জয়া আহসান

৩

পুজোর কয়েকটা দিনের প্রেম দারুণ লাগত : কৌশানি

৪

জয়পুরহাটে পুলিশ–ম্যাজিস্ট্রেসি কনফারেন্স: আইনশৃঙ্খলা ও বিচারিক কার্যক্রমে সমন্বয়ের তাগিদ

৫

ফ্যাসিবাদী শক্তিকে বাংলাদেশে আর কোনোদিন রাজনীতি করতে দেওয়া হবে না : স্বরাষ্ট্রমন্ত্রী

৬

বেনাপোলে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের বিরুদ্ধে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের মিছিল

৭

চুরির অভিযোগে খুঁটির সঙ্গে বাঁধা বাবা, রুটি-চা নিয়ে ছুটে এলো শিশু কন্যা

৮

বাংলাদেশে বাণিজ্য ও বিনিয়োগে বড় সম্ভাবনা দেখছে স্পেনের ব্যবসায়ীরা

৯

গুলিস্তানে জাসদ কার্যালয়ে পুলিশের অভিযান

১০

নিয়ামতপুরে সচেতনতামূলক গম্ভীরা অনুষ্ঠিত

১১

পাঁচবিবিতে বাসের ধাক্কায় মোটরসাইকেল চালকের মৃত্যু, হেলপারও চালক পলাতক

১২

ফেনী জেলায় অস্বাভাবিকভাবে বেড়েছে এলপিজি গ্যাসের দাম

১৩

সড়ক হয়েছে বদলায়নি জনজীবন, বিভিন্ন সংকটে আলীকদমের কুরুকপাতা

১৪

নেত্রকোনায় নিখোঁজের ৭ দিন পর সাবেক স্ত্রীর মাটিচাপা মরদেহ উদ্ধার, ঘাতক স্বামী গ্রেফতার

১৫

পাকিস্তানে পুলিশ চেকপোস্টে বোমা হামলা, শিশু-নারীসহ ১১ জন নিহত

১৬

মশাবাহিত রোগ প্রতিরোধে একযোগে কাজ করতে হবে: রাজশাহীর ডিসি

১৭

বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে বিশ্ব ফার্মাসিস্ট দিবস উদযাপন

১৮

জাপানের তরুণ জনবলের চাহিদা পূরণে বাংলাদেশ গুরুত্বপূর্ণ অংশীদার হতে পারে : এলজিআরডি মন্ত্রী

১৯

রাজশাহীতে অনুষ্ঠিত হলো ১০ কিলোমিটার ম্যারাথন ‘রান ফর সিল্ক সিটি’

২০

Design & Developed by: BD IT HOST