১১ জুলাই ২০২৫
অনলাইন সংস্করণ

বোমা থাকার খবর ‘ভুয়া’, কাঠমান্ডুর উদ্দেশেই রওনা দিচ্ছে ফ্লাইটটি

অনলাইন ডেস্ক : বিমান বাংলাদেশ এয়ারলাইনসের জিএম পিআর বি এম রওশন কবীর জানিয়েছেন, ঢাকা-কাঠমান্ডু ফ্লাইটে বোমা থাকার খবরটি ভুয়া। শুক্রবার (১১ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে গণমাধ্যমকে তিনি এ তথ্য নিশ্চিত করেছেন।

বি এম রওশন কবীর বলেন, বিমানে কোনো বোমা বা এ জাতীয় কিছুই পাওয়া যায়নি। এটি ছিল ফেইক কল। যাত্রীদের বোর্ডিং করানো হচ্ছে। শেষ হলেই কাঠমান্ডুর উদ্দেশে ফ্লাইটটি ছেড়ে যাবে।

জানা যায়, নিরাপত্তা বাহিনীদের তৎপরতার পর কোনো ঝুঁকি না থাকায় ফ্লাইটটি এখন তার গন্তব্য কাঠমান্ডুর উদ্দেশে ছেড়ে যাওয়ার জন্য প্রস্তুত।

আরও পড়ুনঃ   ঢাকার মোড়ে মোড়ে সহিংসতার ক্ষতচিহ্ন

এ বিষয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ডিজিএম লিগ্যাল এফেয়ার্স ও ম্যানেজার পাবলিক রিলেশন্স (অতিরিক্ত দায়িত্ব) মো. আল মাসুদ খান জানিয়েছেন, কাঠমুন্ডু ফ্লাইটের সিকিউরিটি চেক সম্পন্ন করে লাগেজ এবং যাত্রীদের অন বোর্ড করানো হয়েছে। এখন এয়ারপোর্ট এটিসি ক্লিয়ারেন্স পাওয়ার অপেক্ষায় রয়েছেন পাইলটগণ। এটিসি ক্লিয়ারেন্স পেয়ে গেলেই বিমানটি গন্তব্যের উদ্দেশে ছেড়ে যাবে।

এদিন বিকেল ৪টা ৪৫ মিনিটে বিজি-৩৭৩ ফ্লাইটটি ঢাকা থেকে ছেড়ে যাওয়ার কথা ছিল। উড়োজাহাজটির বৈমানিক ছিলেন ক্যাপ্টেন আবদুর রহমান। ফ্লাইট ছাড়ার আগে অজ্ঞাত ফোনকলে বোমা থাকার হুমকি আসে। এরপরই বিমানবন্দরের নিরাপত্তা ব্যবস্থা সর্বোচ্চ সতর্কতায় নেওয়া হয়।

আরও পড়ুনঃ   আজ থেকে শুরু হচ্ছে মুশফিক-শান্তদের ক্যাম্প, রয়েছে অনুশীলন ম্যাচও

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের জনসংযোগ বিভাগ জানায়, একটি অজ্ঞাতনামা নম্বর থেকে ফোনকলের মাধ্যমে জানানো হয়, বিমানের ফ্লাইটে বোমা রয়েছে। সে সময় ফ্লাইটটি উড্ডয়নের প্রস্তুতি নিচ্ছিল।

তারা জানায়, যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে তাৎক্ষণিকভাবে সবাইকে উড়োজাহাজ থেকে নামিয়ে আনা হয়। তবে তল্লাশি শেষে বোমা বা এ জাতীয় কিছুর সন্ধান পায়নি বোম্ব ডিজপোজাল ইউনিট।-ইত্তেফাক

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভাঙ্গা টোলপ্লাজায় ১২০ বোতল ফেনসিডিল জব্দ, শিশুসহ আটক ৩

মানিকছড়িতে ভুয়া চিকিৎসক ও অনুমোদনহীন চক্ষু ক্যাম্প পরিচালনা: ৫ জনকে জরিমানা

রামেকে রোগী ধরার অভিযোগে দালাল চক্রের ৭ সদস্যের কারাদণ্ড

লক্ষ্মীপুরে ২২ ভরি স্বর্ণ নিয়ে উধাও, স্ত্রীসহ ব্যবসায়ী গ্রেপ্তার

পবার বড়গাছীতে পরিবেশ ও প্রাণবৈচিত্র্য রক্ষায় বীজ বপন ক্যাম্পেইন অনুষ্ঠিত

অনলাইনে হুংকার দিয়ে জনগণকে ভয় দেখানো যাবে না : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী

সামগ্রিক উন্নয়নে সরকারের পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠানগুলোকেও এগিয়ে আসতে হবে : শিক্ষামন্ত্রী

রাজশাহী মহানগরীর শান্তি বিনষ্টের যেকোন অপচেষ্টা কঠোরভাবে প্রতিহত করা হবে: মাহফুজুর রহমান রিটন

ঢাকার যানজট, ডেঙ্গু ও জলাবদ্ধতা নিরসনে দ্রুত পদক্ষেপ নেওয়ার নির্দেশ এলজিআরডি মন্ত্রীর

গোদাগাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

১০

রাসিককে পৌরকরের চেক হস্তান্তর করেছে রাকাব

১১

রাকাবে চালু হলো স্মার্ট ডিজিটাল ইকোসিস্টেম এনপিএসবি ও বাংলা কিউআর

১২

চট্টগ্রামের আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে সমন্বিতভাবে কাজ করা হবে : পানিসম্পদ মন্ত্রী

১৩

নগরীরতে পরিত্যক্ত অবস্থায় ককটেল ও পেট্রোল বোমা উদ্ধার

১৪

রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের পিতার মৃত্যুতে শোক

১৫

জাতিসংঘে উচ্চপর্যায়ের সাধারণ বিতর্কে অংশ নিলেন প্রধানমন্ত্রী

১৬

প্রিপেইড মিটার বাতিলসহ ৬ দফা দাবিতে রংপুরে মশাল মিছিল ও বিক্ষোভ

১৭

রাজশাহীতে সার সংকট ঠেকাতে ‘পবা সার ডটকম’ সেবা চালু

১৮

বাগমারায় পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

১৯

গোবিন্দপাড়াবাসীর উন্নয়নে সব ধরনের কাজ করার আশ্বাস এমপি ডাঃ আব্দুল বারীর

২০

Design & Developed by: BD IT HOST