১০ জুলাই ২০২৫
অনলাইন সংস্করণ

নির্বাচনের কারণে পেছাতে পারে বিপিএল, নতুন আরেকটি ভেন্যু যুক্ত হচ্ছে

অনলাইন ডেস্ক : মাঠের ক্রিকেটে পারফরম্যান্স তলানিতে বাংলাদেশের। এরই মধ্যে নতুন বোর্ড সভাপতি আমিনুল ইসলাম বুলবুল ঘরোয়া ক্রিকেটকে এগিয়ে নেওয়ার কাজ জোরেশোরে চালাচ্ছেন। আজ বৃহস্পতিবার লম্বা বৈঠক সেরেছেন বিসিবির পরিচালকরা। পরে গণমাধ্যমের মুখোমুখি হন বিপিএল গর্ভনিং কমিটির চেয়ারম্যান মাহবুব আনাম।

আগামী বিপিএলে ঢাকা, চিটাগং এবং সিলেটের সঙ্গে নতুন আরেকটি ভেন্যু যুক্ত হওয়ার আভাস পাওয়া গেছে। সেক্ষেত্রে কোন মাঠ যুক্ত হবে সেটা এখনো পরিস্কার নয়। তবে বিসিবি পরিচালক মাহবুব আনাম জানালেন কয়েকটি মাঠের কথা। বিপিএল শুরুর আগে যে মাঠ এগিয়ে থাকবে সেখানেই হবে ম্যাচ।

আরও পড়ুনঃ   রাজশাহীতে স্বল্পমূল্যে টিসিবির পণ্য বিক্রি শুরু

মাহবুব আনাম বলেন, ‘আমাদের চেষ্টা থাকবে বিপিএলে অন্তত একটি ভেন্যু বাড়ানোর। বগুড়া ও খুলনায় বিপিএলের ভেন্যুর অডিট করার জন্য পাঠিয়েছি গ্রাউন্ডস এবং ফ্যাসিলিটিজ থেকে। বরিশালের উইকেট প্রস্তুত আউটফিল্ডেরও কিছু কাজ চলছে। তাহলে বরিশালও ভেন্যু হওয়ার যোগ্যতা অর্জন করবে। রাজশাহীর ব্যাপারে এনএসসি কাজ করছে, আমরাও তাদের সাথে যোগ হয়েছি। এই চারটা ভেন্যুর মধ্যে যেটা সেরা হবে সেটাকে আগামী বিপিএলে যোগ করব।’

আগামী জাতীয় নির্বাচনের জন্য বিপিএল পিছিয়ে যেতে পারে বলেও ইঙ্গিত মিলেছে। এ নিয়ে মাহবুব আনাম বলেন, ‘সরকারের তরফ থেকে বলা হয়েছে ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচনের প্রস্তুতি নিতে। নির্বাচন হয়তো ঈদের আগেও হতে পারে এমন আলাপ শুনেছি। যত ডিসেম্বরের কাছাকাছি আসবো বিপিএল শুরুর ডেট সম্পর্কে পূর্ণাঙ্গ ধারণা পাবো। যদি ডিসেম্বর বা জানুয়ারিতে করতে না পারি আর একটা সময় থাকতে পারে সেই স্লটে (বিপিএল) হতে পারে। মে মাসেও আমরা খালি আছি, ডিসেম্বরে করলেও কয়েকটি লিগের সাথে সাংঘর্ষিক হয়। মে মাসে করলে আইপিএলের সাথে এটা আমরা জানি। তবে আমাদের পরিকল্পনা অনুযায়ী এগিয়ে যাব।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পুরোনো প্রেমের আবেশে দেব-শুভশ্রীর নতুন চমক

সৌদির পক্ষে যুদ্ধ নামতে প্রস্তুত তুরস্ক, জড়াতে পারে পাকিস্তানও

পিটিআইয়ের পদযাত্রার আগে, লাহোরে ইমরান খানের বোন আলিমা গ্রেপ্তার

সাতক্ষীরা-৪ আসনের এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

বাগমারায় প্রতিবন্ধীর কেনা জমিতে বাঁশের বেড়া দিয়ে দখলের চেষ্টা

তানোরে তৃতীয় শ্রেণির শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে ৬৫ বছরের ব্যক্তি গ্রেপ্তার

তল্লাশিতে মিললো না শরীরে থাকা সোনার পেস্ট, এক্সরেতে ধরা

নিয়ামতপুরে ৫০ লিটার চোলাই মদসহ গ্রেপ্তার ২

হাসপাতালে রাজশাহী প্রেসক্লাবের সভাপতি সাইদুর রহমান

মন্ত্রিসভায় পাবলিক প্রকিউরমেন্ট অধ্যাদেশের সংশোধনী অনুমোদন

১০

জঘন্য অপরাধের ঘটনায় দ্রুততম সময়ে আইনি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী

১১

ভাঙ্গা বাজারে দোকানের পেছনের টিন কেটে দুঃসাহসিক চুরি

১২

বিএসটিআই’র অনুমোদনহীন জন্মদিনের কেক উৎপাদনকারীকে জরিমানা

১৩

সঠিক সময়ে হাসপাতালে পৌঁছালে সর্পদংশনের কারণে একটি মানুষেরও মৃত্যু হবে না : সিভিল সার্জন

১৪

বন্ধ্যাত্বের চিকিৎসায় আধুনিক যন্ত্রপাতি স্থাপন করা হবে : স্বাস্থ্যমন্ত্রী

১৫

রামেকে ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, নতুন ভর্তি ২০

১৬

৩ গোল খেয়ে মৌসুমের প্রথম হার দেখল আর্সেনাল

১৭

ফের বাবা-মা হলেন রণবীর-দীপিকা

১৮

গ্যালারিতে পাশাপাশি টম-টেইলর, কী কথা হয়েছিল দুই তারকার?

১৯

হুথিদের হামলার মাঝেই, সৌদির কাছে ৪৮টি এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রির অনুমোদন যুক্তরাষ্ট্রের

২০

Design & Developed by: BD IT HOST